শহর, প্রত্যাশা ও বাস্তবতা
আবদুল হামিদ মাহবুব
খুব প্রয়োজন ছাড়া আমি এখন আর বাসা থেকে বের হই না। এর অন্যতম কারণ আমার বাসা থেকে বের হওয়ার রাস্তার বেহাল অবস্থা। তবুও আজ একটি জরুরি কাজে বের হতে হয়েছিল। বের হয়ে আবারও অনুভব করলাম, একটি শহরে ফুটপাত কত বড় আশীর্বাদ হতে পারে।
মৌলভীবাজার পৌরসভায় সাবেক মেয়র ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের আমলে যে ফুটপাতগুলো নির্মিত হয়েছিল, সেগুলোকে আমি তাঁর অনেক ভালো কাজের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ বলে মনে করি। কারণ আজকের মৌলভীবাজারে গাড়ি, মোটরসাইকেল এবং যান্ত্রিক রিকশার দাপটে নিরাপদে হেঁটে চলার সুযোগ খুবই সীমিত। সেই সময়ে তিনি নাগরিকদের জন্য যে হাঁটার পথ তৈরি করে দিয়েছিলেন, আজও তার সুফল আমরা ভোগ করছি। শহরের ব্যস্ত সড়কগুলোতে হাঁটতে হাঁটতে বারবার তাঁর সেই উদ্যোগের কথা মনে পড়ে।
আজ কোর্ট রোড হয়ে চৌমুহনা পেরিয়ে পশ্চিমবাজারের আর কে টাওয়ার পর্যন্ত গিয়েছিলাম। কাজ শেষে ফিরে এসেছি এম সাইফুর রহমান সড়ক, সিকান্দার আলী সড়ক এবং সৈয়দ মুজতবা আলী সড়ক হয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ ঘেঁষে। সেখানে গিয়ে চোখে পড়ল এক ভিন্ন দৃশ্য। সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে আগামীকালের প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে। মাঠের বাউন্ডারি ওয়ালের একাংশ ভেঙে মঞ্চসংলগ্ন এলাকায় যানবাহন চলাচলের পথ তৈরি করা হয়েছে। আরও একটি স্থানে একই ধরনের প্রস্তুতির আভাসও চোখে পড়ল।
শহরের সর্বত্র উৎসবমুখর প্রস্তুতির ছাপ। রাস্তা পরিষ্কার, ফুটপাত পরিচ্ছন্ন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো। বাংলাদেশ টেলিভিশনের দুটি গাড়ি দেখলাম। সার্কিট হাউসের কাছে বিশাল আকৃতির জেনারেটর বা ট্রান্সফরমার এনে রাখা হয়েছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য। প্রধানমন্ত্রী সার্কিট হাউসে উঠবেন কি না, তা আমি নিশ্চিত নই। তবে প্রশাসনের প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে বলে মনে হলো না।
আজকের মৌলভীবাজারকে আমার কাছে অস্বাভাবিক রকমের ঝকঝকে মনে হয়েছে। এর কারণও স্পষ্ট, আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন। তাঁর আগমন উপলক্ষে বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে শহরকে সাজিয়ে তুলেছে। একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল এবং আকর্ষণীয় শহর দেখতে নিশ্চয়ই সবারই ভালো লাগে।
তবে এই ঝকঝকে শহরের মধ্যেও কিছু অপূর্ণতা থেকে যায়। জনমিলন কেন্দ্রের পাশের ফুটপাত দিয়ে হাঁটার সময় প্রবীণাঙ্গনের সৌন্দর্যবর্ধনের জন্য লাগানো ফুলগাছের একটি ডালে মাথায় আঘাত পেলাম। রাস্তা ও ফুটপাত পরিষ্কার করা হলেও পথচারীদের নিরাপদ চলাচলের এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হয়তো সংশ্লিষ্টদের নজর এড়িয়ে গেছে। উন্নয়নের সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের চলার পথকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করে তোলে।
হাঁটতে হাঁটতে আরেকটি বিষয় মনে পড়ল। আমার মূল বাড়ি আরামবাগে, জেলা প্রশাসকের বাসভবনের লাগোয়া এলাকায়। কিন্তু দীর্ঘদিন ধরে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় তিন বছর আগে সোনাপুরে চলে আসতে হয়েছে। অথচ সেই বসবাস-অনুপযুক্ত বাড়ির কর বিশ গুণ বাড়িয়ে পৌরসভা আমার মরহুম পিতা-মাতার নামে নোটিশ পাঠিয়েছে। বিষয়টি নিয়ে আমি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছি। নাগরিক জীবনের এমন কিছু বাস্তবতা মাঝে মাঝে উন্নয়নের উজ্জ্বল আলোর মধ্যেও ছায়ার মতো থেকে যায়।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৌলভীবাজারের মানুষের মধ্যে অনেক আশা-প্রত্যাশা কাজ করছে। এই জেলার দীর্ঘদিনের নানা সমস্যা, সম্ভাবনা ও দাবির বিষয়গুলো নিয়ে আমিও বিভিন্ন পত্রিকায় একাধিক কলাম লিখেছি। সেসব লেখা আদৌ তাঁর নজরে পড়েছে কি না, কিংবা যারা তাঁর কাছে এসব বিষয় তুলে ধরার দায়িত্বে আছেন তারা পড়েছেন কি না; তা আমার জানা নেই। তবুও আশা করতে দোষ কোথায়?
একজন সাধারণ নাগরিকের প্রত্যাশা খুব বেশি নয়। তিনি চান তাঁর শহর আরও উন্নত হোক, মানুষের জীবনযাত্রা আরও সহজ হোক, অবহেলিত সমস্যাগুলোর সমাধান হোক এবং সম্ভাবনাময় এই জনপদ তার প্রাপ্য গুরুত্ব লাভ করুক।
আগামীকাল প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসছেন। তাঁকে ঘিরে এই জেলার মানুষের প্রত্যাশা, স্বপ্ন এবং আশাবাদেরও এক নতুন দিন শুরু হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, তিনি মৌলভীবাজারবাসীর জন্য কী বার্তা, কী প্রতিশ্রুতি এবং কী উপহার নিয়ে আসেন। মৌলভীবাজারের একজন নগণ্য নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে অগ্রিম অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা।
লেখক :সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- অর্থনৈতিক শক্তিতে রেমিট্যান্স, অনন্য প্রবাসীদের অবদান
- সোনাতলা রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক
- দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- এবছর ৬০ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেবে ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- যৌতুকের দাবিতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- গোপালগঞ্জে মাদক বিরোধী কর্মশালা
- প্রস্তাবিত বাজেটে সহজলভ্য হবে তামাকপণ্য, হারাবে বাড়তি রাজস্ব আয়ের সুযোগ
- টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে ঝামেলার জেরে দশম শ্রেণীর ছাত্রকে হাতুড়ি পেটা
- প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা: আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন
- জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তিতে প্রথম আদিলা
- শিক্ষার্থীদের সথে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক
- শহর, প্রত্যাশা ও বাস্তবতা
- গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙ্গে খালে, ভোগান্তি চরমে
- গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
- ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের
- হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
- রং মিশিয়ে লাল তিলকে কালো করা দুই ব্যবসায়ীকে ৩ লক্ষ টাকা জরিমানা
- মেসির অনবদ্য হ্যাট্রিকে মুগ্ধ ব্রাজিল সমর্থক তারকারাও
- রাজবাড়ীত জামায়াত কর্মী হত্যার পর মরদেহে আগুনের ঘটনায় গ্রপ্তার ৩
- ‘রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন’
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
- ‘বগলদাবা বা হট্টগোল নয়, সংসদে গঠনমূলক ভূমিকা রাখবো’
- ‘রাজস্ব ব্যবস্থায় তিন দফা সংস্কার, বাড়াতে হবে উন্নয়ন ব্যয়’
- ‘বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল’
- রাশিয়া থেকে ১ লাখ টন সার আমদানিসহ ৩টি প্রস্তাব অনুমোদন
- ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- রাবেয়া ক্লিনিকে আজব শিশুর জন্ম, চাঞ্চল্যের সৃষ্টি
- জেলা প্রেসক্লাব পটুয়াখালীর পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ
- বিদ্যুৎ বিভ্রাটে সুবর্ণচরে ছাত্রদলের পক্ষ থেকে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- শিক্ষার্থীদের সথে বিজ্ঞানবিষয়ক সংলাপে জেলা প্রশাসক
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- টুঙ্গিপাড়ায় খেলা নিয়ে ঝামেলার জেরে দশম শ্রেণীর ছাত্রকে হাতুড়ি পেটা
- প্রাইভেট বনাম সরকারি প্রাথমিক শিক্ষা: আস্থার বাস্তবতা ও দায়বদ্ধতার প্রশ্ন
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- রামগরুড়ের ছানা
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
-1.gif)







