লাল সবুজের মহোৎসবে নাচবেন নিরব-মেহজাবীন
বিনোদন ডেস্ক : বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহা আয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।
উৎসবটির পর্দা উঠবে আগামীকাল ১ ডিসেম্বর থেকে। রাজধানীর হাতিরঝিল এমফিথিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে আয়োজন। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। আয়োজনটি সকলের জন্য থাকছে উন্মুক্ত।
এই আয়োজনে প্রতিদিন অংশ নেবেন দেশের অনেক তারকা। হবে গান, নাচ ও নানা রকম সাংস্কৃতিক আয়োজন।
সেখানে জুটি হয়ে অংশ নেবেন চিত্রনায়ক নিরব হোসেন ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আগামীকাল হাতির ঝিলের একটি মঞ্চ তারা মাতিয়ে তুলবেন নাচের তালে। বিষয়টি নিশ্চিত করেছেন নিরব।
তিনি বলেন, ‘রিহার্সাল চলছে। আরেফিন রুমির গাওয়া ‘লাল সবুজের বিজয় নিশান’ গানের সঙ্গে পারফর্ম করবো আমরা। টানা দুই বছর পর আমি ও মেহজাবীন মঞ্চে পারফর্ম করবো। তাই দু’জনেই এক্সাইটেড। এটি অনেক বড় আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী এই আয়োজনের উদ্বোধন করবেন। তাই চেষ্টা করছি আমাদের পারফর্ম যেন সবার মন ছুঁয়ে যায়।’
জানা গেছে, রাজধানীর হাতিরঝিল এমফিথিয়েটারে ১ ডিসেম্বর উৎসবটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন।
উদ্বোধনী আয়োজন শেষে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। যেখানে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কৌশিক হোসেন তাপসসহ অর্ধশতাধিক শিল্পী। মঞ্চে বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করবেন নিরব-মেহজাবীনসহ নাটক-সিনেমার আরও অর্ধশতাধিক শিল্পী।
থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশেষ তথ্যচিত্র। সঙ্গে আতশবাজির ঝলকানিও থাকবে এই উৎসবের প্রথম দিনের আয়োজনে।
(ওএস/এসপি/নভেম্বর ৩০, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








