E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্যাটরিনার বিয়ের অতিথি তালিকা ফাঁস, দাওয়াত পেয়েছেন যারা

২০২১ ডিসেম্বর ০৮ ১৪:৪৫:১৪
ক্যাটরিনার বিয়ের অতিথি তালিকা ফাঁস, দাওয়াত পেয়েছেন যারা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বিয়ের পিঁড়িতে বসছেন আগামীকাল বৃহস্পতিবার। ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্স রিসোর্টে বসবে তাদের বিয়ের আসর। সেখানে যোগ দিতে মুম্বাই থেকে বলিউডের অনেক তারকাই পৌঁছেছেন।

অতিথিদের তালিকা গোপন রাখতে চেয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তবে সে তালিকা ফাঁস হয়ে গেছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় ছিল সংগীতের অনুষ্ঠান। এর আগেই কে কে সেখানে গেছেন সেটি জানা গেছে। ক্যাটরিনার পুরো পরিবার বিয়েতে হাজির।

বিয়ের লোকেশনে হাজির হয়েছেন নেহা ধুপিয়া ও তার স্বামী। সাত ভাগে ভাগ হয়ে এসেছেন অতিথিরা। তাদের জন্য ২৪টি রুম বুক করা হয়েছে। তালিকায় নাম রয়েছে নিতেশ শর্মা, পঙ্কজ শর্মা, বিশ্বপালা রেড্ডি, রানি গোয়েঙ্কা, সঞ্জীব ফুম্ভরা, শৈলেশ সাফারি, সাক্সি বাদেরসহ অনেকের।

এছাড়াও রয়েছে বেশ কিছু কোড নাম। স্পেশাল কোডও ব্যবহার করা হয়েছে। অনেক অতিথির নামের বদলে ব্যবহার করা হয়েছে কোড। ইতোমধ্যেই বিয়েতে হাজির জাহ্নবী কাপুর, শর্বরী ওয়াঘ, কবির খান, মিনি মাথুর ও অঙ্গিরা ধর।

তালিকায় নাম রয়েছে শাহরুখ খান, বিরাট কোহলি, অনুশকা শর্মা, অক্ষয় কুমার, রোহিত শেঠি, হৃতিক রোশন, আলি আব্বাস জাফরের। তবে নাম নেই সালমান খানের। নেই রণবীর কাপুরের পরিবারের কারোর নামও।

ভিকি-ক্যাটরিনার বিয়েতে অতিথিদের জন্য রয়েছে নানা বিধিনিষেধ। ছবি তোলা থেকে ফোন ব্যবহারেও থাকছে নিষেধাজ্ঞা। এমনকি ইনস্টাগ্রাম রিল ভিডিও বানানোতেও থাকছে নিষেধ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার (৮ ডিসেম্বর) ভিকি-ক্যাটরিনার মেহেদি অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার বিয়ে, এরপর দিন শুক্রবারও থাকছে স্পেশাল অনুষ্ঠান।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৮, ২০২১)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test