E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

২০০ মিলিয়ন ডলারে গানের স্বত্ব বিক্রি করলেন বব ডিলান

২০২২ জানুয়ারি ২৫ ১৭:১৮:৪৪
২০০ মিলিয়ন ডলারে গানের স্বত্ব বিক্রি করলেন বব ডিলান

বিনোদন ডেস্ক : নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন গায়ক ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান। কিন্তু সংগীত বিশ্বের কাছে তিনি বব ডিলান নামেই পরিচিত। তার গান কেবল ৭০ বা ৮০'র দশকে নয় বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে জনপ্রিয়।

ইতোমধ্যেই ২০২০ সালের শেষদিকে আইকনিক আমেরিকান তার গানের কথার কপিরাইট বিক্রি করেছেন। একটি চুক্তিতে ৩০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থে ইউনিভার্সালের কাছে বিক্রি করেছিলেন তিনি।

সম্প্রতি জানা গেছে, বব ডিলান তার গানের স্বত্বও বিক্রি করেছেন সনি মিউজিক এন্টারটেইনমেন্টের কাছে। ভবিষ্যতের একাধিক নতুন রিলিজের অধিকারসহ রেকর্ড করা মিউজিকের পুরো ব্যাক ক্যাটালগ বব ডিলান বিক্রি করে দিয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) কোম্পানি এই বিষয়টি ঘোষণা দিয়েছে।

তবে সনি চুক্তির আর্থিক শর্তাবলি প্রকাশ করেনি। বিলবোর্ড ও ভ্যারাইটি রিপোর্ট অনুযায়ী ডিলানের সর্বশেষ চুক্তির মূল্য ছিল ২০০ মিলিয়ন ডলারের বেশি।

সনি বলছে, এই নতুন চুক্তি ডিলানের সঙ্গে কোম্পানির ছয় দশকের সম্পর্ককে শক্ত করেছে।

'লাইক এ রোলিং স্টোন' এবং 'ট্যাংল্ড আপ ইন ব্লু'সহ লোক রক ক্লাসিকের লেখক ডিলান ১৯৬১ সালে সনি'স কলাম্বিয়া রেকর্ডসে স্বাক্ষর করেন। একই বছর তার প্রথম অ্যালবাম রেকর্ড করেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test