তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
শিতাংশু গুহ
একটি পোষ্টার দেখলাম। তসলিমা নাসরিন কলকাতা ফিরছেন। পহেলা আগষ্ট শনিবার সন্ধ্যায় তিনি রবীন্দ্রসদনে কথা বলবেন। পোষ্টারটি বলছে, ২০বছর পর মুক্ত পশ্চিমবঙ্গে ফিরছেন মৌলবাদ বিরোধী প্রতিবাদের অগ্নিসম প্রতীক কবি-লেখক তসলিমা নাসরিন। এর আয়োজক এইচআরবিএফএফ, এর পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে, ‘হিউম্যান রাইটস বিয়ন্ড ফ্রন্টিয়ার’ বা এমন কিছু। উদ্যোক্তা হিসাবে যে ৩জনের নাম আছে এদের মধ্যে ড.মোহিত রায়-র সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। বাকি দু’জন ওসমান মল্লিক ও শান্তনু সিংহ-কে না-চেনাটা আমার ব্যর্থতা। এ তিনজনকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এঁরা বলেছেন, এটি পশ্চিমবঙ্গের জন্যে সেক্যুলার মিশন, বিষয়টি তাই।
বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি উপস্থিত থাকুন বা না থাকুন, পশ্চিমবঙ্গ বিজেপি বা মুখ্যমন্ত্রীর সম্মতি ব্যতীত এটি সম্ভব নয়। ২০ বছর আগে ক্ষমতাসীন সিপিএম তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে বহিস্কার করেছিলো, মূলত: তার ‘দ্বিখণ্ডিত’ বইটি প্রকাশের পর। সেই থেকে তিনি কলকাতা যাননি। তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জী ক্ষমতায় আসার পর নিষেধাজ্ঞা তুলেননি। সিপিএম বা তৃণমূল কংগ্রেস তসলিমাকে কলকাতায় ঢুকতে দেয়নি মৌলবাদী মুসলিমদের চাপে, তাদের খুশি রাখতে, অথচ ওঁরা নাকি ধর্ম-নিরপেক্ষ, সেক্যুলার? সিপিএম ও তৃণমূল-র চরিত্রটা মূলত: ‘এন্টি-হিন্দু’ ও ‘মুসলিম তোষণ’? এ দুই দলের ৩৪+১৫=৪৯ বছরের শাসন পশ্চিমবঙ্গকে নি:শেষ হয়ে গেছে।
সিপিএম-র আমলে শুরু হলেও তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জী’র জমানায় পশ্চিমবঙ্গ ইসলামী মৌলবাদের ‘স্বর্গে’ পরিণত হয়েছিলো, দুই বাংলার জামাত ও ইসলামী সন্ত্রাসীরা মহাসমারোহে পশ্চিমবঙ্গ ও সমগ্র পূর্ব-ভারতকে বিছিন্ন করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলো। একারণে বাংলাদেশের একশ্রেণীর মুসলমান, বিশেষত: মোল্লারা মমতার একনিষ্ঠ সমর্থক হয়ে উঠেছিল। ভাগ্য ভাল যে, পশ্চিমবঙ্গের হিন্দুরা এবার বিজেপিকে ক্ষমতায় এনেছে, নইলে ‘খবর আছিলো’। শুনছি যে, পহেলা আগষ্টের অনুষ্ঠানটি মুখ্যতঃ ‘মুক্তচিন্তার সপক্ষে ও মৌলবাদের বিপক্ষে একটি সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন। চমৎকার। তসলিমা নাসরিন নিজেই লিখেছেন, ‘২০ বছর পর মুক্ত বাংলায় প্রত্যাবর্তন’। বোঝা যায়, ‘চটিচাটা’ ছাড়া সবাই এ অনুষ্ঠানে যোগ দিতে চাইবেন।
তসলিমা নাসরিনের সাথে আমার পরিচয় দীর্ঘদিনের, তবু তিনি বা ড. মোহিত রায়ের সাথে যোগাযোগ না করেই এ লেখাটা লিখছি, যাতে ‘প্রভাবিত’ না হই। তসলিমা তখন বিখ্যাত হয়ে গেছেন, ১৯৯২ সালের ডিসেম্বরের শেষলঙ্গে ঢাকা গেলে একদা আমার ‘দৈনিক বাংলারবানীর’ সহকর্মী সুধীর কৈবর্তদাস ও কবি আফরোজা নাজরীন আমাকে ‘লজ্জা’ বইটি উপহার দেন্। পড়তে সময় নেইনি, তখনই ‘সাপ্তাহিক সংবাদে’ এক কলামে লিখেছিলাম, তাতে বলেছিলাম, ‘লজ্জা উপন্যাস কিনা জানিনা, তবে লজ্জা আমার বা বাংলাদেশে একজন নির্যাতিত হিন্দুর প্রতিচ্ছবি’। এরপর ১৯৯৪ সালে বিএনপি ও বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশ থেকে বিতাড়িত হন। আজো তিনি বিতাড়িত, বাংলাদেশের কোন সরকার তাঁকে ফেরানোর কথা চিন্তাও করেনি?
অনেকদিন আগে তসলিমা নাসরিনকে নিয়ে প্রখ্যাত কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধুরী লিখেছিলেন, ‘ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে নেয়া উচিত’। তসলিমা নাসরিনের ঘর ‘ঢাকা’ থেকে বিতাড়িত হয়ে কলকাতাকে ঘর বানাতে চেয়েছিলেন, মৌলবাদ ও তাদের দোসররা সেটি হতে দেয়নি। বাংলাদেশের এখন যে অবস্থা তাতে তিনি জীবদ্দশায় আর দেশে ফিরতে পারবেন তা মনে হয়না, তাই অন্তত: অন্তত: কলকাতায় দ্বিতীয় ঘরে তিনি শান্তিতে থাকুন। শোনা যায়, ২রা আগষ্ট ২০২৬ তসলিমা নাসরিন একটি সাংবাদিক সম্মেলন করতে পারেন। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় তসলিমার এই ঘরে ফেরাকে স্বাগত জানিয়েছেন। তসলিমার সাথে আমার শেষ দেখা বা আলাপ ৩-৫ জুলাই নিউইয়র্কে এনএবিসি আয়োজিত বঙ্গ-সম্মেলনে, সেখানে তিনি একটি চমৎকার সাহিত্যনুষ্ঠান উপহার দেন।
লেখক : আমেরিকা প্রবাসী।
পাঠকের মতামত:
- না ফেরার দেশে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ মানিক কান্তি মজুমদার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- তসলিমা নাসরিনের ঘরে ফেরা!
- ঈশ্বরদীতে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল
- আমার কবিতা
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
- গণঅভ্যুত্থানে শহীদ সব পরিবারকে এক কোটি টাকা করে দেওয়ার দাবি এনসিপির
- পাঁচ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘মাস্তুল’
- ‘জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনই আইনসম্মত পদক্ষেপ’
- ইংলিশ প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলারদের নিষিদ্ধের দাবি
- জিল বাংলার শেয়ার কারসাজি তদন্তের নির্দেশ বিএসইসির
- রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ
- সাতক্ষীরায় জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত
- কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র স্পীলওয়ের ১৬ জলকপাট খোলার প্রস্তুতি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০১
- ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা হ্যাকিং ঝুঁকিতে’
- ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিএনপি নিরলস প্রচেষ্টা চালাচ্ছে’
- চট্টগ্রামের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
- রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ২২ জন সৈন্য নিহত হয়
- সাতক্ষীরার বাইপাস এলাকার পরিত্যক্ষ ভবন থেকে বয়স্ক মহিলার মরদেহ উদ্ধার
- সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এইচএসসির ভূগোল বিষয়ে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিব প্রত্যাহার
- কাপ্তাইয়ে 'জুলাই শহীদ দিবস' পালিত
- নগরকান্দায় রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত
- কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ১০৩ ডেঙ্গুরোগী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- চাষী
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর ৭৩তম জন্মদিন
-1.gif)







