ফিরে দেখা, ঘুরে দেখা: নিঃসঙ্গ এক কবির কথা
রহিম আব্দুর রহিম
জেলা ঠাকুরগাঁও।রুহিয়া উপজেলার প্রত্যন্ত পল্লী কানি-কশালগাঁও। এই গ্রামের তাহমিদ নামের এক শিক্ষার্থী আমার নাট্যকর্মী। পড়ালেখা করে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে। অষ্টম শ্রেণি'র এই শিক্ষার্থী, মাঝে মধ্যে আমাকে শোনাতো তার এক দাদু কবিতা লেখেন। দাদু এখন বুড়ো হয়ে গেছেন। ওর সাথে আলাপ প্রসঙ্গে ওদের গ্রামে যাবার আগ্রহ। সেই সুবাদে কানি-কশালগাঁও যাওয়া। ২০২৫ এর ৩ জুন মঙ্গলবার, রওনা হলাম বেলা সাড়ে তিনটার লোকাল ট্রেনে পঞ্চগড় থেকে রুহিয়া উদ্দেশ্যে। ঘড়ির কাটায় চারটা ঊনিশ, রুহিয়া থেকে ব্যাটারি চালিত একটি ভ্যানের যাত্রী।
চলছে ভ্যান কানি-কশালগাঁও এর দিকে। আঁকাবাঁকা পিচঢালা পথ, দু'ধারে সারিসারি আম কাঁঠালের গাছ। গাছে গাছে ঝুলছে ফলাদি। পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত কানি-কশালগাঁও। ঘরে ঘরে ব্যুরো ফসল তুলার ধুম। তাহমিদ তার বাবার বাইকে উঠিয়ে ঘুরে দেখালো ওই গ্রামের অলিগলি। ফসল আবাদের বিস্তরমাঠ। নিচু এলাকা হওয়ায় বছরে দুটি মাত্র ফসল হয়। এর একটি 'আমন' অন্যটি 'ব্যুরো'। এই গ্রামের হাজ্বী রাজ মাহমুদ এস্টেড এর মুতায়াল্লিহ ৮২ বছর বয়ষ্ক মোঃ বদরুল ইসলাম। এবার তাঁর সানিধ্যে সম্মৃদ্ধ হবার পালা। বসে গেলাম খড়ের তৈরি বৈঠকখানার বাঁশের তৈরি মাচায়। নানাবিধ গল্প, কখনও শৈশবের নাট্যপালায় অভিনয় করার কথা, কখনও খড় দিয়ে ফুটবল বানিয়ে ফুটবল খেলার কথা আবারও একাত্তরের মুক্তিযুদ্ধের সময় তাঁর বৈঠক খানায় রেডিওর খবর শোনতে আসা শত মানুষের ভীড় জমানোর কাহিনীসহ পাকবাহিনীদের দিনলিপি। আশ্চর্য! ৮২ বছর বয়ষ্ক এই প্রবীন ব্যক্তি একের পর এক, তাঁর স্মৃতি চারণ করছেন তো করছেন। কোন ছন্দপতন নেই। তাঁর ব্যঞ্জনাময় স্মৃতি চারণে মুগ্ধ হলাম। শোনালেন কানি-কশালগাঁও গ্রামের নামকরণের ইতিকথা। গ্রামের উত্তরে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার সীমান্ত, পশ্চিমে বালিডাঙ্গির নাগেশ্বর বাড়ির কোনা-কোনিতে অবস্থিত হওয়ায় গ্রামের নাম কানি-কশালগাঁও হয়েছে বলে তাঁর ধারণা। এবার তিনি আমাকে গবেষক হিসেবে আখ্যায়িত করে জানতে চাইলেন 'কশালগাঁও' এর নামকরণ কিভাবে হতে পারে? আমি তাঁকে জানালাম, এই এলাকায় হয়তোবা সম্ভ্রান্ত কোন ব্যক্তি ছিলেন, যার নাম ছিলো 'কশাল' , সেই ব্যক্তির নাম অনুসারে গ্রামের নাম 'কশালগাঁও হতে পারে। তবে এলাকার মাটি,প্রাকৃতিক পরিবেশ- প্রতিবেশ থেকে স্পষ্ট হয়েছে, এঁটেল মাটির এই এলাকায় একসময় ঘরবাড়ি নির্মান হতো মাটির দ্বারা। কুমারদের কাছেও এই এলাকার মাটির চাহিদা ছিলো প্রচুর। কারণ, মাটি 'কশালো' অথাৎ পানিতে 'নরম' এবং শুকনো অবস্থায় (কশা)শক্ত।যে কারণে এই এলাকার নামকরণ হয়েছে 'কশালগাঁও।'
শুধু এই গ্রাম নয়,ঠাকুরগাঁও তথা উত্তরাঞ্চলের প্রতিভাবান, লেখক, শিক্ষক, সমাজসেবী মোঃ বদরুল ইসলাম ১৯৪৪ খ্রিস্টাব্দের ৫মে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা হাজ্বী আব্দুর রব এবং মা মোছাঃ ছালেহা খাতুন ছিলেন ধার্মিক এবং ধনাঢ্য। জনাব বদরুল ইসলাম ১৯৬০ সালে রুহিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬২ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি এবং ১৯৬৪ সালে দিনাজপুর সরকারি কলেজ থেকে ডিগ্রী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। দীর্ঘ সময়ব্যাপী তিনি স্কুলে শিক্ষকতা করেছেন।সর্বশেষ ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রুহিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেন। শিক্ষানুরাগী ও সমাজসেবী এই গুণী ব্যক্তি ১৯৭২ সালের দিকে তাঁর এলাকায় প্রতিষ্ঠা করেন পলাশ বাংলা উচ্চ বিদ্যালয়। পলাশ মানে 'রক্তরাঙা' ফুলের প্রতীক। লেখেছেন কবিতা, শৈশব-কৈশোরে অভিনয় করেছেন নাটকে। তাঁর রচিত কবিতাগুলোর মধ্যে কৃষাণ, আমরা কৃষক, শুভ্রবসন, জুম'আ-বার, মাগো, মহাসুখ ইত্যাদি। এই জ্ঞানী গুণি কবি'র অর্ধাঙ্গীনি রায়হানা বেগম বকুল মারা যান ২০১৯ সালের ২৯ ডিসেম্বর। বর্তমানে কবির দেখা শোনা করছেন তাঁর এক পুত্রবঁধূ। নিঃসঙ্গ এই কবির বৈঠকখানায় ২০২৫ এর ৪ জুন সকালের আড্ডা শেষে পঞ্চগড় ফিরেছি ভরদুপুরে।
শিক্ষক : নাট্যকার, কলামিস্ট ও গবেষক।
পাঠকের মতামত:
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- সোনাতলা পৌরসভার ৩৬ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে শুভেচ্ছা জানালেন শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা
- আগস্টে আসছে ৭৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির রেডমি ১৭
- দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- ৬ মাসে সারাদেশে ২৫৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চড়ুইভাতি
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
২৭ জুলাই ২০২৬
- হেপাটাইটিসমুক্ত ভবিষ্যৎ গড়তে সচেতনতাই সবচেয়ে বড় শক্তি
- জুলুমের শিকল ছিঁড়ে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি ও জাতীয় পরিবর্তনের তোড়জোড়
-1.gif)








