নতুন সিনেমায় রোশানের নায়িকা প্রিয়মনি
বিনোদন ডেস্ক : আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন নায়ক রোশান। এ সিনেমায় তার সঙ্গে দেখা যাবে প্রিয়মনিকে। প্রথমবার তারা সিনেমার পর্দায় জুটি হয়ে হাজির হবেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) এ সিনেমাটির জন্য চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন নায়ক-নায়িকা দুজনই।
সিনেমাটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া করপোরেশন। প্রযোজনা সূত্রে জানা গেল, ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
আরটিভির নিজস্ব কার্যালয়ে এ সিনেমাটির চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, সৈয়দ আশিক রহমান। আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকাদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ। এতে জিয়াউল রোশান ও প্রিয়মনি প্রধান দুটি চরিত্র ছাড়াও আরও অনেকে অভিনয় করছেন।
পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, ‘আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন।
এজন্য ধন্যবাদ জানাই বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডকে। আরও ধন্যবাদ জানাই আরটিভিকে। গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমরা এ সিনেমার সব কিছুই আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি।’
চিত্রনায়ক রোশান বলেন, ‘এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছেন সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ। এ ছবিটি দর্শকের কাছে ভিন্নতা নিয়ে আসবে। আর দর্শকও এখন ভালোমানের গল্প দেখতে চান, ভিন্ন কিছু পেতে চান।’
চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, ‘সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি। এখন আর বলতে চাই না গল্প নিয়ে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। যাতে করে আমরা সবাই মিলে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।’
নতুন সিনেমায় চুক্তিবদ্ধের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির আর এন্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, সিএসএম প্রধান কবির আহমেদসহ আরো অনেকে।
খুব শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে।
(ওএস/এসপি/ডিসেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








