পর্ব: ০৪
ফিরে দেখা, ঘুরে দেখা
রহিম আব্দুর রহিম
১৯৭৬-১৯৭৭ এর দিকে যখন প্রথম পঞ্চগড়ে আসা যাওয়া শুরু করি, ওই সময় আমার উপস্থাপনায় তখনকার দিনের অন্যতম জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী ছিলো নকুল চন্দ্র বিশ্বাস, ওর গান 'আইসা মাসের বাইসা তারিখ, ঠিক হইছে মোর বিয়ের তারিখ' হাজারো দর্শককে মাতিয়ে তুলতো। যে কথা বলছিলাম, পঞ্চগড়ের সমৃদ্ধ লোকজপালা পেঁচকাটার সংসার একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমন্ত্রণে জাতীয় নাট্যশালায় শো করার সুযোগ পায়। এছাড়া রাষ্ট্রীয় কোন সুযোগ বা আমন্ত্রণ তারা পেয়েছে বলে আমার জানা নেই। এবার নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তিনদিনব্যাপী বৈশাখী লোক নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। উৎসবের শেষদিন পরিবেশিত হয় ফকির সমে আলী সম্প্রদায়ের সত্যপীরের গান ‘বাহরাম বাদশা’। গীতি এবং নৃত্যনাট্যের সংমিশ্রণের পালার কাহিনী 'দানশীল এক বাদশার দান খয়রত করে নিজে ফকির হবার কাহিনী।
বাদশা বাহরাম প্রতিদিন সকল থেকে দুপুর অবধি তাঁর রাজ্যের দরিদ্র, ভিখারিদের দান করেন, যে যা চান, তাকে তাই দেওয়া হয়। এক দুপুরে সত্যপীর এসে বাদশা বাহরামের কাছে স্বর্ণ-অলংকার ভিক্ষা চাইলেন, কিন্তু তখন বেলা অপরাহ্ন। এখন সম্ভব না। এছাড়া স্বর্ণ অলংকারও শেষ হয়েছে। তাই তিনি সত্যপীরকে পরেরদিন সকালে দান করবেন বলে প্রতিশ্রুতি দেন এবং সত্যপীরকে তার রাজমহলে রাত্রি যাপনের আমন্ত্রন জানান। এবার সত্যপীর, বাদশাহকে পরীক্ষার জন্য, তিনটি শর্তে দিয়ে বলেন, আমি যদি রাত্রিযাপন করি, তবে আমাকে আপনার 'ঈমান' দান করতে হবে।না হয় সমস্ত 'স্বর্ণমুদ্রা', তা না হলে 'রাজসিংহাসন'। রাজা বেকায়দায়, সকল স্বর্ণাদির ভান্ডার অনেক আগেই শেষ। ঈমান দেওয়া কোন ভাবেই সম্ভব নয়; কি আর করার? দান করলেন তাঁর 'রাজসিংহাসন।' এবার বাদশার নিজেই ফকির।' উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনা ছিলো আটোয়ারির হরিগুরু সম্প্রদায়ের ধামেরগান 'বাবার শেষ বিয়ে।’
পালাটির কাহিনী, ‘২ সন্তানের এক জনকের স্ত্রী মারা গেলেন। বৃদ্ধ বাবার বড় ছেলের বউ শ্বশুরকে ঠিকঠাক দেখভাল করা তো দূরের কথা, প্রয়োজনীয় খাবার দাবারও দেয় না। এমন অবস্থায় বৃদ্ধ বাবা সিদ্ধান্ত নেন, সে বিবাহ করবে।কিন্তু তার দুই সন্তান এবং সন্তানের বউ তাকে বিয়ে দিতে রাজী নয়। কারণ ওয়ারিশ বাড়বে। নাছোড়বান্দা বাবা, বিয়ে সে করবেই; কারণ দুঃসময়ে তার দেখভালের প্রয়োজন রয়েছে। নারাজী সন্তানদ্বয়কে নানা কৌশলে রাজী করাতে না পেরে, এক প্রকার প্রতারণার আশ্রয় নেই বৃদ্ধ বাবা। তবে ভাগ্যে কোন যুবতী মেয়ে জুটলো না। জুটলো এক বৃদ্ধা। এরপর আরও যা ঘটলো।’
এই দিনের পালায় দর্শকরা প্রাণ উজাড় করে হাসতে পেরেছে। উৎসবের উদ্বোধনী দিনে ২৩ এপ্রিল পরিবেশিত হয়েছে, দেবীগঞ্জের তৃপ্তি নাট্যগোষ্ঠীর হুলিরগান পেঁচক্যাটার সংসার, পালার কাহিনীও মজাদার, 'স্বামী-স্ত্রীর সংসার ভালই চলছিল, নেই তাদের সন্তানাদি, অভাবি সংসারের স্বামী ঢাকায় কাম কাজ করে আয় রোজগার করবে বলে তার স্ত্রীকে জানাল। যেই কথা, সেই কাজ। সিদ্বান্ত হলো ঢাকায় যাবার, কিন্তু তার স্ত্রী সঙ্গে যাবার বায়না ধরলো, কিন্তু তাকে নিতে রাজী নয় স্বামী পেঁচকাটার। কারণ, তার উদ্দেশ্য ভিন্ন। গ্রাম্য এক বাজারের মুড়ি কেনাবেঁচা করতো এক সুন্দরী- সুশ্রী যুবতী। তার রূপ-চেহারায় আকৃষ্ট পেঁচক্যাটার ঐ নারীর টানে ঢাকায় যাবার কথা বলে বাড়ি ছাড়ে। পরে মুড়ি বিক্রেতার সাথে মন দেওয়া নেওয়া। প্রেমের উসিলায় বিয়ে, এরপর বাড়ি ফেরা। একেতো অভাব, তারপর দুই বউয়ের সংসার, পেঁচক্যাটা নানাবিধ রোগে আক্রান্ত হয়ে পড়লো, বউ থাকতে বিয়ে, সংসারের জ্বালা যন্ত্রনার নানা ঘটনা এই পালায় উঠে এসেছে।'
বৈশাখী লোকনাট্য উৎসবের সার্বিক সহযোগিতা করে পঞ্চগড় জেলা প্রশাসন। উদ্বোধন করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম.ইমাম রাজী টুলু। দেখা মিলেছে নতুন নতুন বিনোদন প্রেমি ব্যক্তিদের সাথে। নিয়মিত দেখেছি পঞ্চগড় জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান এবং দিশারা নাট্যগোষ্ঠীর কর্ণধার মোঃ রফিকুল ইসলাম সরকারকে। দিনব্যাপী উৎসবের প্রতিটি পালায় হাজার দর্শক শ্রোতার উপস্থিতিই প্রমাণ করেছে, পঞ্চগড়ের লোকজ পালার কদর, চাহিদা সেই আগের মতই আছে।
লেখক : নাট্যকার ও গবেষক।
পাঠকের মতামত:
- নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালে বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার আশঙ্কা
- ইয়াহিয়া খান দেশে একটি বেসামরিক সরকার গঠনে আগ্রহী
- রাজৈরে গরুর খামারের মালিকের ওপর অতর্কিত হামলা, ৩টি গরু নেয়ার অভিযোগ
- কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাস গ্রেপ্তার
- হত্যাকাণ্ডের বিতর্কিত চার্জশিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
- ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জামালপুরে জশনে জুলুস
- ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪
- গাবতলীতে গৃহবধূর হাত বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
- উন্মুক্ত খনির প্রস্তাবে আবার ফুঁসে উঠছে ফুলবাড়ীবাসী
- ক্রেতার অধিকার
- সালথায় মারামারি মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
- মহম্মদপুরে মধুমতির তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ভিটেমাটি ও আবাদি জমি
- বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত
- বিএনপির কমিটি বাতিলের দাবিতে উত্তপ্ত ঈশ্বরদী; বিক্ষোভ-ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ দিনের ব্যবধানে ভিসি বদল
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
- আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
- নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পৌর শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নামলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ৫৪ তম জাতীয় সমবায় দিবসে র্যালি আলোচনা সভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








