দেশ ও জাতি রক্ষায় মুক্তিযুদ্ধের মূলধারায় ঐক্যবদ্ধ হতে হবে
আবীর আহাদ
আজ আমরা এমন এক ভয়াবহ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে জাতির অস্তিত্বই যেন প্রশ্নবিদ্ধ। যে স্বাধীনতা অর্জিত হয়েছিল 'জয়বাংলা' অগ্নিমন্ত্রে, লাখো শহীদের রক্তে, বঙ্গবন্ধুর নেতৃত্বে,বীর মুক্তিযোদ্ধাদের শৌর্য বীরত্ব ও রক্তে- সে-স্বাধীনতা আজ লুটপাট, দুর্নীতি, দুঃশাসন, মবসন্ত্রাস ও রাষ্ট্রীয় জবাবদিহিহীনতার জালে জর্জরিত!
আইনের শাসনের অভাবে জনগণ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত। ক্ষমতা আর ব্যক্তি-স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে! বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনা আজ অবমাননায় জর্জরিত! আরও উদ্বেগজনক হলো, দেশে স্বাধীনতাবিরোধী রাজাকার, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী ও জঙ্গি অপশক্তির ভয়াবহ উত্থান ঘটছে! কী দুর্ভাগ্য, যারা এই দেশ ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা আজ নানাভাবে শক্তিশালী হয়ে রাষ্ট্রের অভ্যন্তরেই জায়গা করে নিচ্ছে!
একের পর এক ভয়ঙ্কর চক্রান্ত চলছে। সেন্টমার্টিন দ্বীপ, রাখাইন করিডোর, চট্টগ্রাম বন্দর, লালমনিরহাট বিমানবন্দর ও মোংলা পোর্ট- এসব কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিদেশি শক্তির হাতে তুলে দেয়ার অপপ্রয়াস চলছে কিছু অসৎ ধূরন্ধর চক্রের স্বার্থে। এ যেন স্বাধীনতা-সার্বভৌমত্ব ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র! অর্থনীতি আজ দুর্দশাগ্রস্ত। মূল্যস্ফীতি, বেকারত্ব, বৈষম্য ও ভয়াবহ দারিদ্র্য মানুষের জীবনে অনিশ্চয়তা ও শঙ্কা সৃষ্টি করছে। জাতি আবার পরনির্ভরশীলতার পথে ধাবিত হচ্ছে!
অতএব, আজ স্পষ্টভাবে বলতে চাই, বঙ্গবন্ধু কোনো দলের নেতা নন, তিনি জাতির পিতা। জয়বাংলা ও মুক্তিযুদ্ধ কোনো স্লোগান নয়, এটি জাতির আত্মা। স্বাধীনতা কোনো শর্তাধীন বা বিক্রয়যোগ্য সম্পদ নয়, এটি রক্তে কেনা অঙ্গীকার। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে নীরব থাকা মানেই অপরাধে অংশগ্রহণ। তাই এখনই সময়, মুক্তিযুদ্ধের চেতনা ও অঙ্গীকারকে বুকে ধারণ করে সকল দেশপ্রেমিক, প্রগতিশীল, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে মুক্তিযুদ্ধের মূলধারায় ঐক্যবদ্ধ হতে হবে। দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল সোনারবাংলা প্রতিষ্ঠার পথে বাঙালিত্বের চেতায় সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। বাংলার মাটি কারো কাছে বন্ধক নয়। এই দেশ বাঙালির, এই চেতনা আমাদের অস্তিত্ব। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের চলার পাথেয়।
লেখক : চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ।
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








