সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
মো. ইমদাদুল হক সোহাগ
একবিংশ শতাব্দীর ভূরাজনীতি এখন আর শুধু সামরিক প্রতিযোগিতা, ভূখণ্ডের বিরোধ কিংবা সীমান্ত উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই। বন্দর, স্থলবন্দর, কাস্টমস, খাদ্য, জ্বালানি ও সরবরাহশৃঙ্খলও এখন রাষ্ট্রীয় ক্ষমতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং কৌশলগত দুর্বলতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
রাষ্ট্রবিজ্ঞানী হেনরি ফ্যারেল ও আব্রাহাম নিউম্যান এই বাস্তবতাকে ‘অস্ত্রীকৃত পারস্পরিক নির্ভরতা’ হিসেবে ব্যাখ্যা করেছেন। আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের কোনো একটি অংশে এক রাষ্ট্রের কাঠামোগত সুবিধা অন্য রাষ্ট্রের ওপর প্রভাব বা চাপ প্রয়োগের সক্ষমতা তৈরি করতে পারে।
কোন দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আসে, কোন সীমান্ত বা বন্দর দিয়ে তা প্রবেশ করে, বাজারে পৌঁছাতে কত সময় লাগে, কিংবা উৎপাদনকারী অঞ্চলের খরা, অতিবৃষ্টি বা ফসলহানি অন্য দেশের বাজারে কত দ্রুত মূল্যচাপ তৈরি করে—এসব এখন আর নিছক বাণিজ্যিক প্রশ্ন নয়।
বড় কোনো সরবরাহকারী দেশ হঠাৎ রপ্তানি নীতি বদলালে আমদানিনির্ভর অর্থনীতিতে তার অভিঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সরবরাহশৃঙ্খলের সহনশীলতা এখন জাতীয় অর্থনৈতিক নিরাপত্তারও অংশ।
তবে প্রতিটি রপ্তানি নিষেধাজ্ঞাকে ভূরাজনৈতিক অস্ত্র বলা ঠিক হবে না। কোনো সরকার খাদ্যনিরাপত্তা রক্ষা, উৎপাদককে সহায়তা, বাজারমূল্য নিয়ন্ত্রণ কিংবা ঘাটতি সামাল দিতেও রপ্তানি সীমিত করতে পারে। কিন্তু উদ্দেশ্য যা-ই হোক, আমদানিনির্ভর দেশের জন্য এর ফল গুরুতর হতে পারে।
বাংলাদেশের জন্য তাই প্রশ্ন শুধু কোথা থেকে পণ্য আসে—এটি নয়। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: সংকট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই কি তার সংকেত শনাক্ত করা সম্ভব?
সংকটের আগে সংকেত
পেঁয়াজের বাজার একটি কার্যকর উদাহরণ। ২০২৩ সালের ১৯ আগস্ট ভারত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। ২৮ অক্টোবর প্রতি টনে ৮০০ মার্কিন ডলার ন্যূনতম রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়। পরে ৭ ডিসেম্বর অধিকাংশ পেঁয়াজ রপ্তানি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়। অর্থাৎ এটি একটি একক সিদ্ধান্ত ছিল না; বরং ধাপে ধাপে নেওয়া তিনটি পৃথক নীতিগত পদক্ষেপ।
বাংলাদেশের বাজারে প্রতিক্রিয়াও ছিল দ্রুত। আগস্টের শুল্ক আরোপের পর ঢাকার পাইকারি বাজারে এক দিনের মধ্যেই ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১২ টাকা পর্যন্ত বেড়েছিল। ডিসেম্বরের নিষেধাজ্ঞার পর কিছু বাজারে স্থানীয় পেঁয়াজের দাম প্রায় ১৩০ টাকা থেকে ২০০ টাকার কাছাকাছি উঠে যায়।
অবশ্য এই মূল্যবৃদ্ধির পুরো দায় একটি রপ্তানি সিদ্ধান্তের ওপর চাপানো যাবে না। ঘাটতির আশঙ্কা, আগের মজুত, ব্যবসায়ীদের আচরণ, বাজারের প্রতিযোগিতা, মজুতদারি ও ভোক্তার আতঙ্ক—সবই মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
তবু ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে: বড় সরবরাহকারী দেশের নীতিগত পরিবর্তন বাংলাদেশের বাজারে খুব দ্রুত পৌঁছাতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্যতথ্যও এই নির্ভরতার মাত্রা দেখায়। ২০২৩ সালে ভারত প্রায় ৮৮ কোটি ৪০ লাখ কিলোগ্রাম তাজা পেঁয়াজ ও শ্যালট বাংলাদেশে রপ্তানি করে, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। সে বছর রপ্তানিমূল্যের হিসাবে বাংলাদেশ ছিল ভারতের এই পণ্যের বৃহত্তম গন্তব্য।
সম্পর্কটি তাই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরোপুরি সমমিত নয়। বাংলাদেশ ভারতের জন্য বড় বাজার; আবার ঘাটতির সময় বাংলাদেশের বাজারও ভারতীয় সরবরাহের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারে। এই অসম পারস্পরিক নির্ভরতাই কখনো কখনো একটি সাধারণ বাণিজ্যপথকে কৌশলগত দুর্বলতায় পরিণত করে।
উপগ্রহ থেকে সীমান্ত পর্যন্ত
এখানেই উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ আগাম সতর্কতায় ভূমিকা রাখতে পারে। সেন্টিনেল–২-এর মতো পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কৃষিজমি, উদ্ভিদের অবস্থা, জলাভূমি এবং ভূমির পরিবর্তন সম্পর্কে তথ্য দিতে পারে। বড় কোনো উৎপাদন অঞ্চলে দীর্ঘ সময় অস্বাভাবিক শুষ্কতা, অতিরিক্ত আর্দ্রতা কিংবা উদ্ভিদের স্বাস্থ্যের অবনতি দেখা গেলে তা কৃষি-চাপের প্রাথমিক সংকেত হতে পারে।
তবে উপগ্রহ কোনো জাদুকরী সমাধান নয়। মেঘ, বায়ুমণ্ডলীয় অবস্থা, স্থানিক বিভেদন ও পুনরায় পর্যবেক্ষণের মধ্যবর্তী সময়—সবই এর সীমাবদ্ধতা তৈরি করে। একটি উপগ্রহচিত্র কখনোই একক সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত নয়।
এর মূল্য বাড়ে যখন সেটিকে বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা, পাইকারি মূল্য, সরকারি বাণিজ্যবিজ্ঞপ্তি, সীমান্ত দিয়ে পণ্যপ্রবাহ এবং দেশীয় মজুতের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
অর্থাৎ বিশ্লেষণের ভিত্তি হওয়া উচিত কোনো একটি সংকেত নয়, বরং একগুচ্ছ পরস্পর-সমর্থিত সংকেত।
ধরা যাক, কোনো বড় উৎপাদন অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে ফসলের অবস্থা স্বাভাবিকের নিচে। একই সময়ে বৃষ্টিপাত অস্বাভাবিক, পাইকারি মূল্য বাড়ছে, সরকারি বক্তব্যে খাদ্যমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে এবং সীমান্তে পণ্য ছাড়ের সময়ও দীর্ঘ হচ্ছে।
একটি সংকেতও একা প্রমাণ করে না যে রপ্তানি নিষেধাজ্ঞা আসছে। কিন্তু কয়েকটি সংকেত একসঙ্গে খারাপ হতে থাকলে সরবরাহঝুঁকির সম্ভাবনা বাড়ে।
বাংলাদেশ তাই তিন স্তরের একটি আগাম সতর্কতা কাঠামো বিবেচনা করতে পারে। সবুজ স্তরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। হলুদ স্তরে একাধিক সূচকে দীর্ঘস্থায়ী অস্বাভাবিকতা দেখা দিলে বিকল্প সরবরাহকারী, দেশীয় মজুত ও আমদানি প্রস্তুতি পর্যালোচনা শুরু হবে। আর লাল স্তরে সরাসরি রপ্তানি নিষেধাজ্ঞা, সীমান্তপ্রবাহে তীব্র পতন অথবা প্রতিকূল উৎপাদন পরিস্থিতির সঙ্গে দ্রুত মূল্যবৃদ্ধি দেখা দিলে পূর্বনির্ধারিত নীতিগত ব্যবস্থা সক্রিয় হবে। এই ব্যবস্থা ভবিষ্যৎ শতভাগ নির্ভুলভাবে বলে দেবে না। এর আসল মূল্য হলো—সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ানো।
স্থলবন্দরও অর্থনৈতিক নিরাপত্তা অবকাঠামো
উপগ্রহ আগাম সংকেত দিতে পারে, কিন্তু স্বল্পমেয়াদি সরবরাহ পরিস্থিতি বুঝতে স্থলবন্দরের পরিচালন-তথ্য আরও গুরুত্বপূর্ণ হতে পারে। বেনাপোল–পেট্রাপোল বাংলাদেশ ও ভারতের অন্যতম প্রধান স্থলবাণিজ্য পথ। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের হিসাবে ভারত-বাংলাদেশ স্থলবাণিজ্যের প্রায় ৩০ শতাংশ এই একটি বন্দর দিয়ে পরিচালিত হয়।
তাই একটি আধুনিক পর্যবেক্ষণব্যবস্থার প্রতিদিন জানা উচিত—কতটি পণ্যবাহী ট্রাক এলো, কতটি ছাড়পত্র পেল, কোন পণ্য সবচেয়ে বেশি আটকাল, কাস্টমস প্রক্রিয়াকরণে গড় সময় কত এবং সেই সময় আগের সাত দিন, এক মাস কিংবা একই মৌসুমের তুলনায় কতটা বদলেছে। এই তথ্য প্রতিদিন ডিজিটালভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা গেলে অস্বাভাবিক সরবরাহ পরিস্থিতি অনেক আগেই শনাক্ত করা সম্ভব। স্থলবন্দরকে তাই শুধু কাস্টমসের স্থান হিসেবে দেখলে চলবে না। এগুলো দেশের অর্থনৈতিক নিরাপত্তা অবকাঠামো।
সীমান্তের পরও ঝুঁকি শেষ হয় না
পণ্য সীমান্ত পার হলেই সরবরাহঝুঁকি শেষ হয় না। এরপর শুরু হয় দেশের ভেতরের পরিবহন।বাংলাদেশের সরবরাহব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের গবেষণায় যানজট, ধীর পরিবহন, অনির্ভরযোগ্যতা এবং সড়ক, রেল ও নৌপথের দুর্বল সমন্বয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সীমান্তে কয়েক ঘণ্টার বিলম্ব শেষ পর্যন্ত কয়েক ঘণ্টাতেই সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে যোগ হয় মহাসড়কের যানজট, গুদামের সংকট, যানবাহনের ঘাটতি, পচনশীল পণ্যের ক্ষতি এবং আটকে থাকা চলতি মূলধনের অর্থায়ন ব্যয়।
পচনশীল পণ্যের ক্ষেত্রে সময় নিজেই অর্থ। তাই সরবরাহ দক্ষতা শুধু রাস্তার দৈর্ঘ্য দিয়ে মাপা যায় না। কাস্টমস, ডিজিটাল নথিপত্র, গুদাম, যানবাহন ব্যবস্থাপনা, রেল, সড়ক ও নৌপথ—সবকিছুকে একই ব্যবস্থার অংশ হিসেবে দেখতে হবে।
সরবরাহ-ধাক্কা যখন ঋণঝুঁকি
এই ব্যবস্থায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগ্রহণকারীদের মধ্যে পড়ে। বড় প্রতিষ্ঠানের সাধারণত বেশি নগদ সঞ্চয় ও মজুত থাকে, ঋণ পাওয়ার সুযোগ বেশি থাকে এবং বিকল্প সরবরাহকারীও থাকে। ছোট প্রতিষ্ঠানের হাতে সেই সুরক্ষা অনেক কম।
একটি চালান আটকে গেলে শুধু পণ্য দেরিতে আসে না। বিক্রি পিছিয়ে যায়, পাওনা আদায় বিলম্বিত হয় এবং নতুন আদেশ নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু দায় থেমে থাকে না—ব্যাংকের কিস্তি আসে, বেতন দিতে হয়, ভাড়া দিতে হয়, সরবরাহকারীর পাওনাও পরিশোধ করতে হয়।
ফলে নগদপ্রবাহ ও নগদব্যয়ের মধ্যে হঠাৎ ব্যবধান তৈরি হয়। একটি কার্যকর ব্যবসাও তখন সাময়িক তারল্যসংকটে পড়তে পারে।
এখানে একটি মৌলিক পার্থক্য জরুরি। দুর্বল ব্যবস্থাপনার কারণে কোনো ব্যবসার বিক্রি কমে যাওয়া এবং রপ্তানি নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ অথবা আন্তর্জাতিক পরিবহন ব্যয় বৃদ্ধির মতো বহিরাগত কারণে নগদপ্রবাহ ভেঙে পড়া এক বিষয় নয়।
দুই ক্ষেত্রেই কিস্তি বকেয়া হতে পারে। কিন্তু ঝুঁকির কারণ আলাদা, স্থায়িত্ব আলাদা, নীতিগত প্রতিকারও আলাদা হওয়া উচিত। তাই ঋণঝুঁকি মূল্যায়নে শুধু এই প্রশ্ন যথেষ্ট নয়—ঋণগ্রহীতা কিস্তি দিতে পারেননি কি না? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—তাঁর নগদপ্রবাহ কেন ভেঙে পড়েছে?
বহিরাগত ধাক্কার জন্য পূর্বনির্ধারিত সহায়তা
বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য পুনঃঅর্থায়ন, চলতি মূলধন এবং ঋণ-জামানত নিশ্চয়তার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পরবর্তী ধাপ হতে পারে এসব ব্যবস্থাকে যাচাইযোগ্য বহিরাগত সরবরাহ-ধাক্কার সঙ্গে সরাসরি যুক্ত করা।
যদি সরকার বা কেন্দ্রীয় ব্যাংক পূর্বনির্ধারিত সূচকের ভিত্তিতে নিশ্চিত হয় যে কোনো খাত আন্তর্জাতিক সরবরাহবিঘ্নে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সীমিত সময়ের জন্য বিশেষ সহায়তা সক্রিয় করা যেতে পারে। এর মধ্যে থাকতে পারে ঋণের সময়সূচি পুনর্বিন্যাস, অতিরিক্ত চলতি মূলধন, পুনঃঅর্থায়ন এবং ঋণ-জামানত নিশ্চয়তার মাধ্যমে ঝুঁকি বণ্টন।
এটি ঋণ মওকুফ নয়। লক্ষ্য হলো—সাময়িক বহিরাগত সংকট যেন একটি কার্যকর প্রতিষ্ঠানকে স্থায়ী খেলাপিতে পরিণত না করে। তবে এর জন্য কঠোর শর্ত প্রয়োজন। কে যোগ্য হবে, কত দিন সহায়তা থাকবে, ক্ষতির কী ধরনের প্রমাণ লাগবে এবং ঋণগ্রহীতার আগের পরিশোধ ইতিহাস কেমন ছিল—এসব আগে থেকেই নির্ধারণ করা উচিত। কারণ সাময়িক সহায়তা কখনোই কাঠামোগতভাবে দুর্বল ঋণ লুকানোর উপায় হতে পারে না।
জামানতের পাশে লেনদেনের তথ্য
ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে জামানত এখনও বড় বাধা। কিন্তু ডিজিটাল অর্থনীতিতে একটি ব্যবসার ঋণযোগ্যতা শুধু জমির দলিল দিয়ে বিচার করার প্রয়োজন নেই।
ব্যাংক হিসাবের নগদপ্রবাহ, ইলেকট্রনিক বিক্রির তথ্য, কর-চালান, ক্রয়াদেশ, সরবরাহকারীকে অর্থ পরিশোধের ইতিহাস, দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক এবং মজুতের ঘূর্ণন—এসবও একটি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রমাণ।
সব ঋণের ক্ষেত্রে জামানতের প্রয়োজন বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু যথাযথ সম্মতি, গোপনীয়তা ও তথ্যসুরক্ষা নিশ্চিত করে লেনদেনের তথ্য ব্যবহার করা গেলে শুধু স্থাবর সম্পদ কম থাকার কারণে কার্যকর ব্যবসাকে ব্যাংকঋণের বাইরে পড়ে থাকতে হবে না।
জাতীয় সরবরাহঝুঁকি মানচিত্র
বাংলাদেশ একটি জাতীয় সরবরাহঝুঁকি মানচিত্র তৈরি করতে পারে। প্রতিটি কৌশলগত খাদ্য ও শিল্পপণ্যের জন্য সেখানে প্রধান উৎপাদন অঞ্চলের আবহাওয়া, উপগ্রহভিত্তিক ফসল সূচক, আন্তর্জাতিক ও আঞ্চলিক পাইকারি মূল্য, রপ্তানিকারক দেশের বাণিজ্যনীতি, সীমান্ত দিয়ে দৈনিক পণ্যপ্রবাহ, কাস্টমস ছাড়ের সময়, দেশীয় মজুত, বাজারমূল্য এবং বিকল্প উৎস থেকে পণ্য আনতে প্রয়োজনীয় সময় ও খরচ একসঙ্গে দেখা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সময়ের সঙ্গে তুলনা। একটি দিনের তথ্য খুব বেশি কিছু বলে না। কিন্তু সাত দিনের গড়, ৩০ দিনের গড়, মৌসুমি স্বাভাবিকতা এবং আগের বছরের একই সময়ের তথ্যের সঙ্গে তুলনা করলে অস্বাভাবিকতা অনেক আগেই শনাক্ত করা যায়।
একাধিক সূচক একসঙ্গে খারাপ হলে সরকারের উচিত আনুষ্ঠানিক রপ্তানি নিষেধাজ্ঞার ঘোষণার জন্য অপেক্ষা না করে প্রস্তুতি শুরু করা।
বাণিজ্য মন্ত্রণালয় বিকল্প সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করতে পারে। খাদ্য ও কৃষি কর্তৃপক্ষ দেশীয় মজুত ও উৎপাদন পুনর্মূল্যায়ন করতে পারে। বাংলাদেশ ব্যাংক সম্ভাব্য বৈদেশিক মুদ্রা ও আমদানি অর্থায়নের প্রয়োজন হিসাব করতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনে সাময়িক শুল্ক সমন্বয়ের প্রস্তুতি নিতে পারে। এটাই আধুনিক অর্থনৈতিক গোয়েন্দা বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ।
শুধু বিকল্প উৎস নয়, সময়ও গুরুত্বপূর্ণ
সরবরাহের বৈচিত্র্য মানে শুধু কোন কোন দেশ একই পণ্য উৎপাদন করে, তার তালিকা নয়। প্রতিটি বিকল্প উৎসের ক্ষেত্রে জানতে হবে—কত দিনে পণ্য আসবে, কোন পথে আসবে, দেশে পৌঁছানো পর্যন্ত মোট ব্যয় কত, কী অনুমোদন লাগবে, কোন বন্দর ব্যবহার করা যাবে এবং সেখান থেকে বাজারে পৌঁছাতে আরও কত সময় লাগবে।
কোনো দেশ কাগজে-কলমে কম দামে পণ্য সরবরাহ করতে পারে। কিন্তু পণ্য আনতে যদি ৩০ দিন লাগে, অথচ দেশের মজুত মাত্র দুই সপ্তাহের চাহিদা মেটানোর মতো হয়, তাহলে সেই কম দাম সংকটের সময় খুব বেশি কাজে আসবে না। তাই বাংলাদেশের প্রয়োজন শুধু সরবরাহের বৈচিত্র্য নয়; প্রয়োজন সময়-সমন্বিত সরবরাহ বৈচিত্র্য।
অর্থনৈতিক সহনশীলতার চার স্তম্ভ
বাংলাদেশের সরবরাহশৃঙ্খল নিরাপত্তা চারটি স্তম্ভের ওপর দাঁড়াতে পারে। প্রথমটি আগাম তথ্য—উপগ্রহ, আবহাওয়া, বাজারমূল্য, সীমান্তপ্রবাহ ও সরকারি নীতির তথ্য একই পর্যবেক্ষণব্যবস্থায় আনতে হবে।
দ্বিতীয়টি উৎস ও পথের বৈচিত্র্য—কৌশলগত পণ্যে একটি দেশ, একটি সীমান্ত বা একটি পথের ওপর অতিনির্ভরতা কমাতে হবে।
তৃতীয়টি দেশীয় সরবরাহ সক্ষমতা—কাস্টমস, গুদাম, ডিজিটাল নথি, যানবাহন ব্যবস্থাপনা, সড়ক, রেল ও নৌপথকে একীভূত ব্যবস্থায় আনতে হবে।
চতুর্থটি আর্থিক সহনশীলতা—যাচাইযোগ্য বহিরাগত সরবরাহ-ধাক্কা যেন একটি কার্যকর ক্ষুদ্র প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি ঋণসংকটে ঠেলে না দেয়।
শেষ কথা
আধুনিক ভূরাজনৈতিক ঝুঁকি অনেক সময় যুদ্ধের পোশাকে আসে না। কখনো তা আসে সীমান্তে বিলম্বের রূপে, কখনো আটকে থাকা চালানের রূপে, কখনো কমতে থাকা মজুত, অনাদায়ী পাওনা, চলতি মূলধনের সংকট কিংবা ব্যাংকের একটি কিস্তির রূপে।
তাই জাতীয় নিরাপত্তাকে শুধু ভূখণ্ড রক্ষার সক্ষমতা দিয়ে বোঝা যথেষ্ট নয়। বাজার, সরবরাহব্যবস্থা এবং উৎপাদনশীল প্রতিষ্ঠান বহিরাগত আঘাতের মধ্যেও কতটা সচল থাকতে পারে—সেটিও জাতীয় নিরাপত্তার অংশ।
বাংলাদেশ যদি ভূ-স্থানিক পর্যবেক্ষণ, উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ, সীমান্তের পরিচালন-তথ্য, বাজারমূল্য, বিকল্প সরবরাহ কৌশল এবং বহিরাগত ধাক্কায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসার জন্য লক্ষ্যভিত্তিক আর্থিক সুরক্ষাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনতে পারে, তাহলে আন্তর্জাতিক সরবরাহশৃঙ্খলের অনিশ্চয়তা পুরোপুরি দূর হবে না। কিন্তু বাংলাদেশ সংকট মোকাবিলায় এক ধাপ এগিয়ে থাকতে পারবে।
সংকট আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার আগেই সতর্কসংকেত শনাক্ত করা যাবে, ঝুঁকির মাত্রা নির্ধারণ করা যাবে, বিকল্প উৎস চিহ্নিত করা যাবে, বৈদেশিক মুদ্রার প্রয়োজন আগাম হিসাব করা যাবে এবং প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত ব্যবস্থা প্রস্তুত রাখা যাবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—বহিরাগত কোনো সংকটে একটি কার্যকর ক্ষুদ্র উদ্যোক্তার নগদপ্রবাহ ভেঙে গেলে সেটিকে কেবল তাঁর ব্যক্তিগত ব্যবসায়িক ব্যর্থতা হিসেবে দেখা হবে না।
বর্তমান ভূ-অর্থনৈতিক বাস্তবতায় এই সক্ষমতা গড়ে তোলাই বাংলাদেশের সবচেয়ে কার্যকর অর্থনৈতিক প্রতিরক্ষাগুলোর একটি হতে পারে।
লেখক: অর্থনীতি, ব্যাংকিং ও ভূ-অর্থনীতি বিশ্লেষক।
রাষ্ট্রবিজ্ঞানী হেনরি ফ্যারেল ও আব্রাহাম নিউম্যান এই বাস্তবতাকে ‘অস্ত্রীকৃত পারস্পরিক নির্ভরতা’ হিসেবে ব্যাখ্যা করেছেন। আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের কোনো একটি অংশে এক রাষ্ট্রের কাঠামোগত সুবিধা অন্য রাষ্ট্রের ওপর প্রভাব বা চাপ প্রয়োগের সক্ষমতা তৈরি করতে পারে।
কোন দেশ থেকে প্রয়োজনীয় পণ্য আসে, কোন সীমান্ত বা বন্দর দিয়ে তা প্রবেশ করে, বাজারে পৌঁছাতে কত সময় লাগে, কিংবা উৎপাদনকারী অঞ্চলের খরা, অতিবৃষ্টি বা ফসলহানি অন্য দেশের বাজারে কত দ্রুত মূল্যচাপ তৈরি করে—এসব এখন আর নিছক বাণিজ্যিক প্রশ্ন নয়।
বড় কোনো সরবরাহকারী দেশ হঠাৎ রপ্তানি নীতি বদলালে আমদানিনির্ভর অর্থনীতিতে তার অভিঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সরবরাহশৃঙ্খলের সহনশীলতা এখন জাতীয় অর্থনৈতিক নিরাপত্তারও অংশ।
তবে প্রতিটি রপ্তানি নিষেধাজ্ঞাকে ভূরাজনৈতিক অস্ত্র বলা ঠিক হবে না। কোনো সরকার খাদ্যনিরাপত্তা রক্ষা, উৎপাদককে সহায়তা, বাজারমূল্য নিয়ন্ত্রণ কিংবা ঘাটতি সামাল দিতেও রপ্তানি সীমিত করতে পারে। কিন্তু উদ্দেশ্য যা-ই হোক, আমদানিনির্ভর দেশের জন্য এর ফল গুরুতর হতে পারে।
বাংলাদেশের জন্য তাই প্রশ্ন শুধু কোথা থেকে পণ্য আসে—এটি নয়। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো: সংকট আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগেই কি তার সংকেত শনাক্ত করা সম্ভব?
সংকটের আগে সংকেত
পেঁয়াজের বাজার একটি কার্যকর উদাহরণ।
২০২৩ সালের ১৯ আগস্ট ভারত পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। ২৮ অক্টোবর প্রতি টনে ৮০০ মার্কিন ডলার ন্যূনতম রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়। পরে ৭ ডিসেম্বর অধিকাংশ পেঁয়াজ রপ্তানি ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়।
অর্থাৎ এটি একটি একক সিদ্ধান্ত ছিল না; বরং ধাপে ধাপে নেওয়া তিনটি পৃথক নীতিগত পদক্ষেপ।
বাংলাদেশের বাজারে প্রতিক্রিয়াও ছিল দ্রুত। আগস্টের শুল্ক আরোপের পর ঢাকার পাইকারি বাজারে এক দিনের মধ্যেই ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১২ টাকা পর্যন্ত বেড়েছিল। ডিসেম্বরের নিষেধাজ্ঞার পর কিছু বাজারে স্থানীয় পেঁয়াজের দাম প্রায় ১৩০ টাকা থেকে ২০০ টাকার কাছাকাছি উঠে যায়।
অবশ্য এই মূল্যবৃদ্ধির পুরো দায় একটি রপ্তানি সিদ্ধান্তের ওপর চাপানো যাবে না। ঘাটতির আশঙ্কা, আগের মজুত, ব্যবসায়ীদের আচরণ, বাজারের প্রতিযোগিতা, মজুতদারি ও ভোক্তার আতঙ্ক—সবই মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।
তবু ঘটনাটি একটি বিষয় স্পষ্ট করে: বড় সরবরাহকারী দেশের নীতিগত পরিবর্তন বাংলাদেশের বাজারে খুব দ্রুত পৌঁছাতে পারে।
আন্তর্জাতিক বাণিজ্যতথ্যও এই নির্ভরতার মাত্রা দেখায়। ২০২৩ সালে ভারত প্রায় ৮৮ কোটি ৪০ লাখ কিলোগ্রাম তাজা পেঁয়াজ ও শ্যালট বাংলাদেশে রপ্তানি করে, যার মূল্য ছিল প্রায় ২০ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। সে বছর রপ্তানিমূল্যের হিসাবে বাংলাদেশ ছিল ভারতের এই পণ্যের বৃহত্তম গন্তব্য।
সম্পর্কটি তাই গুরুত্বপূর্ণ, কিন্তু পুরোপুরি সমমিত নয়। বাংলাদেশ ভারতের জন্য বড় বাজার; আবার ঘাটতির সময় বাংলাদেশের বাজারও ভারতীয় সরবরাহের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল হয়ে পড়তে পারে।
এই অসম পারস্পরিক নির্ভরতাই কখনো কখনো একটি সাধারণ বাণিজ্যপথকে কৌশলগত দুর্বলতায় পরিণত করে।
উপগ্রহ থেকে সীমান্ত পর্যন্ত
এখানেই উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ আগাম সতর্কতায় ভূমিকা রাখতে পারে।
সেন্টিনেল–২-এর মতো পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ কৃষিজমি, উদ্ভিদের অবস্থা, জলাভূমি এবং ভূমির পরিবর্তন সম্পর্কে তথ্য দিতে পারে। বড় কোনো উৎপাদন অঞ্চলে দীর্ঘ সময় অস্বাভাবিক শুষ্কতা, অতিরিক্ত আর্দ্রতা কিংবা উদ্ভিদের স্বাস্থ্যের অবনতি দেখা গেলে তা কৃষি-চাপের প্রাথমিক সংকেত হতে পারে।
তবে উপগ্রহ কোনো জাদুকরী সমাধান নয়। মেঘ, বায়ুমণ্ডলীয় অবস্থা, স্থানিক বিভেদন ও পুনরায় পর্যবেক্ষণের মধ্যবর্তী সময়—সবই এর সীমাবদ্ধতা তৈরি করে। একটি উপগ্রহচিত্র কখনোই একক সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত নয়।
এর মূল্য বাড়ে যখন সেটিকে বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা, পাইকারি মূল্য, সরকারি বাণিজ্যবিজ্ঞপ্তি, সীমান্ত দিয়ে পণ্যপ্রবাহ এবং দেশীয় মজুতের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হয়।
অর্থাৎ বিশ্লেষণের ভিত্তি হওয়া উচিত কোনো একটি সংকেত নয়, বরং একগুচ্ছ পরস্পর-সমর্থিত সংকেত।
ধরা যাক, কোনো বড় উৎপাদন অঞ্চলে কয়েক সপ্তাহ ধরে ফসলের অবস্থা স্বাভাবিকের নিচে। একই সময়ে বৃষ্টিপাত অস্বাভাবিক, পাইকারি মূল্য বাড়ছে, সরকারি বক্তব্যে খাদ্যমূল্য নিয়ে উদ্বেগ বাড়ছে এবং সীমান্তে পণ্য ছাড়ের সময়ও দীর্ঘ হচ্ছে।
একটি সংকেতও একা প্রমাণ করে না যে রপ্তানি নিষেধাজ্ঞা আসছে। কিন্তু কয়েকটি সংকেত একসঙ্গে খারাপ হতে থাকলে সরবরাহঝুঁকির সম্ভাবনা বাড়ে।
বাংলাদেশ তাই তিন স্তরের একটি আগাম সতর্কতা কাঠামো বিবেচনা করতে পারে। সবুজ স্তরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। হলুদ স্তরে একাধিক সূচকে দীর্ঘস্থায়ী অস্বাভাবিকতা দেখা দিলে বিকল্প সরবরাহকারী, দেশীয় মজুত ও আমদানি প্রস্তুতি পর্যালোচনা শুরু হবে। আর লাল স্তরে সরাসরি রপ্তানি নিষেধাজ্ঞা, সীমান্তপ্রবাহে তীব্র পতন অথবা প্রতিকূল উৎপাদন পরিস্থিতির সঙ্গে দ্রুত মূল্যবৃদ্ধি দেখা দিলে পূর্বনির্ধারিত নীতিগত ব্যবস্থা সক্রিয় হবে।
এই ব্যবস্থা ভবিষ্যৎ শতভাগ নির্ভুলভাবে বলে দেবে না। এর আসল মূল্য হলো—সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ানো।
স্থলবন্দরও অর্থনৈতিক নিরাপত্তা অবকাঠামো
উপগ্রহ আগাম সংকেত দিতে পারে, কিন্তু স্বল্পমেয়াদি সরবরাহ পরিস্থিতি বুঝতে স্থলবন্দরের পরিচালন-তথ্য আরও গুরুত্বপূর্ণ হতে পারে।
বেনাপোল–পেট্রাপোল বাংলাদেশ ও ভারতের অন্যতম প্রধান স্থলবাণিজ্য পথ। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষের হিসাবে ভারত-বাংলাদেশ স্থলবাণিজ্যের প্রায় ৩০ শতাংশ এই একটি বন্দর দিয়ে পরিচালিত হয়।
তাই একটি আধুনিক পর্যবেক্ষণব্যবস্থার প্রতিদিন জানা উচিত—কতটি পণ্যবাহী ট্রাক এলো, কতটি ছাড়পত্র পেল, কোন পণ্য সবচেয়ে বেশি আটকাল, কাস্টমস প্রক্রিয়াকরণে গড় সময় কত এবং সেই সময় আগের সাত দিন, এক মাস কিংবা একই মৌসুমের তুলনায় কতটা বদলেছে।
এই তথ্য প্রতিদিন ডিজিটালভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা গেলে অস্বাভাবিক সরবরাহ পরিস্থিতি অনেক আগেই শনাক্ত করা সম্ভব।
স্থলবন্দরকে তাই শুধু কাস্টমসের স্থান হিসেবে দেখলে চলবে না। এগুলো দেশের অর্থনৈতিক নিরাপত্তা অবকাঠামো।
সীমান্তের পরও ঝুঁকি শেষ হয় না
পণ্য সীমান্ত পার হলেই সরবরাহঝুঁকি শেষ হয় না। এরপর শুরু হয় দেশের ভেতরের পরিবহন।
বাংলাদেশের সরবরাহব্যবস্থা নিয়ে বিশ্বব্যাংকের গবেষণায় যানজট, ধীর পরিবহন, অনির্ভরযোগ্যতা এবং সড়ক, রেল ও নৌপথের দুর্বল সমন্বয়কে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সীমান্তে কয়েক ঘণ্টার বিলম্ব শেষ পর্যন্ত কয়েক ঘণ্টাতেই সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে যোগ হয় মহাসড়কের যানজট, গুদামের সংকট, যানবাহনের ঘাটতি, পচনশীল পণ্যের ক্ষতি এবং আটকে থাকা চলতি মূলধনের অর্থায়ন ব্যয়।
পচনশীল পণ্যের ক্ষেত্রে সময় নিজেই অর্থ।
তাই সরবরাহ দক্ষতা শুধু রাস্তার দৈর্ঘ্য দিয়ে মাপা যায় না। কাস্টমস, ডিজিটাল নথিপত্র, গুদাম, যানবাহন ব্যবস্থাপনা, রেল, সড়ক ও নৌপথ—সবকিছুকে একই ব্যবস্থার অংশ হিসেবে দেখতে হবে।
সরবরাহ-ধাক্কা যখন ঋণঝুঁকি
এই ব্যবস্থায় কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগ্রহণকারীদের মধ্যে পড়ে।
বড় প্রতিষ্ঠানের সাধারণত বেশি নগদ সঞ্চয় ও মজুত থাকে, ঋণ পাওয়ার সুযোগ বেশি থাকে এবং বিকল্প সরবরাহকারীও থাকে। ছোট প্রতিষ্ঠানের হাতে সেই সুরক্ষা অনেক কম।
একটি চালান আটকে গেলে শুধু পণ্য দেরিতে আসে না। বিক্রি পিছিয়ে যায়, পাওনা আদায় বিলম্বিত হয় এবং নতুন আদেশ নেওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু দায় থেমে থাকে না—ব্যাংকের কিস্তি আসে, বেতন দিতে হয়, ভাড়া দিতে হয়, সরবরাহকারীর পাওনাও পরিশোধ করতে হয়।
ফলে নগদপ্রবাহ ও নগদব্যয়ের মধ্যে হঠাৎ ব্যবধান তৈরি হয়। একটি কার্যকর ব্যবসাও তখন সাময়িক তারল্যসংকটে পড়তে পারে।
এখানে একটি মৌলিক পার্থক্য জরুরি। দুর্বল ব্যবস্থাপনার কারণে কোনো ব্যবসার বিক্রি কমে যাওয়া এবং রপ্তানি নিষেধাজ্ঞা, সীমান্ত বন্ধ, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ অথবা আন্তর্জাতিক পরিবহন ব্যয় বৃদ্ধির মতো বহিরাগত কারণে নগদপ্রবাহ ভেঙে পড়া এক বিষয় নয়।
দুই ক্ষেত্রেই কিস্তি বকেয়া হতে পারে। কিন্তু ঝুঁকির কারণ আলাদা, স্থায়িত্ব আলাদা, নীতিগত প্রতিকারও আলাদা হওয়া উচিত।
তাই ঋণঝুঁকি মূল্যায়নে শুধু এই প্রশ্ন যথেষ্ট নয়—ঋণগ্রহীতা কিস্তি দিতে পারেননি কি না?
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—তাঁর নগদপ্রবাহ কেন ভেঙে পড়েছে?
বহিরাগত ধাক্কার জন্য পূর্বনির্ধারিত সহায়তা
বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য পুনঃঅর্থায়ন, চলতি মূলধন এবং ঋণ-জামানত নিশ্চয়তার বিভিন্ন ব্যবস্থা রয়েছে। পরবর্তী ধাপ হতে পারে এসব ব্যবস্থাকে যাচাইযোগ্য বহিরাগত সরবরাহ-ধাক্কার সঙ্গে সরাসরি যুক্ত করা।
যদি সরকার বা কেন্দ্রীয় ব্যাংক পূর্বনির্ধারিত সূচকের ভিত্তিতে নিশ্চিত হয় যে কোনো খাত আন্তর্জাতিক সরবরাহবিঘ্নে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে সীমিত সময়ের জন্য বিশেষ সহায়তা সক্রিয় করা যেতে পারে।
এর মধ্যে থাকতে পারে ঋণের সময়সূচি পুনর্বিন্যাস, অতিরিক্ত চলতি মূলধন, পুনঃঅর্থায়ন এবং ঋণ-জামানত নিশ্চয়তার মাধ্যমে ঝুঁকি বণ্টন।
এটি ঋণ মওকুফ নয়।
লক্ষ্য হলো—সাময়িক বহিরাগত সংকট যেন একটি কার্যকর প্রতিষ্ঠানকে স্থায়ী খেলাপিতে পরিণত না করে।
তবে এর জন্য কঠোর শর্ত প্রয়োজন। কে যোগ্য হবে, কত দিন সহায়তা থাকবে, ক্ষতির কী ধরনের প্রমাণ লাগবে এবং ঋণগ্রহীতার আগের পরিশোধ ইতিহাস কেমন ছিল—এসব আগে থেকেই নির্ধারণ করা উচিত।
কারণ সাময়িক সহায়তা কখনোই কাঠামোগতভাবে দুর্বল ঋণ লুকানোর উপায় হতে পারে না।
জামানতের পাশে লেনদেনের তথ্য
ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে জামানত এখনও বড় বাধা। কিন্তু ডিজিটাল অর্থনীতিতে একটি ব্যবসার ঋণযোগ্যতা শুধু জমির দলিল দিয়ে বিচার করার প্রয়োজন নেই।
ব্যাংক হিসাবের নগদপ্রবাহ, ইলেকট্রনিক বিক্রির তথ্য, কর-চালান, ক্রয়াদেশ, সরবরাহকারীকে অর্থ পরিশোধের ইতিহাস, দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক এবং মজুতের ঘূর্ণন—এসবও একটি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রমাণ।
সব ঋণের ক্ষেত্রে জামানতের প্রয়োজন বাদ দেওয়া সম্ভব নয়। কিন্তু যথাযথ সম্মতি, গোপনীয়তা ও তথ্যসুরক্ষা নিশ্চিত করে লেনদেনের তথ্য ব্যবহার করা গেলে শুধু স্থাবর সম্পদ কম থাকার কারণে কার্যকর ব্যবসাকে ব্যাংকঋণের বাইরে পড়ে থাকতে হবে না।
জাতীয় সরবরাহঝুঁকি মানচিত্র
বাংলাদেশ একটি জাতীয় সরবরাহঝুঁকি মানচিত্র তৈরি করতে পারে।
প্রতিটি কৌশলগত খাদ্য ও শিল্পপণ্যের জন্য সেখানে প্রধান উৎপাদন অঞ্চলের আবহাওয়া, উপগ্রহভিত্তিক ফসল সূচক, আন্তর্জাতিক ও আঞ্চলিক পাইকারি মূল্য, রপ্তানিকারক দেশের বাণিজ্যনীতি, সীমান্ত দিয়ে দৈনিক পণ্যপ্রবাহ, কাস্টমস ছাড়ের সময়, দেশীয় মজুত, বাজারমূল্য এবং বিকল্প উৎস থেকে পণ্য আনতে প্রয়োজনীয় সময় ও খরচ একসঙ্গে দেখা হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে সময়ের সঙ্গে তুলনা। একটি দিনের তথ্য খুব বেশি কিছু বলে না। কিন্তু সাত দিনের গড়, ৩০ দিনের গড়, মৌসুমি স্বাভাবিকতা এবং আগের বছরের একই সময়ের তথ্যের সঙ্গে তুলনা করলে অস্বাভাবিকতা অনেক আগেই শনাক্ত করা যায়।
একাধিক সূচক একসঙ্গে খারাপ হলে সরকারের উচিত আনুষ্ঠানিক রপ্তানি নিষেধাজ্ঞার ঘোষণার জন্য অপেক্ষা না করে প্রস্তুতি শুরু করা।
বাণিজ্য মন্ত্রণালয় বিকল্প সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করতে পারে। খাদ্য ও কৃষি কর্তৃপক্ষ দেশীয় মজুত ও উৎপাদন পুনর্মূল্যায়ন করতে পারে। বাংলাদেশ ব্যাংক সম্ভাব্য বৈদেশিক মুদ্রা ও আমদানি অর্থায়নের প্রয়োজন হিসাব করতে পারে। জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনে সাময়িক শুল্ক সমন্বয়ের প্রস্তুতি নিতে পারে।
এটাই আধুনিক অর্থনৈতিক গোয়েন্দা বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ।
শুধু বিকল্প উৎস নয়, সময়ও গুরুত্বপূর্ণ
সরবরাহের বৈচিত্র্য মানে শুধু কোন কোন দেশ একই পণ্য উৎপাদন করে, তার তালিকা নয়।
প্রতিটি বিকল্প উৎসের ক্ষেত্রে জানতে হবে—কত দিনে পণ্য আসবে, কোন পথে আসবে, দেশে পৌঁছানো পর্যন্ত মোট ব্যয় কত, কী অনুমোদন লাগবে, কোন বন্দর ব্যবহার করা যাবে এবং সেখান থেকে বাজারে পৌঁছাতে আরও কত সময় লাগবে।
কোনো দেশ কাগজে-কলমে কম দামে পণ্য সরবরাহ করতে পারে। কিন্তু পণ্য আনতে যদি ৩০ দিন লাগে, অথচ দেশের মজুত মাত্র দুই সপ্তাহের চাহিদা মেটানোর মতো হয়, তাহলে সেই কম দাম সংকটের সময় খুব বেশি কাজে আসবে না।
তাই বাংলাদেশের প্রয়োজন শুধু সরবরাহের বৈচিত্র্য নয়; প্রয়োজন সময়-সমন্বিত সরবরাহ বৈচিত্র্য।
অর্থনৈতিক সহনশীলতার চার স্তম্ভ
বাংলাদেশের সরবরাহশৃঙ্খল নিরাপত্তা চারটি স্তম্ভের ওপর দাঁড়াতে পারে।
প্রথমটি আগাম তথ্য—উপগ্রহ, আবহাওয়া, বাজারমূল্য, সীমান্তপ্রবাহ ও সরকারি নীতির তথ্য একই পর্যবেক্ষণব্যবস্থায় আনতে হবে।
দ্বিতীয়টি উৎস ও পথের বৈচিত্র্য—কৌশলগত পণ্যে একটি দেশ, একটি সীমান্ত বা একটি পথের ওপর অতিনির্ভরতা কমাতে হবে।
তৃতীয়টি দেশীয় সরবরাহ সক্ষমতা—কাস্টমস, গুদাম, ডিজিটাল নথি, যানবাহন ব্যবস্থাপনা, সড়ক, রেল ও নৌপথকে একীভূত ব্যবস্থায় আনতে হবে।
চতুর্থটি আর্থিক সহনশীলতা—যাচাইযোগ্য বহিরাগত সরবরাহ-ধাক্কা যেন একটি কার্যকর ক্ষুদ্র প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদি ঋণসংকটে ঠেলে না দেয়।
শেষ কথা
আধুনিক ভূরাজনৈতিক ঝুঁকি অনেক সময় যুদ্ধের পোশাকে আসে না।
কখনো তা আসে সীমান্তে বিলম্বের রূপে, কখনো আটকে থাকা চালানের রূপে, কখনো কমতে থাকা মজুত, অনাদায়ী পাওনা, চলতি মূলধনের সংকট কিংবা ব্যাংকের একটি কিস্তির রূপে।
তাই জাতীয় নিরাপত্তাকে শুধু ভূখণ্ড রক্ষার সক্ষমতা দিয়ে বোঝা যথেষ্ট নয়। বাজার, সরবরাহব্যবস্থা এবং উৎপাদনশীল প্রতিষ্ঠান বহিরাগত আঘাতের মধ্যেও কতটা সচল থাকতে পারে—সেটিও জাতীয় নিরাপত্তার অংশ।
বাংলাদেশ যদি ভূ-স্থানিক পর্যবেক্ষণ, উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা বিশ্লেষণ, সীমান্তের পরিচালন-তথ্য, বাজারমূল্য, বিকল্প সরবরাহ কৌশল এবং বহিরাগত ধাক্কায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসার জন্য লক্ষ্যভিত্তিক আর্থিক সুরক্ষাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে আনতে পারে, তাহলে আন্তর্জাতিক সরবরাহশৃঙ্খলের অনিশ্চয়তা পুরোপুরি দূর হবে না।
কিন্তু বাংলাদেশ সংকট মোকাবিলায় এক ধাপ এগিয়ে থাকতে পারবে।
সংকট আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়ার আগেই সতর্কসংকেত শনাক্ত করা যাবে, ঝুঁকির মাত্রা নির্ধারণ করা যাবে, বিকল্প উৎস চিহ্নিত করা যাবে, বৈদেশিক মুদ্রার প্রয়োজন আগাম হিসাব করা যাবে এবং প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত ব্যবস্থা প্রস্তুত রাখা যাবে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—বহিরাগত কোনো সংকটে একটি কার্যকর ক্ষুদ্র উদ্যোক্তার নগদপ্রবাহ ভেঙে গেলে সেটিকে কেবল তাঁর ব্যক্তিগত ব্যবসায়িক ব্যর্থতা হিসেবে দেখা হবে না।
বর্তমান ভূ-অর্থনৈতিক বাস্তবতায় এই সক্ষমতা গড়ে তোলাই বাংলাদেশের সবচেয়ে কার্যকর অর্থনৈতিক প্রতিরক্ষাগুলোর একটি হতে পারে।
লেখক: মো. ইমদাদুল হক সোহাগ। তিনি অর্থনীতি, ব্যাংকিং ও ভূ-অর্থনীতি নিয়ে লেখেন।
পাঠকের মতামত:
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: চার মাসে আক্রান্ত ১১৮৫, মৃত্যু ১২
- ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর
- গ্রেপ্তারকৃত সোবহানের রিমাণ্ড শুনানি সোমবার
- বাগেরহাটে নিহতের মোবাইলের সূত্র ধরেই তিন খুনের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩
- ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬ পেল ওয়ালটন
- মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
- ধাত্রী থেকে যেভাবে জলবায়ু-সহিষ্ণু চাষি হলেন রেনুকা
- প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ
- সোনাতলায় গণঅধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ
- ‘আ.লীগের নেতারা বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন’
- খালি রিকশার চাকার নিচে বিদ্যুৎ
- শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খামারির মৃত্যু
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
- রুশ-বাংলাদেশি শিক্ষার্থীদের ‘ব্রিজিং বর্ডার্স’ সাংস্কৃতিক চা আড্ডা
- সুবর্ণচরে পুলিশের ধাওয়ায় আসামির মৃত্যু, পরিবারের দাবি হত্যা
- মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩
- ঈশ্বরদীতে র্যাবের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা
- ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- সুবর্ণচরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে দিলেন যুবদল নেতা নাহিদ উদ্দিন
- নড়াইলে ৬ মাদরাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- মুক্তিবাহিনী পালং থানার রাজগঞ্জের কাছে নদীর পাড়ে এ্যামবুশ পাতে
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- হেমন্ত মানে
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- ‘বহিরাগতের ঠাঁই পাবনা-৩ এ নাই’
- ফরিদপুর সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে ক্ষুব্ধ এমপি নায়াব ইউসুফ
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
০৬ সেপ্টেম্বর ২০২৬
- এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার
- সরবরাহশৃঙ্খলের ভূরাজনীতি: সীমান্তের সংকেত থেকে ক্ষুদ্র ব্যবসার আর্থিক ঝুঁকি
-1.gif)