প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘নোনা জলের কাব্য‘
বিনোদন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নোনা জলের কাব্য’। আজ ২৬ নভেম্বর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। ঢাকা শহরে ছবিটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, শ্যামলী সিনেমা ও ব্লকবাস্টার মুভিজে।
এছাড়াও নারায়ণগঞ্জের সিনেমাস্কোপ, চট্টগ্রামের সিলভারস্ক্রিন ও সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবন- এসকল প্রেক্ষাগৃহেও ছবিটি প্রদর্শিত হবে।
এর আগে ২৫ নভেম্বর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এ সংবাদ মাধ্যমের সদস্যদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। টিভি, প্রিন্ট, অনলাইন ও অন্যান্য মাধ্যমের সাংবাদিক ও অন্যান্য সদস্যরা এই প্রদর্শনীতে যোগ দেন।
ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত, অভিনেতা তাসনোভা তামান্না ও অন্যান্য কলাকুশলীরা প্রদর্শনীর শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।
এছাড়াও ২৫ নভেম্বর রাত ৮টায়, স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় ছবিটির গালা প্রিমিয়ার আয়োজিত হয়। সেখানে অভিনেতা আসাদুজ্জামান নূর, আলমগীর, সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার বিষয়ক প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী এমডি. শাহরিয়ার আলম এবং ছবির কলাকুশলীসহ আরও অনেক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দীর্ঘ ৭ বছরের যাত্রা শেষে মুক্তি পেলো পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত এর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’। সিনেমা মুক্তির আগে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, 'নোনা জলের কাব্য- আমার সত্ত্বার একটি অবিচ্ছেদ্য অংশ এবং আমি নিজে এই ছবির নির্মাণের সাথে সাথে আরও পরিপক্ক হয়ে উঠেছি। বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে ছবিটি যথেষ্ট খ্যাতি অর্জন করেছে, এমনকি COP26 এও প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি আমরা পটুয়াখালী জেলার প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে তিনটি প্রদর্শনীর আয়োজন করেছিলাম যার প্রত্যেকটি সফল হয়েছে।
নোনা জলের কাব্য- জেলেদের নিয়ে নির্মিত ছবি, তাই প্রেক্ষাগৃহে প্রদর্শনের আগে তারাই এটি সবার আগে দেখেছে। নিজেদের জীবনের গল্পকে পর্দায় দেখে তারাও আমারই মত আবেগাপ্লুত হয়ে পরে। আমি আশা করবো বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীরা আমার প্রথম ছবিটি পছন্দ করবেন।'
‘নোনা জলের কাব্য’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, এবং তাসনোভা তামান্না। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। এই ছবির টাইটেল স্পন্সর ফ্রেশ এবং পরিবেশক স্টার সিনেপ্লেক্স।
লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটেল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে 'নোনাজলের কাব্য'। তবে সবচেয়ে বড় খবর চলচ্চিত্র উৎসবের গন্ডি পেরিয়ে 'নোনাজলের কাব্য' পাড়ি জমিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26-এ। স্কটল্যাণ্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই আসরে নভেম্বরের ৮ তারিখে আইম্যাক্স থিয়েটারে দেখানো হয় বাংলাদেশের এই চলচ্চিত্র।
এই সম্মেলনে পৃথিবীর প্রায় সকল দেশের রাষ্ট্র প্রধানরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ও।
এছাড়াও একই শহরে জাতিসংঘের COY16 সম্মেলনে অক্টোবরের ২৯ তারিখ দেখানো হয় 'নোনাজলের কাব্য'।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








