E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাইফ চন্দনের ‘কয়লা’ সিনেমায় বুবলী

২০২১ নভেম্বর ০৬ ১৮:২০:৩৮
সাইফ চন্দনের ‘কয়লা’ সিনেমায় বুবলী

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শামীম আহমেদ রনির পরিচালনায় শাকিব খানের বিপরীতে তিনি পা রাখেন চলচ্চিত্রে। এরপর কাজ করেছেন কাজী হায়াতসহ দেশের নানা প্রজন্মের পরিচালকদের সঙ্গে।

এবার বুবলীকে দেখা যাবে সাইফ চন্দনের সিনেমায়। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার নাম ‘কয়লা’। এখানে বেশ চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে বুবলীকে।

তবে ছবিটিতে নায়ক হিসেবে কে থাকছেন- তা এখনো চূড়ান্ত হয়নি। চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে।

বুবলীকে নিয়ে সিনেমা পরিচালনা প্রসঙ্গে সাইফ চন্দন জাগো নিউজে বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র শুনে আগ্রহ দেখিয়েছেন বুবলী। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আশা করছি একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দিতে পারবো আমরা।’

বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরণের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যে কোনোসময়ই ভালো লাগে।’

খুব শিগগিরই ‘কয়লা’ ছবির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন সাইফ চন্দন।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

০১ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test