হাদির সাথে হিরো আলমের তুলনা চলে!
শিতাংশু গুহ
হাদির সাথে হিরো আলমের তুলনা চলে। না, তাও চলেনা, হিরো আলম তো বাংলাদেশের পক্ষে ছিলো, হাদি পাকিস্তানী? শা-মা হাদি পরকীয়া ও চাঁদার টাকা ভাগাভাগির কারণে গোষ্ঠীদ্ধন্ধে নিহত হলেও আপাতত: জাতীয় কবি নজরুল ইসলামের পাশে শায়িত আছেন। কতদিন থাকবেন বলা মুশকিল, তবে ঢাকা ভার্সিটির ছাত্ররা প্রথম সুযোগেই তাঁকে নজরুলের পাশ থেকে সরিয়ে দেবে তা বলা বাহুল্য, শুধু সময়ের অপেক্ষা। আৎকে ওঠার কিছু নেই, কবর থেকে লাশ তুলে আগুনে পোড়ানো তো আপনারাই শিখিয়েছেন। দিপু দাসকে পুড়িয়ে মারতে যে ঘৃণার আগুন আপনারা জ্বালিয়েছেন, ঐ ঘৃণা এত তাড়াতাড়ি বন্ধ হবে না।
একটি জাতির কতটা দুর্ভাগ্য হলে হাদি-মাদিকে নিয়ে আলোচনা হয়? হাদি কে? রাজাকারের নাতিপুতি? হাদিকে নিয়ে লাফালাফি করছে কারা? রাজাকারের নাতিপুতিরা! তাই বা বলি ক্যামনে! এরমধ্যে তো ড. ইউনুস আছেন, তিনি তো নাতিপুতি নন, তিনি রাজাকারের বাপ। একাত্তর সালে তিনি দেশের বাইরে ছিলেন, দেশে থাকলে রাজাকার কমান্ডার হতেন। বলা যায় না, হয়তো টিক্কা খানের সহচর হতে পারতেন। সুতারং হাদি রাজাকারের নাতিপুতি হলেও তার সমর্থকরা রাজাকার, রাজাকারের বাপ্-মা, ও নাতিপুতি। এক কথায় রাজাকার ও রাজাকার সমর্থক গোষ্ঠী, পাকিস্তানপন্থী পরাজিত শক্তি। এঁরা এখন দেশজুড়ে লাফাচ্ছে। হাদির লাশ পাকিস্তানীরা নিয়ে গেলে ক্যামন হয়?
এদের ধৃষ্টতা কতটা হলে এঁরা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ (শা-মা) ওসমান হাদি রাখে? হল কর্তৃপক্ষ সেটা অনুমোদন দিয়েছে। বেঈমান, নিমকহারাম কত প্রকার ও কি কি, ২০২৪-এ মেটিক্যুলাস ষড়যন্ত্র না হলে জাতি জানতেই পারতো না! কোথায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, আর কোথায় রাজাকারের নাতি হাদি; বাংলাভাষায় বলে, ‘কোথায় তালগাছ, আর কোথায় বা-গাছ’। এই হাদি নাকি এখন নুতন প্রজন্মের ‘আইকন’, তাহলে এই নুতন প্রজন্মের অবস্থাটা কি তা বুঝতে হয়তো কারো অসুবিধা হবার কথা নয়! হাদি অসভ্য তা না হয় বুঝলাম, পুরো প্রজন্মটাই কি অসভ্য ও অসুস্থ? হাদি’র নামের আগে ‘শহীদ’ লাগানো হয়েছে, দেশে আজকাল চোর-ডাকাত, রাজাকার মরলেও শহীদ হয়ে যাচ্ছে।
জাতীয় কবি নজরুলের পাশে হাদিকে কবর দিয়ে জাতীয় কবিকে অপমান করা হয়েছে। কোথায় কবি নজরুল, আর কোথায় লম্পট হাদি, কথায় বলে, ‘কোথায় আগরতলা আর কোথায় চৌকিরতলা’। এটি বাংলা সাহিত্যের অপমান। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপমান। শোনা যায়, ভারত তাদের কবি নজরুলের কবর সসম্মানে তাদের দেশে নিয়ে চুরুলিয়ায় দাফন করতে চায়। ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর অনুরোধ ফেলতে পারেননি বিধায় তাকে ঢাকায় কবর দেয়া হয়েছিল। ইন্দিরাও নেই, শেখ মুজিবও নেই, ভারত এর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেই পারে। যে জাতি নজরুলকে সন্মান দিতে পারেনা, তার কবর সেখানে রাখার কোন যুক্তি নেই।
বাঙ্গালীর একটি গৌরবান্বিত অতীত আছে, বর্তমান আছে, কোথাকার এক রাজাকার-শাবক হাদিমাদিকে ধরে এনে হিরো সাঁজিয়ে লাফালাফি করা জন্তু-জানোয়াররা বাঙ্গালী নয়; বন্যরা বনে সুন্দর, ওরা পাকিস্তানে। এদের পাকিস্তানেই পাঠাতে হবে, পাঞ্জেরী রাত আর কতদূর? অন্ধকার যত ঘনীভূত হয়, সূর্যোদয় ততই ত্বরান্বিত হয়; বাংলাদেশে প্রতিদিন অন্ধকার ঘনিভুত হচ্ছে, বিজয় ততই হাতছানি দিচ্ছে। একাত্তরের পরাজিত শক্তিকে আর একবার সমূলে ধ্বংশ করে শুভশক্তির বিজয় নিশ্চিত করতে হবে। ইরানে মোল্লাতন্ত্রের পতন হোক, বাংলাদেশে জঙ্গীতন্ত্রের পতন নিশ্চিত। ঘৃণার যে আগুন ওঁরা সৃষ্টি করেছে, সেই আগুনেই ওদের আত্মহুতি দিতে হবে। শুধু একটু অপেক্ষা, আর একটি মুক্তিযুদ্ধের প্রতীক্ষায়, জাগো বাহে—।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- তারুণ্যের ঈদ ভাবনা
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







