E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রথমবার মিউজিক ভিডিওতে চমকের ‘চুমু’

২০২১ ডিসেম্বর ০২ ২২:৪৭:০৩
প্রথমবার মিউজিক ভিডিওতে চমকের ‘চুমু’

বিনোদন প্রতিবেদক : নাম চমক তারা, তাই এই নামের মানুষটির কাজেও নিয়মিত চমক থাকে। এবারও দর্শকদের চমক দেখাতে ভুুল করেন নি গ্লামার গার্ল চমকতারা। এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে চুম্বন দৃশ্যে অংশ নিয়ে দর্শকদের চমকে দিয়েছেন হালের এই হট নায়িকা।

বলা যায় চরিত্রের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অনেকটাই সাহসী এবং বেপরোয়া তিনি! মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে চমক দেখানোর পর এবার নিজস্ব ইউটিউব চ্যানেলে চমক দেখাতে শুরু করেছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী চমক তারা। ধারাবাহিকভাবে একের পর এক মিউজিক ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন তিনি। আর সেই গানে নিজেই পারফর্ম করছেন। এর আগের গানগুলোতেও বেশ খোলামেলারূপে হাজির হতে দেখা গেছে তাকে।

আর এবার হাজির হয়েছেন ‘প্রিয় আমার’ শিরোনামে মিউজিক ভিডিও নিয়ে। এই মিউজিক ভিডিওতে প্রথম বারের মতো চমকতারার সাথে কাজ করেছেন নবাগত মডেল ফাহিম। মিউজিক ভিডিওটি গত শুক্রবার মুক্তি পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল চমক তারা’য়। এ মিউজিক ভিডিওটিও যথারীতি পরিচালনা করেছেন প্রিন্স খান। গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী নাজনীন নাজু।

নতুন এই মিউজিক ভিডিও প্রসঙ্গে চমক তারা জানান, কক্সবাজারের মনোরম লোকেশনে গানের শুটিং সম্পন্ন হয়েছে। গানটিতে বেশ রোমান্টিক মুডেই দর্শক আমায় দেখতে পাবেন। এদিকে নতুন বছরে আরও একটি নতুন গান নিয়ে হাজির হবেন বলে জানান চমক। ‘উষ্ণতা’ নামের একটি গান আসবে নতুন বছরে। যে গানটি নিয়ে ভীষণ আশাবাদী তিনি।

(এম/এসপি/ডিসেম্বর ০২, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test