ইমিউনোথেরাপি নামে ক্যান্সার চিকিৎসার নতুন সাফল্য
নিউজ ডেস্ক : ক্যান্সার আক্রান্ত জুডি পার্কিন্সকে তিন মাসের জীবনসীমা বেঁধে দিয়েছিলেন চিকিৎসকরা। তবে গবেষণা স্বার্থে নতুন এক পদ্ধতিতে তার চিকিৎসা করেন যুক্তরাষ্ট্রের একদল চিকিৎসক। এই বৈপ্লবিক চিকিৎসা পদ্ধতির ফলে দুই বছর পর ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন জুডি।
ইমিউনোথেরাপি নামের এই নতুন চিকিৎসা পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হচ্ছে। ক্যান্সার চিকিৎসার জন্য এই নতুন পদ্ধতির কার্যকারিতা ও সম্ভাবনার বিষয়ে সংবাদ সংস্থা স্পুটনিকের সঙ্গে কথা বলেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের ক্যান্সার মেডিসিন অ্যান্ড অনকোলজির প্রোফেসর জাস্টিন স্টেবিং।
স্টেবিং বলেন, ক্যান্সারের ক্ষেত্রে কেবল ভালো মানের সার্জারি বা কেমোথেরাপিই যে ভালো ফল দেবে তা নয়। এক্ষেত্রে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোনাল থেরাপি, টার্গেটেড থেরাপি, এন্টি-বডি থেরাপি এবং কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপি প্রয়োগ করতে হয়।
আমরা মূলত পার্সোনালাইজ মেডিসিন ব্যবহার করি, অর্থাৎ, যে রোগীর জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটাই প্রয়োগ করি। পার্সোনালাইজ মেডিসিন প্রয়োগে ইমিউনোথেরাপি খুবই কার্যকর ফল দিয়েছে।
ইমিউনোথেরাপি খুব বেশি নতুন কোনো চিকিৎসা নয়। এপর্যন্ত বেশ কয়কজন ক্যান্সার রোগীকে এ চিকিৎসার মাধ্যমে আরোগ্য করে তুলতে পেরেছেন স্টেবিং, যাদের পক্ষে মাত্র কয়েক মাস বেঁচে থাকা সম্ভব ছিল। এই অপ্রচলিত চিকিৎসার মাধ্যমে তাদের টিউমারগুলো দূর হয়ে যায়।
এই পদ্ধতিতে রোগীর নিজস্ব টি-সেলকে ব্যবহার করেন চিকিৎসকরা। দেহের ভেতরে অচেনা কোনো কিছু ঢুকলেই তাকে আক্রমণ করে ধ্বংস করে টি-সেল। ক্যান্সার সেলও দেহের স্বাভাবিক কোষ নয়, তাই তাকেও আক্রমণ করে ধ্বংস করার ক্ষেত্রে টি-সেল সাহায্য করতে পারে। ইমিউনোথেরাপির মাধ্যমে ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য এই টি-সেলকে কাজে লাগানো হয়।
স্টেবিং মনে করেন, অল্প সংখ্যক রোগীর ওপর এই চিকিৎসা ভালো কাজ করলেই যে তা সর্বব্যাপী কার্যকর ফলাফল দেবে তা নয়। ইমিউনোথেরাপির প্রাথমিক ওষুধ তৈরির আগে আরও অনেক রোগীর ওপর এরপরীক্ষামূলক প্রয়োগ দরকার। আরও জানা দরকার এই পদ্ধতি কতোদিন রোগীকে আরোগ্য রাখবে।
(ওএস/এসপি/জুন ২৯, ২০১৮)
পাঠকের মতামত:
- পাকিস্তানের অস্তিত্ব বিপন্নকারীদের নির্মূল না করা পর্যন্ত মুসলমান ভাইয়েরা ঘরে ফিরবে না
- ধামরাইয়ে রাতের অন্ধকারে ভেকুতে আগুন
- পাংশায় ড্রেন পরিস্কার অভিযান
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- বজ্রপাতে ছাত্রশক্তি সদস্যের মৃত্যু
- নড়াইলে কৃষি ব্যাংকের ৮৭ লাখ টাকার পে-অর্ডার গায়েব, কর্মকর্তার বিরুদ্ধে মামলা
- ডুয়েটে নতুন ভিসিকে অবাঞ্ছিত, গাকৃবিতে বহিরাগত প্রো-ভিসি নিয়ে ক্ষোভ
- কাপাসিয়ায় ছাত্র শিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প
- ফুলপুর খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ শুরু
- মহাস্থানগড়ে মৃত্যুফাঁদ অপসারণ, স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- শাহ আলী মাজারে লাঠিসোঁটা হাতে হামলা, পুলিশ বলছে কোনো হামলা হয়নি
- দিনাজপুরে লিচুর ফলনে চরম বিপর্যয়
- কুড়িগ্রামে খোলা স্থানে পশু জবাই, দূষণে বিপর্যস্ত জনজীবন
- অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড়
- বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল
- গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে
- নড়াইলে দুর্বৃত্তদের হামলায় ট্রাক চালক গুরুতর আহত, ঢাকায় প্রেরণ
- সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষে আহত ৪
- সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
- ‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’
- ‘পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম হয়েছে’
- সুপ্রিম কোর্টে ৭ হাজার পুরাতন মামলার নিষ্পত্তি
- ‘সিন্ডিকেট না ভাঙলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে না’
- সর্বোচ্চ পয়েন্টে ফোকাস বাংলাদেশের
- শীতকালে এয়ার কন্ডিশনারের যত্ন, জেনে নিন করণীয়
- সোনার দাম কমলো, ভরি ১৯২৯৬৯ টাকা
- চাঁদপুরে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা, হামলাকারী আটক
- জাজিরায় দু’পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণ, ভিডিও ভাইরাল
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- উচিৎ জবাব
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- হ্যামকো গ্রুপের কারখানায় ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
- সালথায় ইয়াবাসহ আটক ২
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








