সৌদিতে অস্ত যাচ্ছে সূর্য, স্বামীর সঙ্গে রোমান্টিক এক নতুন মাহি
বিনোদন ডেস্ক : সুখ সে আপেক্ষিক। নানা সময় নানাভাবে ধরা দেয়। তবু তৃষ্ণা মেটে না। হঠাৎ একটু দুঃখ দেখা দিলেই অতীতের সুখগুলো ফিকে হয়ে আসে। আবার দীর্ঘশ্বাস বুকে নিয়ে নতুন সুখের তালাশে নামে মানুষ। বলা যায় মানুষ একটা জীবন কাটিয়ে দেয় মনের মতো একমুঠো সুখের সন্ধানে।
চিত্রনায়িকা মাহিয়া মাহি। জীবনে ভাঙনের মুখ দেখেছেন। সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন নতুন সম্পর্কের খুঁটিতে ভর করে। ব্যবসায়ী ও গাজীপুরে রাজনীতির সঙ্গে জড়িত রাকিব সরকারকে বিয়ে করে সংসার পেতেছেন। সুখের দেখা পেয়েছেন।
গুছিয়ে নিয়েছেন পর্দার বাইরের ব্যক্তি জীবনটা। বর্তমানে আছেন সৌদি আরব। উমরাহ হজ পালন করতে গিয়েছেন স্বামীর সঙ্গে। একটা নতুন জীবন যেন তিনি বয়ে চলেছেন, যাকে গড়ে তুলতে চাইছেন একটু একটু করে। যে জীবনটা মার্জিত, প্রেম আর ভালোবাসায় ভরপুর।
৪ ডিসেম্বর কিছু ছবি পোস্ট করেছেন মাহি তার ফেসবুকে। সেখানে দেখা গেল সৌদি আরবের রাজপথে স্বামীর সঙ্গে রোমান্টিক সময় কাটাচ্ছেন নায়িকা। একদিকে রক্তিম আলো ছড়িয়ে দিনের কাছ থেকে বিদায় নিচ্ছে সূর্য, অন্যদিকে একগুচ্ছ ফুল হাতে তুলে দিয়ে মাহিকে একটা নতুন শুরুর পথে আহ্বান করছেন তার স্বামী। আছে আরও কিছু মুহূর্তের ছবি।
মুসলিমদের পবিত্র ভূমিতে এই ভালোবাসাবাসির দৃশ্যগুলো বোরকায় ঢাকা নতুন এক মাহিকে পরিচয় করিয়ে দেয়। তার ভক্তরাও ছবিগুলো বেশ উপভোগ করছেন। তা বোঝা গেল লাইক, শেয়ার আর মন্তব্যেগুলোর দিকে নজর দিয়ে।
পর্দার মাহি অনেক আগেই সফল, অনেকবার সফল। সম্প্রতি হাতে আছে বেশ কিছু কাজ। ব্যস্ততার কমতি নেই। দর্শক চাহিদাও কম নয়। মাহি এবার ব্যক্তিজীবনেও সাফল্যের স্পর্শ পেতে চাইছেন। তাই হয়তো স্বামীর হাত ধরে মক্কা-মদীনার শরীর ছুঁয়ে নিজেকে নতুন করে তোলার প্রয়াস চালালেন।
মাহির এই প্রয়াস সফল হোক। সফল নায়িকা মাহি হয়ে উঠুন ব্যক্তি জীবনের সফল ও সুখী এক নারী।
(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- পাকাপাকি
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








