পরিচালকের নামের বানান ভুল, বাদ পড়লো মোশাররফ করিমের সিনেমা!
বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নিজ দেশে যেমন তার আকাশছোঁয়া জনপ্রিয়তা তেমনি কলকাতায়ও। তার নাটক-সিনেমাগুলো সেখানকার দর্শক খুব উপভোগ করেন। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের বিরাট একটা অংশ কলকাতার।
মোশাররফ করিমের জনপ্রিয়তা ওপার বাংলার সিনেমাপাড়ায়ও। সেই সুবাদেই তাকে নিয়ে সিনেমা বানিয়েছেন নাট্যকার, অভিনেতা, নির্মাতা ও তৃণমূলের প্রথম সারির নেতা ব্রাত্য বসু। ছবির নাম ‘ডিকশনারি’।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি মুক্তি পায় সিনেমাটি। সেটি বেশ প্রশংসা পায় দুই বাংলায়।
তবে ছবিটি এবার শিরোনামে এলো ৫২তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া থেকে বাদ পড়ে। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্যানেরমা বিভাগে নির্বাচিত হয়েছিল ‘ডিকশনারি’। কিন্তু পরিচালকের নামের বানানে সামান্য এদিক-সেদিক হওয়ার কারণে গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।
তবে নামের বানানের অজুহাতটি মেনে নিতে পারছেন না ছবির পরিচালক। তার অভিযোগ, সিনেমাটি বাদ যাওয়ার পেছনে রয়েছে রাজনীতি ও বিজেপি। বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনও করেছেন ব্রাত্য।
সাংবাদিকদের তিনি বলেন, ‘চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত ছিল বাংলার মোট পাঁচটি ছবি। সেই তালিকায় ছিল ‘ডিকশনারি’। কিন্তু শেষ মুহূর্তে ইমেল পাঠিয়ে জানানো হয়েছে, পরিচালকের নামের বানান ভুল ছিল।
পোস্টারে ব্রাত্য বানানে ‘বি’র জায়গায় ‘ডি’ ছিল। এই একটি কারণেই উৎসব থেকে বাদ পড়েছে নাকি সিনেমাটি।’
তিনি আরও বলেন, ‘দেশের মোট ২৪টি সিনেমা দেখানোর কথা ছিল। তা থেকে মাত্র একটিই বাদ পড়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কী? আমাকে বলা হয়েছিলো ‘ডিকশনারি’ দেখানো যাবে না। অন্য কোনোও ছবি পাঠাতে হবে। কিন্তু শেষমুহূর্তে এভাবে বলা হলে, কিছু করার নেই।’
এরইমধ্যে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। অনেকে লিখছেন, ছবিটি রাজনীতির নোংরা শিকার। তাদের মতে, পরিচালক ব্রাত্য বসু তৃণমূলের নেতা। তাই গোয়ার ওই উৎসব থেকে বিজেপির লোকজন ‘ডিকশনারি’ ছবিটি প্রতিযোগিতা থেকে সরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, মোশাররফ করিমের পাশাপাশি ‘ডিকশনারি’ সিনেমায় আরও অভিনয় করেছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, পৌলমি বসু, চিত্রনায়িকা নুসরাত জাহান। বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।
(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২১)
পাঠকের মতামত:
- ফরিদপুরে ওজোপাডিকো-এর ৯ লক্ষ ৩০ হাজার টাকার বৈদ্যুতিক ক্যাবল চুরি, থানায় অভিযোগ
- ‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
- জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








