সঙ্গীত সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের ৩৬তম প্রয়াণ দিবসে প্রাণের শ্রদ্ধাঞ্জলি
আবীর আহাদ
গত ২৬ সেপ্টেম্বর ছিলো উপমহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী, সুরকার ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়ের ৩৬তম প্রয়াণ দিবস। ১৯৮৯ সালের এই দিনে সঙ্গীত সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের বর্ণাঢ্য সঙ্গীত জীবনের অবসান ঘটে। উপমহাদেশের অন্যতম প্রধান সুরকার সলিল চৌধুরী তাঁকে নিয়ে যথার্থই উক্তি করে গেছেন। তিনি বলেছিলেন, ঈশ্বর যদি গান গাইতেন, তাহলে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠেই গাইতেন!
মেঘমন্দ্রিত জলদগম্ভির মিষ্টি মধুর কণ্ঠের অধিকারী হেমন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণ দিনের আবহে তাঁর সাথে আমার একটি ছোট্ট স্মৃতি আজ আমার মানসপটে ভেসে উঠছে। সেটি হলো- ১৯৭১ সালের জুন মাসের সম্ভবত: ৮/৯ তারিখ। বনগাঁর টালিখোলা ইয়ুথ ক্যাম্প। আমাদের দ্বিতীয় ব্যাচের উচ্চতর সামরিক প্রশিক্ষণার্থে চাকুলিয়া গমনের প্রাক্কাল। আমিও এ ব্যাচে যাওয়ার অপেক্ষায়। এ সময় মুজিবনগর বিপ্লবী সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানীকে আমিই বনগাঁ টালিখোলা ইয়ুথ ক্যাম্পে আমন্ত্রণ করে নিয়ে আসি।
অনুষ্ঠানের কয়েক দিন আগে হঠাৎ মনে হলো এসময় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করলে ভালো হয়। এ-ভাবনার এক পর্যায়ে কলকাতার বালিগঞ্জে স্বাধীন বাংলা বেতারে যেয়ে শিল্পী আবদুল জব্বারের সাথে দেখা করি। তাকে আমি আমার পরিকল্পনার কথা জানিয়ে বললাম : আপনি, অজিত রায়, ফকির আলমগীর, রথীন্দ্রনাথ রায়, আপেল মাহমুদ প্রমুখ তো থাকবেনই, তবে হেমন্ত মুখোপাধ্যায় ছাড়া কিন্তু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো না! আবদুল জব্বার বললেন, অবশ্যই! তো চলো, এখনই ওস্তাদের কাছে যাই।' মূলত: হেমন্ত মুখোপাধ্যায়কে আবদুল জব্বার ওস্তাদ বলতেন। সেদিনই আবদুল জব্বার ও আমি বালিগঞ্জে হেমন্ত মুখোপাধ্যায়ের বাসভবনে যেয়ে তাঁর সাথে দেখা করি। এর আগেও হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে আমার একবার দেখাসাক্ষাত ঘটেছিলো। সেদিন অতিবিস্ময়ের সাথে উপলব্ধি করি, হেমন্ত মুখোপাধ্যায়ের মতো কন্ঠশিল্পী আমাদের কন্ঠশিল্পী আবদুল জব্বারকে কতখানি স্নেহ করেন, ভালবাসেন, মূল্যায়ন করেন। আমার পরিকল্পনার কথাটা আবদুল জব্বারই হেমন্ত মুখোপাধ্যায়ের কাছে পেশ করার সাথে সাথে হেমন্ত মুখোপাধ্যায় বলেছিলেন, আমার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধাদের ডাক তো আমি ফিরিয়ে দিতে পারি না! কথায় কথায় তিনি বলেন, বঙ্গবন্ধু যখন কলকাতায় লেখাপড়া করতেন, রাজনীতি করতেন, তখন তাঁর সাথে দেখা-সাক্ষাত ঘটতো, যা বন্ধুত্বে গড়িয়েছিলো। যদিও তোমাদের অনুষ্ঠানের দিন বোম্বেতে একটি ফিল্মের জন্য আমার কয়েকটি গানে কন্ঠ দেয়ার কর্মসূচি রয়েছে, সেটি বাতিল করে দেবো!
হ্যাঁ, সেই কর্মসূচি বাতিল করে আবদুল জব্বারের সাথেই আমার অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় এসেছিলেন। গেয়েছিলেন সেই অমর সঙ্গীত : ও আমার দেশের মাটি তোমার 'পরে ঠেকাই মাথা; মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে; নাই নাই ভয়, হবে হবে জয় এবং সবশেষে 'আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি। আর আবদুল জব্বার গেয়েছিলেন : সাড়ে সাতকোটি মানুষের আরেকটি নাম মুজিবর মুজিবর মুজিবর ও মুজিব বাইয়া যাওরে।
আমার অত্যন্ত প্রিয় শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের অমর স্মৃতির প্রতি জানাই প্রাণের শ্রদ্ধাঞ্জলি। তিনি আজ এ ভুবনে নেই, কিন্তু সঙ্গীত জগতে ধ্রুবতারার মতো তিনি উপমহাদেশের বুকে চিরভাস্বর হয়ে থাকবেন।
লেখক : মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক।
পাঠকের মতামত:
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- গ্যাসের স্বল্পচাপ, রান্নাঘর থেকে শিল্প-বাণিজ্যে আরও ভোগান্তির আশঙ্কা
- নড়াইলে ইউপি সদস্য মনি মিয়া হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
- ‘পুলিশ পদকের তালিকায় ত্রুটি, যাচাই শেষে প্রকাশ হবে’
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চড়ুইভাতি
-1.gif)








