কৃষি উন্নয়নে বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে হবে
নীলকন্ঠ আইচ মজুমদার
কৃষি শব্দটি আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। কৃষি নির্ভর দেশ হলেও কৃষকরা যথোপোযুক্ত সামাজিক ও রাষ্ট্রীয় সম্মান থেকে বঞ্চিত। এদেশের অর্থনৈতিক যে অর্জন তার বেশির ভাগেই জড়িত কৃষির সাথে। এখনও পর্যন্ত এদেশের বেশির ভাগ মানুষ কৃষির উপর ভিত্তি করে তাদের জীবনজীবিকা নির্বাহ করে আসছে। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বেশির ভাগই মানুষই কৃষির সাথে সম্পৃক্ত। তবে সে তুলনায় বদলায়নি কৃষকের ভাগ্যের চাকা যার প্রধান কারন হলো কৃষি বিপনণ ব্যবস্থা। কোন সরকারই এদিকে ভালো করে নজর দেয় নাই। আমরা আজকে যে উন্নয়নের স্বপ্ন দেখছি তার প্রধান হাতিয়ার কিন্তু কৃষি। প্রাচীন পেশা হওয়ার পরও সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন কারণে এ পেশায় আগ্রহ হারিয়ে ফেলছে সাধারণ মানুষ। এর কারন খুঁজতে হলে খুব গভীরভাবে চিন্তা করার প্রয়োজন নেই। সত্যিকার অর্থে কৃষিকে এখনও আমরা সঠিকভাবে পেশা হিসেবে মূল্য দিতে পারি নাই। আমরা এখন কৃষিতে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারি নাই। কৃষক তার জমিতে যে পরিমাণ ব্যয় করে উৎপাদন করছে সে পরিমাণ দাম তার পাচ্ছে না। আবার সাধারণ জনগণকে চড়া মূল্য দিয়েই কিনতে হচ্ছে কৃষকের উৎপাদিত পণ্য।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বের কারণে কৃষককের ন্যায্যমূল্য প্রপ্তির যে স্বপ্ন তা বাস্তবায়ন হচ্ছে না। যার কারনে বাজারে কৃষি পণ্যের মূল্য একেবারেই অস্থিতিশীল। বাজারে কি কারনে কৃষি পণ্যের দাম উঠানামা করছে তা আদৌ যুক্তিপূর্ণ কি না তা যাচাইবাছাই করা হচ্ছে না। কৃষক যখন পণ্য উৎপাদন করে তার সাথে সাথেই পণ্য বিক্রি করতে বাধ্য হয় দুটি কারনে। একটি হলো উৎপাদিত অনেক দ্রব্য পঁচনশীল হওয়া অন্যটি উৎপাদিত পণ্যের সাথে সম্পৃক্ত শ্রমিকের ব্যয় মিটানো এবং ঋণ শোধ করা। কৃষকের অনেক পণ্য বিশেষ করে উৎপাদিত সবজি সাথে সাথে বিক্রি করতে হচ্ছে। এছাড়াও কিছু পণ্য সংরক্ষণ করতে না পারার কারণে কৃষক পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে এক্ষেত্রেও কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
উৎপাদনের সময় বাজারে যোগানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় চাহিদার পরিমাণ কমে যাওয়ার কারণে সঠিক দাম পাওয়া সম্ভব হচ্ছে না। কৃষককের ন্যায্যমূল্য প্রাপ্তিতে বাজার ব্যবস্থ্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের বাজার ব্যবস্থায় সরকারের যথোপযোযুক্ত নজরদারির অভাব সুস্পষ্ট। কৃষিতে উৎপাদিত পণ্য সমূহকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বাজারজাতকরণের ব্যবস্থাকে একটি কাঠামোতে আনা জরুরি। কৃষি উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারে প্রেরণের ক্ষেত্রে কৃষকদেরকে পরিবহনের ও যোগাযোগ ব্যবস্থাতে সার্বিক সহায়তা প্রদান করতে হবে সরকারকে। কৃষি পণ্যগুলো গ্রামেই উৎপাদন হয়ে থাকে যার কারণে পণ্য ভোক্তার নিকট সহজভাবে পৌঁছানো অনেক ক্ষেত্রেই সম্ভব হচ্ছে না। সবচেয়ে বড় কথা এদেশের কৃষক সমাজ এখনও প্রান্তিক পর্যায়ে থাকায় তাদের জীবনমানের সেভাবে উন্নয়ন ঘটাতে পারেনি।
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। যার ফলে প্রায় সময়ই আমাদের কৃষকদের বিভিন্ন বিপদের সম্মুখিন হতে হয়। সেক্ষেত্রে কৃষকদের আর্থিক প্রণোদনার মাধ্যমে স্বাবলম্বী করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে কৃষকদের বিভিন্ন সময় বিভিন্নখাতে প্রণোদনা ও ভর্তুকি প্রদান কৃষক সমাজকে ব্যাপকভাবে প্রফুল্ল করছে এ কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এ ভর্তুকি দিয়ে সবসময় চালানো সম্ভব নয়। তবে সরকারের সুনজর না থাকার ফলে বাজারে দ্রব্য মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও তা থেকে বঞ্চিত সাধারণ কৃষক সমাজ। সম্প্রতি দ্রব্যমূল্যের যে পরিমাণে দাম বেড়েছে সে তুলনায় লাভবান হয়নি কৃষক সমাজ। এছাড়াও রয়েছে আমদানি নির্ভরতা। অনেক পণ্য রয়েছে যা আমাদের দেশে উৎপন্ন হলেও আমদানির কারণে দেশি পণ্য ভালো দামে বিক্রি করা যাচ্ছে না। তার মানেটা হচ্ছে কৃষিপণ্যের মূল্য নির্ধারণের সঠিক কোনো নীতিমালা নেই। যার ফলে বাজার ব্যবস্থায় একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করে সবসময় এবং ক্ষতিগ্রস্থ হয় এদেশের সাধারণ কৃষক।
ক্ষতি থেকে কৃষককে বাঁচাতে হলে কৃষি ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি আরো বৃদ্ধি করতে হবে। যখন বাজারে কৃষকরা একটি পণ্যের ভালো মূল্য পেয়ে থাকে তার পরবর্তিতে কৃষকরা অতিমাত্রায় এ ফসল উৎপাদন করে থাকে। তারপর এই ফসলের যোগান বেড়ে যায় এবং জমি সীমিত থাকার কারনে অন্য ফসলের যোগান কমে যায়। যে ফসলের যোগান বেড়ে যায় তার দামও কমে যায়। তাই ফসল ব্যবস্থাপনায়ও একটি নীতিমালা জরুরি। কারন আমাদের ভাবতে হবে যে আমাদের জমির পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। এই অপ্রতুল জমিকে সঠিক ভাবে ফসল উৎপাদনের জন্য ব্যবহার করতে দেশের মানুষের চাহিদা ভিত্তিক। অন্যদিকে এদেশ কৃষি প্রধান দেশ হলেও কৃষি শ্রমিকরা সঠিক শ্রমমূল্য না পাওয়ার কারণে অন্য লাভজনক পেশাকে বেছে নিচ্ছে দিনদিন। যার ফলে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকট দেখা দেয় অত্যধিক। যদিও বর্তমানে কৃষি যান্ত্রিকিরণের ফলে কৃষি শ্রমিকের চাহিদাও কমে আসছে তারপরও শ্রমিক সংকট। যারা প্রান্তিক পর্যায়ে নিজেকে কৃষিকাজে নিয়োজিত রেখেছে অনেকেই বিকল্প পথ না থাকায় এ পেশায় রয়েছে। দেশে চলমান শিল্পায়নের ফলে দ্রুত কৃষি জমি কমে আসছে এবং বাড়ছে কৃষির নিবিড়তা। আস্তে আস্তে কৃষি জমি কমে আসছে কারন কৃষকরা তাদের জমির মালিকানা ধরে রাখতে সক্ষম হচ্ছে না। এখন কৃষি জমির মালিকানা কৃষকদের কাছ থেকে চলে যাচ্ছে সমাজের বিত্তবানদের হাতে। কৃষিকে এখন অতিমাত্রায় বাণিজ্যিকিকরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
জিডিপিতে ব্যাপকভাবে অবদান রাখছে কৃষি। যার ফলে কৃষি এখন আর বর্তমানে নি¤œ স্তরের পেশা হিসেবে নেওয়ার সুযোগ নেই তাই এক্ষেত্রে সরকারের সবচেয়ে বেশি নজর দেওয়া জরুরি। বিশেষ করে আমাদের দেশের নারী কৃষি শ্রমিকরা এখনও সেভাবে মূল্যায়িত হচ্ছে না। কৃষি কাজের ক্ষেত্রে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর শ্রম দিয়ে থাকে এদেশের নারী সমাজ। সেক্ষেত্রে বেশির ভাগই সময়ই তাদের শ্রম আর্থিকভাবে নিরুপিত হয় না বা মূল্যায়ণ করা হয় না। ফলে এই শ্রম বিনিয়োগ করার ক্ষেত্রে নারীরা উৎসাহ হারিয়ে ফেলে কিন্তু পারিবারিক কারণে কিছুটা বাধ্য হয়ে করতে হচ্ছে। কৃষক, পণ্যের উৎপাদন, উৎপাদিত পণ্যের দাম ও কৃষি শ্রমিকের চাহিদা এবং শ্রমের মূল্য একটি আরেকটি বিষয়ের সাথে জড়িত এবং এগুলিকে ঠিক রাখার জন্য একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এখনও এদেশের কৃষক সমাজ সমাজের সুবিধা বঞ্চিত মানুষ হিসেবে তাদের জীবনযাত্রা অব্যহত রেখেছে। তবে আশার বিষয় হলো সম্প্রতি সময়ে শিক্ষিত ছেলে মেয়েরা অনেক আশা নিয়ে চাকুরিকে বেছে না নিয়ে কৃষিকে প্রধান পেশা হিসেবে নিচ্ছে এবং সাধারণ মানুষের কাছে এ পেশাকে একটি গুরুত্বপূর্ণ পেশা হিসেবে তুলে ধরতে সক্ষম হচ্ছে। তাদের এ উৎসাহ যেন হারিয়ে না যায় সে জন্য সরকারকে কৃষি সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় কথা হলো কৃষক সমাজকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। তারা যেন সামাজিকভাবে সম্মানের সহিত বসবাস করতে পারে সেক্ষেত্রে সরকারকে পরিকল্পনা গ্রহণ করতে হবে।
লেখক: শিক্ষক ও গণমাধ্যমকর্মী।
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








