E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজনীতি আর অভিনয় দুই নিয়েই পায়েল

২০২১ ডিসেম্বর ০৩ ১৮:৪৬:০১
রাজনীতি আর অভিনয় দুই নিয়েই পায়েল

বিনোদন ডেস্ক : অভিনয়গুণেই দুই বাংলার দর্শকের মন জয় করেছেন পায়েল সরকার। চলতি বছর ভারতের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন পায়েল। নির্বাচনে হেরে যাওয়ার পরপরই রাজনীতি থেকে দূরে রাখছেন নিজেকে। আজ মুক্তি পাচ্ছে পায়েল সরকার অভিনীত ছবি ‘অনুসন্ধান’। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন পায়েল সরকার। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই ছবির প্রেক্ষাপট লন্ডনের একটি বাড়ি ও কোর্টকে ঘিরে। পাপ, অপরাধ, সম্পর্ক—সব উঠে আসবে ছবির গল্পে।

কিছুদিন আগেই শেষ করেছেন নতুন ছবি ‘জতুগৃহ’র শুটিং। এখন ব্যস্ত হয়ে পড়েছেন ‘কুলপি’ ছবির শুটিংয়ে। এ মাসের ১৬ তারিখ থেকে নতুন ছবির কাজ শুরু করছেন পায়েল সরকার। কলকাতার বাইরেও কাজের প্রস্তাব রয়েছে। অর্থাৎ ক্যারিয়ার নিয়ে তাঁর ব্যস্ততা তুঙ্গে। তাহলে কি রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন পায়েল? পায়েল বলছেন, ‘মানুষের জন্য কাজ করতে গেলে নিজের কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। আমার কাছে থাকলে তবেই তো আমি কাউকে দিতে পারব। তাই প্রচুর কাজ করতে চাচ্ছি।’

রাজনীতি আর অভিনয়—দুই বিষয়েই ভবিষ্যৎ সাজাচ্ছেন পায়েল। ভালো ছবি করতে চান। ওয়েব সিরিজ করারও ইচ্ছে আছে। আর রাজনীতিকে সঙ্গে নিয়েই এগোতে চান।

পায়েল বলেন, ‘রাজনীতি একটা লার্নিং প্রসেস। জীবনযাপনের সঙ্গে গভীরভাবে যুক্ত। কোনটা ঠিক করলাম, কোনটা ভুল, সেটা শেখা যায়। আর অভিনয় তো থাকছেই। আরও ভালো ছবি, ওয়েব সিরিজ, নতুন নতুন কাজ—সব নিয়েই ভাবতে চাই। ফিল্ম আর রাজনীতি—দুটোকে নিয়েই আমি এগোতে চাই।’

(ওএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২১)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test