E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জ্যাকলিনকে ৫০ লাখে ঘোড়া আর ৯ লাখে বিড়াল কিনে দেন সুকেশ

২০২১ ডিসেম্বর ০৫ ১৮:৩৭:৪৫
জ্যাকলিনকে ৫০ লাখে ঘোড়া আর ৯ লাখে বিড়াল কিনে দেন সুকেশ

বিনোদন ডেস্ক : প্রেমিকার মন পেতে কি না করেন প্রেমিকেরা। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছেন। ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনের জন্য যুদ্ধ বাধিয়ে দিয়েছিলেন। আরও অনেক নজির আছে এমন। বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজের প্রেমিকও কম যান না।

প্রেমিকার মন পেতে তিনি ৫০ লাখ রুপিতে ঘোড়া ও ৯ লাখ রুপিতে বিড়াল কিনে দিয়েছিলেন।

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ভারতের ব্যবসায়ী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে। এই কনম্যান গত কয়েকমাস ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্দিজের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ৭০০০ পাতার চার্জশিট ফাইল করা হলো সুকেশ চন্দ্রশেখর, তার স্ত্রী লীনা মারিয়া পল এবং অন্য জয় অভিযুক্তের বিরুদ্ধে।

জানা গেছে, ইডি-র চার্জশিটে উল্লেখ রয়েছে সুকেশ চন্দ্রশেখর নিজের মুখে স্বীকার করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দিজকে ৫২ লাখ রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন সুকেশ।

এখানেই শেষ নয় বিড়ালপ্রেমী জ্যাকলিনের মন জিততে নায়িকাকে একটি ৯ লাখ টাকার বিড়ালও কিনে দেন সুকেশ।

তবে শুধু জ্যাকলিন নন, অভিনেত্রী নোরা ফাতেহির কথাও উঠে এসেছে সুকেশের জবানবন্দিতে। কয়েক কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত সুকেশ দামী গাড়ি উপহার দিয়েছেন ‘কুসু কুসু’, ‘দিলবর’-সহ একাধিক আইটেম ডান্সের সঙ্গে দর্শক মনে ঝড় তোলা নোরাকে।

এই আর্থিক কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই ইডির জেরার মুখে পড়েছেন দুই অভিনেত্রীই।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই প্রতারক ব্যবসায়ীর সঙ্গে জ্যাকলিনের অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ছবি ফাঁস হয়েছে। যাতে যথেষ্ট অস্বস্তিতে ‘কিক’ নায়িকা। একটি ছবিতে বাথরুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে সুকেশের গালে গাঢ় চুমু খেতে দেখা গিয়েছে জ্যাকলিনকে, অপর একটি ছবিতে সুকেশকে জ্যাকলিনকে ভালোবাসায় ভরিয়ে দিতে দেখা গেছে।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test