E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীরপ্রতীক তারামন বিবিকে নিয়ে সিনেমা

২০২১ নভেম্বর ০৬ ১০:০৬:৪৫
বীরপ্রতীক তারামন বিবিকে নিয়ে সিনেমা

বিনোদন ডেস্ক : তারামন বেগম, যিনি বীরপ্রতীক তারামন বিবি নামে পরিচিত। তার জীবনী নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। সিনেমায় তার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তানহা তাসনিয়া।

ছবির নাম ‘তারামন’। এটি পরিচালনা করবেন আমিনুর ইসলাম লিটন। ষড়ৈশ্বর্য মুহম্মদের চিত্রনাট্যে এ সিনেমার কাজ শুরু হবে শিগগির।

‘তারামন’ সিনেমা নিয়ে বুধবার (৩ নভেম্বর) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তানহা বলেন, “আমি ‘তারামন’ সিনেমায় বীরপ্রতীক তারামন বিবি চরিত্রে অভিনয় করছি। এই ভাবনাটা দারুণভাবে আমাকে গর্বিত করছে। বেশ কিছুদিন ধরে তাকে নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন, লেখা, বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করছি। তার সংগ্রাম, ত্যাগ, যাতনাগুলো অনুধাবন করতে চাচ্ছি, বুঝতে চেষ্টা করছি প্রস্তুতি হিসেবে।”

তিনি আরও বলেন, ‘তারামন বিবির চরিত্র নিয়ে ভেতরে ভেতরে অনেক উত্তেজিত হয়ে আছি।’

পরিচালক নিশ্চিত করলেন, আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে।

‘তারামন’ সিনেমার উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন প্রখ্যাত নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ। তিনি বলেন, এটা খুবই চমৎকার এক উদ্যোগ। মুক্তিযুদ্ধে নারীদের যে ভূমিকা ও অবদান তা তুলে ধরার বিকল্প নেই। সবার মাঝে তাদের নাম ও গুরুত্ব ছড়িয়ে দিতে হবে। আমি এ ছবিটির সাফল্য কামনা করি। তানহা যেন পর্দায় আদর্শ তারামন বিবি হয়ে উঠতে পারেন সেই প্রত্যাশা করি।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test