কবি আল মুজাহিদী'র প্রয়াণে
আবদুল হামিদ মাহবুব
একসময় গল্পে রাহাত খান, কবিতায় আল মুজাহিদী; দুজনেরই ছিল দারুণ দাপট। তারা দুজনেই দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। রাহাত খান ছিলেন বার্তা সম্পাদক। আল মুজাহিদী ছিলেন সাহিত্য সম্পাদক। আর ফিচার ও ছোটদের পাতা ‘কচিকাঁচার আসর’-এর সম্পাদক ছিলেন রোকনুজ্জামান খান দাদাভাই।
তিনজনই ছিলেন খ্যাতিমান ব্যক্তিত্ব। সম্ভবত রোকনুজ্জামান খান দাদাভাই জীবনের শেষ দিন পর্যন্ত ইত্তেফাকেই কর্মরত ছিলেন। কিন্তু রাহাত খান ও আল মুজাহিদীকে চাকরি হারাতে হয়েছিল। এর পেছনে ছিল তোফাজ্জল হোসেন মানিক মিয়ার উত্তরাধিকারীদের মধ্যে ইত্তেফাকের মালিকানা নিয়ে টানাপোড়েন।
রাহাত খান পরে একটি পত্রিকার সম্পাদক হয়েছিলেন। তবে সেই পত্রিকা খুব বেশি দূর এগোতে পারেনি। আল মুজাহিদী চাকরি হারিয়ে দীর্ঘদিন বেকার ছিলেন। পরে এক-দুটি ম্যাগাজিনধর্মী সাময়িকীর সঙ্গে যুক্ত হন।
ইত্তেফাকে থাকাকালে লেখকরা তার নাম অত্যন্ত সমীহের সঙ্গে উচ্চারণ করতেন। কিন্তু সময়ের সঙ্গে সেই অবস্থান বদলে যায়। ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে তার যে প্রভাব ছিল, তা যেন হঠাৎ করেই উধাও হয়ে যায়।
এর কারণও স্পষ্ট। তখন দেশের লেখকরা তীর্থের কাকের মতো ইত্তেফাকে লেখা ছাপার অপেক্ষায় থাকতেন। আল মুজাহিদীর সুদৃষ্টি পেলে একজন লেখকের প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত হয়ে যেত। অনেকেই সেই সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে অনেক অলেখকও ছিলেন।
সেই সময়ের অনেক অলেখকের লেখা আজও আমাদের সামনে আসে। এখনো সেসব লেখাকে সাহিত্য হিসেবে চালানো হয়। কারণ, তারা একসময় ইত্তেফাকে লিখেছেন। তখন ইত্তেফাকে লেখা ছাপা হওয়া মানেই ছিল সাহিত্যাঙ্গনে একটি জায়গা করে নেওয়া। বহু বছর এমনটাই চলেছে।
আমি কখনো আল মুজাহিদীকে সামনাসামনি দেখিনি। লেখা নিয়েও তার কাছে যাইনি। শিশু সাহিত্যের সঙ্গে যুক্ত থাকলেও রোকনুজ্জামান খান দাদাভাইয়ের কাছেও লেখা নিয়ে যাইনি। ডাকযোগে লেখা পাঠিয়েছি। বেশিরভাগই তিনি ডাস্টবিনে ফেলে দিয়েছেন। তবে তার মধ্যেও এক-দুটি লেখা ‘কচিকাঁচার আসর’-এ ছেপেছেন।
এত কথা আজ কেন বলছি? কারণ আজ শুক্রবার (১৯ জুন ২০২৬) ঢাকার ইউনাইটেড হসপিটালে আল মুজাহিদী প্রয়াত হয়েছেন। অনেক লেখক ও অলেখককে লেখালেখির জগতে প্রতিষ্ঠিত করার জন্য তাকে অন্তিম অভিনন্দন। একই সঙ্গে জানাই গভীর শোক। তার এই অনন্ত যাত্রা শান্তিময় হোক। পরকাল হোক প্রশান্তির। তিনি যেন বেহেশতবাসী হন।
লেখক :সিনিয়র সাংবাদিক ও শিশু সাহিত্যিক।
পাঠকের মতামত:
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ‘মুন্সীগঞ্জে নয়নের খাল দখলমুক্ত করা হবে’
- ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
- কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
- কবি আল মুজাহিদী'র প্রয়াণে
- সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
- সাতক্ষীরা জেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
- কড়াইয়ের ছ্যাঁকা আর এক সমাজের নীরবতা
- চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
- বাজারে গিয়ে চাপে সাধারণ মানুষ
- জ্বালানি রূপান্তর সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম
- প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা: নিহত ৩
- ‘শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে’
- মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- ঢাকাসহ ৮ বিভাগে ১০ দিন ঝড়-বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ‘পাকিস্তান শুধু টিকেই থাকবে না, শক্তিশালীও হবে’
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
-1.gif)







