‘আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে’
বিনোদন ডেস্ক : আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ। তারকাবহুল একটি প্যানেল দিয়ে এরইমধ্যে তারা আলোচনায় এসেছেন। ভোটারদেরও মধ্যেও বেশ সাড়া ফেলেছেন।
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে এরইমধ্যে প্যানেল পরিচিতি পর্ব সেরেছে মিশা-জায়েদ প্যানেল। আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) মগবাজার কনভেনশন সেন্টারে চলছে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি পর্ব। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলছে আয়োজন।
পরিচিতি সভায় চিত্রনায়ক রিয়াজ জানান তাকে কে বা কারা অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছে। তিনি বলেন, 'নানা নম্বর থেকে আমাকে কল দিয়ে বলা হয়েছে, এফডিসিতে এলে হত্যা করা হবে। যেসব নম্বর থেকে ফোন দেওয়া হয়েছে, সেগুলো সংরক্ষণ করে রেখেছি।'
তিনি আরও বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না। বিগত কয়েক দিন ধরে অনেক রকম নম্বর থেকে ফোন আসছে। যে নম্বরগুলো জীবনে কখনো দেখিনি। ফোন দিয়ে বলে, এফডিসিতে গেলে মেরে ফেলবে, হাত-পা ভেঙে ফেলবে। আমি রিয়াজকে তারা খুন করবে। জিডি করিনি, কাউকে বলিনি। যত দূর ব্যবস্থা নেওয়ার, আমি নিয়েছি।
আমি আজ সবার সামনে বলতে চাই, সেসব নম্বর আমার কাছে সেভ করা আছে। আমি বলতে চাই, আমি রিয়াজ শুদ্ধ মানুষ, আমার তো দূরের কথা, আমার শিল্পী সমিতির একজন মেম্বারের কিংবা এফডিসিতে যে ঝাড়ু দেয় তারও যদি কিছু হয় আমরা দেখে নেব। এফডিসির মাটি অন্যায় সহ্য করে না।’
ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও সতর্ক হতে বলেন রিয়াজ। সেইসাথে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদকে বেছে নিতে ভোটারদের অনুরোধ করেন রিয়াজ।
সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ প্যানেল থেকে এবারের নির্বাচনে সহসভাপতি হিসেবে নির্বাচন করবেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি এ তায়েব, সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন অভিনেতা আজাদ খান।
কার্যনির্বাহী পরিষদে আছেন অমিত হাসান, ফেরদৌস, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, কেয়া, পরীমনি, জেসমিন, সাংকোপাঞ্জা, গাংগুয়া।
(ওএস/এএস/জানুয়ারি ২৫, ২০২২)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








