প্লেন দুর্ঘটনায় ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া নিহত
বিনোদন ডেস্ক : ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মারিলিয়া মেন্ডনকা প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৬ বছর বয়সী এই গায়িকা খুব অল্প বয়সে সুরের মুর্ছনায় সবার মন জয় করে ফেলেন। তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না ব্রাজিলিয়ানরা।
ব্রাজিলের কর্তৃপক্ষ জানায়, মারিলিয়াসহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। তারা হলেন মারিলিয়ার এক আত্মীয়, তার প্রযোজক ও দুইজন ক্রু সদস্য। দেশটির মিনাস গেরাইস রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর)।
জানা গেছে, কারাটিঙ্গা শহরে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) সন্ধ্যায় তার কনসার্টে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুর্ঘটনার কবলে পড়ে প্লেনটি। দুর্ঘটনার এক ঘণ্টা আগেও তিনি ব্যক্তিগত এয়ারক্র্যাফটে বসার প্রস্তুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
২০১৯ সালে ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছিলেন এই সংগীতশিল্পী। সাধারণত প্রেমের সম্পর্কে ব্যর্থ হয়ে নারীদের অভিজ্ঞতা সম্পর্কিত গান গেয়ে সবার নজরে চলে আসেন এই তরুণ শিল্পী।
ব্রাজিলের বিখ্যাত গান সার্টেনেজো-র এই গায়িকা টিনএজ বয়স থেকে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ইনফিডেলিটি গানের মধ্য দিয়ে ২০১৬ সালে জনপ্রিয়তা লাভ করেন মারিলিয়া। দেশের মধ্যে ‘কুইন অব সাফারিং’ নামেই তাকে চেনে সবাই।
করোনা মহামারির মধ্যে কনসার্ট বাতিল হলেও অনলাইনে সক্রিয় ছিলেন এই তরুণ জনপ্রিয় শিল্পী। ইউটিউবে তার ফলোয়ার সংখ্যা ৩ দশমিক ৩ মিলিয়নেরও বেশি। ২০২০ সালে ব্রাজিলে তার গান সবচেয়ে বেশি শোনা হয়েছে।
এদিকে, তার মৃত্যুর বিষয়টি জানার পর শোকাহত তার অনুরাগীরা। ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারও টুইটারে শোক বার্তা জানিয়েছেন, তিনি লেখেন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, বিশ্বাস করতে পারছি না।
(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- আজ মহান মে দিবস
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
-1.gif)








