‘আলোর দিকে হাট’
শিতাংশু গুহ
শেখ হাসিনা’র সময় দুর্নীতি ছিলো, নির্বাচন ঠিকমত হয়নি, সংখ্যালঘু নির্যাতন ছিলো, ছিলো আরো অনেক অনিয়ম, এতকিছুর পরও দেশ আলোর দিকে হাঁটছিলো, উন্নয়ন ছিলো দৃশ্যমান। তাঁকে সরিয়ে যাঁরা ক্ষমতায় এসেছিলেন তারা অন্ধকারের দিকে হেঁটেছেন। অর্থাৎ দেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছে, দুর্নীতি বহুগুন বেড়েছে, উন্নয়ন থেমে গেছে, দেশ পেছন দিকে হেঁটেছে। শত অনিয়ম সত্বেও শেখ হাসিনা বাংলাদেশকে ‘আলোর দিকে হাঁটতে’ শিখিয়েছিলেন।
অনেক দিন আগে ইতালীর এক বাবা ছোট্ট কন্যা মারিয়াকে ‘আলোর দিকে সাঁতার কাটো’ বলে সমুদ্রে ফেলে দিয়েছিলেন। সেটি ছিলো মারিয়া’র বাবার শেষ কথা। কথাটি মারিয়ার মনে ছিলো। বাবাকে যে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা হিসাবে জলে ফেলে দিয়েছিলো একথা বুঝতে মারিয়ার সিঁকি শতাব্দী সময় লেগেছিলো। বাংলাদেশের মানুষেরও আরো কিছুটা সময় লাগবে একথা বুঝতে যে, তারা স্বৈরাচারকে বিদায় দিয়ে মহা-স্বৈরাচারকে ডেকে এনেছিলো।
গল্পটা বলেই ফেলি? ১৯১৭ সালের অক্টোবর মাসে, ইতালীয় অভিবাসীদের নিউইয়র্কে নিয়ে যাওয়া একটি যাত্রীবাহী জাহাজ ভয়াবহ আটলান্টিক ঝড়ের কবলে পড়ে। সেই জাহাজে ছিলেন আটাশ বছর বয়সী কাঠমিস্ত্রি আন্তোনিও রুসো এবং তার পাঁচ বছরের মেয়ে মারিয়া। মধ্যপথে ভীষণ ঝড়, জাহাজে তরতর করে জল উঠছে, তারা নিচতলায়, বেরুনের উপায় নেই। বাবা বুঝলেন মৃত্যু সমাগত, একটি ভাঙ্গা জানালা দিয়ে দেখলেন আলোর ঝলকানি, বুঝলেন সাহায্য আসছে, কিন্তু ততক্ষনে জাহাজ তলিয়ে যাবে। বাবা দুই হাত দিয়ে মেয়েকে তুলে ওই ছোট্ট জানালা দিয়ে জলে ফেলে দিলেন, শুধু বললেন, ‘আলোর দিকে সাঁতার কাটো’। এর স্বল্প সময় পরে জাহাজটি ডুবে যায়, আরো অনেকের সাথে মারিয়ার বাবা মারা যান। মারিয়া বেঁচে যায়, উদ্ধারকারী জাহাজ তাঁকে উদ্ধার করে।
বাংলাদেশ আলোর দিকে হাঁটছে না, অন্ধকারের পানে ছুটছে। বাংলাদেশ জঙ্গী হচ্ছে। ইতিমধ্যে ভারতীয় ভিসা বন্ধ হয়েছে। মার্কিন ভিসা বন্ধ। এরপর আসছে ইউরোপীয় ভিসা। পাকিস্তান দরজা খুলে দিয়েছে। আরো খোলা থাকছে প্রিয় মুসলিম দেশ আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া, সোমালিয়া, সৌদি আরব বা এমন ক’টি শরিয়া ভিত্তিক দেশ। চলে আসুন, মুসলিম ভাই হিসাবে ‘নাররিকত্ব’ দিতেও পারে। ভারত হটাৎ করে বাংলাদেশ থেকে কূটনীতিকদের দ্রুত সরিয়ে নিয়েছে, কারণ কেরানীগঞ্জে এক মাদ্রাসায় বোমা বিস্ফোরণে সুনির্দিষ্টভাবে জঙ্গী সংশ্লিষ্টতা পাওয়া গেছে। বাংলাদেশ এখন ‘কান্ট্রি অফ স্পেসিফিক কনসার্ন’। ঢাকায় পাকিস্তানী সন্ত্রাসীরা খোলামেলা ঘুরছে। খালিস্থানের অফিস বসেছে।
ইসলামাবাদে শুক্রবার (৬ফেব্রুয়ারি ২০২৬) একটি শিয়া মসজিদে জুম্মার নামাজে বোমা বিস্ফোরণে ২শ’ জন হতাহত হয়েছে। বাংলাদেশে কি এমন ঘটনা ঘটবে? এ পর্যন্ত লেখাটি ছিলো নির্বাচনের আগে, আজ ১৫ই মার্চ ২০২৬-এ বলা যায়, আপাতত: দেশ বেঁচে গেছে। একটি রাজনৌতিক সরকার ক্ষমতায় এসেছে। যদিও পার্লামেন্টে প্রথম দিনের সূচনা শুভ নয়, তবুও বলা যায়, ‘ইউনুস গেছে, দেশ বাঁচছে’। দেশ শেষপর্যন্ত বাঁচবে কিনা তা ভবিষ্যৎ বলবে। তবে খালেদা জিয়ার বিএনপি আলোআঁধারীর মধ্যে লুকোচুরি খেললেও তারেক জিয়ার বিএনপি যদি ‘আলোর পথে’ না হাঁটে তাহলে সমস্যা বাড়বে। বাংলাদেশকে বাঁচতে হলে গণতন্ত্র বা ‘আলোর পথে’ হাঁটতে হবে।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
- শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে
- নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- ৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
- ‘বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব’
- সৌদিতে ৫ তলা থেকে পাইপ মাথায় পড়ে নাটোরের যুবকের মর্মান্তিক মৃত্যু
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ
- আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘আলোর দিকে হাট’
- মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- কুয়েতে তেল শোধনাগারে ফের ড্রোন হামলা, ভয়াবহ আগুন
- কাপ্তাইয়ে কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই পরিবার সর্বস্বান্ত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোদি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু ৭ এপ্রিল
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- জয়দেবপুর শহরে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি
-1.gif)








