নতুন গভর্নরকে নিয়ে সমালোচনা যে কারণে
চৌধুরী আবদুল হান্নান
ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগকে নজিরবিহীন বলা হচ্ছে এই কারণে যে, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকে একজন সক্রিয় ব্যবসায়ীকে ইতিপূর্বে কখনও নিয়োগ দেওয়া হয়নি।
অনেক সময় তাঁকে ব্যবসায়ীদের সাথে বিশেষ করে ঋণখেলাপিদের সাথে মুখোমুখি দাঁড়াতে হবে, তাছাড়া বাণিজ্যিক ব্যাংকের সাথে ঋণ বিতরণ, আদায় ইত্যাদি নিয়ে ব্যবসায়ীদের সাথে দ্বন্দ্ব তো লেগেই থাকে। অবশেষে সমস্যা নিরসনে কেন্দ্রীয় ব্যাংককেই এগিয়ে আসতে হয়।
ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সমস্যা বাংলাদেশের দীর্ঘদিনের একটি বড় ক্ষত। নবনিযুক্ত গভর্নর নিজেই ঋণখেলাপি ছিলেন, মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ঋণ পুনঃতপসিলের আওতায় তাঁর খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে। তবে নিয়োগকালে তিনি ঋণখেলাপি ছিলেন না।
দেশের ঋণখেলাপি ব্যবসায়ীরা গভর্নরকে তাদের একজন বড় মিত্র ভাবতে শুরু করলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এবং সেক্ষেত্রে বেশি সুবিধা পাওয়ার আশায় বাড়তি চাপ প্রয়োগের আশঙ্কা থাকবে। তিনি ব্যাংকের নীতিমালা ঠিক রেখে কীভাবে এ সকল চাপ মোকাবিলা করবেন, তা এক বড় প্রশ্ন।
গভর্নরের সহকর্মী যারা আছেন, তারা কতটা দক্ষ, বিচক্ষণ ও সৎ তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ তাদের বিগত দিনের কর্মকান্ড যথেষ্ট হতাশাজনক।
বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার আর আর্থিক দুর্নীতির কথা মানুষ ভুলে যায়নি।
প্রতি মাসে ২ লাখ টাকা করে ঘুষ নেওয়ার অভিযোগে একজন নির্বাহী পরিচালককে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছিল।
পরিদর্শন বিভাগের কিছু কিছু কর্মকর্তা ছিলেন যারা নিয়মিত ব্যাংক পরিদর্শনে যেতেন, তারা প্রায়ই ঘুষ গ্রহণ করতেন এই শর্তে যে, কোনো অনিয়ম বের হলেও তা রিপোর্ট করবেন না।
সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও সাবেক নির্বাহী পরিচালক শাহ আলম, তাদের অনৈতিক কাজ বাংলাদেশ ব্যাংকের এক কলঙ্কের ইতিহাস।
স্বাধীন স্বায়ত্তশাসিত এ সংস্থাটি দুর্বল হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, ব্যাংক ও আর্থিক খাতের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর যখন ব্যাংকিং বিষয়ে সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের সাথে সুর মিলান, তখন সর্বনাশ তো হবেই এবং হয়েছেও তাই।
সরকার পতনের পর একজন গভর্নর লুকিয়ে পড়েছিলেন এবং লুকিয়ে থেকেই পদত্যাগ করার ঘটনা বেশি দিনের নয়।
ব্যবসায়ী নেতা মোস্তাকুর রহমানের একটি বড় রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি জাতীয় সংসদ নির্বাচনে সদ্য রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
তিনি নিজ দলীয় লোকদের বেশি সুযোগ করে দেবেন, তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠা অস্বাভাবিক নয়।
আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে প্রয়োজনে পদত্যাগ করার মানসিকতা নিয়ে যদি সাহসী ভূমিকায় থাকতে পারেন, তা হলে তিনি সফলতার দিকে অগ্রসর হতে পারেন।
লেখক : অবসরপ্রাপ্ত ডিজিএম, সোনালী ব্যাংক।
পাঠকের মতামত:
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- ইসলামপুরে ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এমপির
- আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
-1.gif)








