অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
বিনোদন ডেস্ক : মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো এপাড়ের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেখানে ইরফান খানের বিপরীতে একটি চরিত্রে ছিলেন তিনি। অনেকেই ছবিটিতে প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের জীবনের গল্পের সঙ্গে সাদৃশ্য পেয়েছিলেন।
আর কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রের চরিত্রটিতে খুঁজে পেয়েছিলেন মেহের আফরোজ শাওনের সাদৃশ্য। সেই ছবি নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে অভিনয় দিয়ে দর্শক মুগ্ধ করেছিলেন পার্নো।
সেই অভিনেত্রী আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এবার তার বিপরীতে অভিনয় করবেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ছবিটি নির্মাণ করবেন ফজলুল কবীর তুহিন।
বেশ কয়েকদিন ধরেই তার ‘বিলডাকিনী’ সিনেমায় পার্নোর অভিনয়ের কথা শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পরিচালক আজ সোমবার জাগো নিউজকে বলেন, ‘এই সিনেমার গল্প ভাবার সময় থেকেই পার্নো মিত্রকে নিতে চেয়েছিলাম। গল্পে গ্রামের মেয়ের যে চরিত্র, সেটা পার্নোর সঙ্গেই মানানসাই। আমার কাছে সব সময় মনে হয়েছে তাকে প্রয়োজন। তাই নেয়া।’
সরকারি অনুদানের সিনেমায় বিদেশি অভিনেত্রী। বিষয়টি নিয়ে সমালোচনা চলছে। এ প্রসঙ্গে পরিচালক বলেণ, ‘সিনেমা হলো শিল্প ও গণমাধ্যমের সবচেয়ে বড় ক্যানভাস। সেখানে যা কিছু পারফেক্ট, তারই চেষ্টা করা উচিত। প্রয়োজন হলে আমি বলিউডেও যেতাম। বা যাওয়া উচিত। সেই পারফেকশনের জায়গা থেকেই পার্নোকে নেয়া। আশা করছি ভালো অভিজ্ঞতা হবে এবং দর্শক উপভোগ্য একটি সিনেমা পাবেন।’
তিনি আরও বলেন, ‘আমি মোশাররফ করিম, পার্নো মিত্র, লুৎফর রহমান জর্জ ভাইদের সঙ্গে কথা বলেছি। এখনো চূড়ান্ত হয়নি। তবে সবাই গ্রিন সিগন্যাল দিয়েছেন যে কাজটি করবেন। আরও কয়েকজন জনপ্রিয় মুখও এতে অভিনয় করবেন। তাদের সঙ্গে কথা চলছে।
আশা করছি আগামী ১০ তারিখ মধ্যে শিল্পী তালিকা নিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে পারবো।’
তিনি জানান, আগামী ডিসেম্বর থেকে রাজশাহীর একটি গ্রামে‘বিলডাকিনী’ সিনেমার শুটিং শুরু হবে।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীর উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থ বছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।
প্রসঙ্গত, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্রকে ‘বেডরুম’, ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমায় দেখা গেছে।
এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।
(ওএস/এসপি/নভেম্বর ০৮, ২০২১)
পাঠকের মতামত:
- পণ্য খালাসে সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
- নড়াইলে মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী মাছ ব্যবসায়ির সংবাদ সম্মেলন
- ‘মার্কিন সামরিক পদক্ষেপের চরম ঝুঁকির জন্যও প্রস্তুত কানাডা’
- আনসার-ভিডিপির ৯ শ্রেণির কর্মচারীর ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ
- ‘বোকা আমি না কি বোকা এ মন’
- সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে’
- গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ
- ‘জামায়াত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে’
- মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
- সিলেটে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর অফিসারসহ ৬১ জন সৈন্য নিহত হয়
- সাত বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেপ্তার
- মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
- কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ
- টুঙ্গিপাড়ায় আগুনে ছয়টি গরুসহ পুড়েছে গোয়ালঘর
- অপ্রতীমসহ সব শিশু হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- কুড়িগ্রামে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ
- রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যায় একজনের যাবজ্জীবন
- দিনাজপুরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক
- নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
- কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৩০
- উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিয়েছে শতশত ফিশিং ট্রলার
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
-1.gif)








