E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কারিনা’র মৃত্যু দুঃখজনক  

২০২৬ মে ১৭ ১৭:২৪:২৯
কারিনা’র মৃত্যু দুঃখজনক  

শিতাংশু গুহ


কারিনা কায়সার হামিদ মারা গেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁকে আমি চিনতাম না, ৫ই আগষ্টের ভূমিকার পর তাঁকে অপছন্দ করতাম, তবু মৃত্যু’র পর তিনি সবকিছুর উর্দ্ধে। ধারণা করি শেখ হাসিনাও তাকে ক্ষমা করে দিয়েছেন। রানী হামিদ-কায়সার হামিদ-র প্রতি আমাদের সমবেদনা, কোন বাবা-মা যেন এমন দুর্ভাগ্যের শিকার না হ’ন। আমি এদের মিডিয়ার মাধ্যমে জানি, অতীতে এদের কিছু বিবৃতি-বক্তব্যে এদের কখনোই স্বাধীনতার স্বপক্ষের মনে করিনি। দুঃখিত। 

একটি মেয়ের অকাল মৃত্যু’র পরও মানুষের রাগ দেখে আমি বিস্মিত এ কারণে যে, ইউনুস ও তাঁর সাঙ্গপাঙ্গ এবং জুলাই জঙ্গীদের প্রতি মানুষের ক্ষোভ কতটা তা বোঝা যায়? শুধু সময়ের অপেক্ষা। মব ভায়লেন্স, অসংখ্য মানুষের মৃত্য’র বিচারের অপেক্ষায় বাংলাদেশ। আওয়ামী লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন’র জানাজায় লাখো মানুষের ঢল এনসিপি-জামাতের হৃদয় কাঁপিয়েছে কি? মোশাররফ হোসেন একজন ভাল মানুষ ছিলেন।

নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নির্ভীক কণ্ঠস্বর ছিলেন কারিনা’। ডোনাল্ড লু এবং পিটার হাস-র সাথে একটি অন্তরঙ্গ ছবিও এসেছে সামাজিক মাধ্যমে। এরপরও বলা যায় যাঁরা কারিনা হামিদের মৃত্যুতে ‘আলহামুল্লিলাহ’ বলছেন তারা থামুন। কারো মৃত্যু’র পর ‘আলহামুল্লিলাহ’ বলার সংস্কৃতি জুলাই জঙ্গীদের থেকে এসেছে। দিপু চন্দ্র দাস-কে পুড়িয়ে মারার সময় দেশবাসী অসংখ্যবার ‘আল্লাহুআকবার’ শুনেছে, এবং বিবিসি বাংলার নিউজের নীচে ‘আলহামুল্লিলাহ’ দেখেছে। এটি বন্ধ হোক।

মুফতি আরিফ বিন কাদের লিখেছেন, সুস্থ কারিনা হামিদকে ভারত চিকিৎসা না দিয়ে মেরে ফেলেছে’। এ ধরণের মুফতিদের জন্যেই আর একটি একাত্তর দরকার। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর বাংলাদেশে মোল্লারা যেভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, তাতে ২জন মুসলিম বিধায়ক বলেছেন, ভাই আপনারা থামুন, আপনাদের জন্যে আমাদের ক্ষতি হচ্ছে, পশ্চিমবাংলায় আমরা ভাল আছি, অত্যাচার হচ্ছেনা। এসব জঙ্গীরা ভারতের দিকে না তাকিয়ে দেশের দিকে তাঁকান।

‘চোরা না শুনে ধর্মের কাহিনী’। মমতা শুনেনি। বাংলাদেশের জঙ্গীগোষ্ঠী শুনছে না? পরিণতি একই। শেখ হাসিনা আসছেন। শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নিজেই নিয়ে যাবেন। ভয় পাচ্ছেন? যাঁরা মুক্তিযুদ্ধের বিরোধী, জুলাই জঙ্গী, রাজাকার, যুদ্ধাপরাধী, ধর্ষক, লুটেরা, গণভবন ও ৩২ ভাঙ্গচুরকারী তাঁরা পাকিস্তানে পালিয়ে যাওয়াটা ভাল? পাকিস্তান ‘পেয়ারা বান্দাদের’ জন্যে দুয়ার খুলে রেখেছে, পালান? হাতে আর সময় বেশি নেই, কখন যে সুনামি হয়ে যাবে কেজানে?

লেখক : আমেরিকা প্রবাসী।

পাঠকের মতামত:

১৭ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test