শিল্পীদের অনুদানের টাকায় নয়, কাজ করে বাঁচানোর চেষ্টা করব : নিপুণ
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র একদিন পর আগামী শুক্রবার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের বিপরীতে লড়বেন চিত্রনায়িকা নিপুণ। তার প্যানেলে সভাপতি বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ব্যবসায়িক ব্যস্ততার কারণে অভিনয়ে আগের মতো নিয়মিত নন নিপুণ। তাহলে কেন নির্বাচনে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী।
উত্তরে তিনি বলেন, ‘ব্যবসায়িক কারণে অভিনয়ে আগের মতো নিয়মিত নই, এটা ঠিক। কিন্তু সবসময়ই সিনেমার শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগ আছে। শুধু সহশিল্পীদের সঙ্গেই নয়, এফডিসির অনেকের সঙ্গেই আমার কথা হয়। এই এফডিসির সুবাদেই শিল্পী হিসেবে দেশের মানুষ আমাকে চেনে। তাই নাড়ির সঙ্গে এই সেক্টরটা বেঁধে আছে।’
তিনি আরও বলেন, ‘করোনা মহামারি শুরুর সময়ে বিএফডিসিতে গিয়ে খুব কাছে থেকে দেখেছি, এই সেক্টরে অনেক সমস্যা! সমিতিগুলোর মধ্যে অনেক দ্বন্দ্ব। পুরো চলচ্চিত্র সেক্টরটাই একটা পরিবার। তাহলে এই পরিবারে এতো দ্বন্দ্ব কেন? এসব দ্বন্দ্ব দূর করতে নতুন নেতৃত্ব দরকার। শুধু সমিতি নিয়ে থাকলেই চলবে না, সবাইকে কাজের মধ্যে আনতে হবে। সেজন্যই নির্বাচনে অংশ নেওয়া।’
সবাইকে কাজের মধ্যে আনাটা কি কঠিন হয়ে যাবে না? উত্তরে নিপুণ বলেন, ‘খুব বেশি কঠিক কাজ কিন্তু না। বেশি বেশি ও ভালো মানের সিনেমা বানানোর দিকে মনোযোগী হলেই কিন্তু কাজের সংখ্যা বাড়বে। চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য।’
নির্বাচিত হলে প্রথমে কোন কাজগুলো করবেন? উত্তরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই চিত্রনায়িকা বলেন, ‘শিল্পীদের অনুদানের টাকায় নয়, কাজ করে বাঁচানোর চেষ্টা করব। সেই ব্যবস্থা করার চেষ্টা করব প্রথমে। এছাড়া আমরা প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনার চেষ্টা করব। প্রধানমন্ত্রীকে দেখাব, তার বাবার গড়া এফডিসি এখন কি অবস্থায় আছে। এই সেক্টরকে আবার সোনালী দিনে ফেরাতে প্রধানমন্ত্রীর নজর খুব প্রয়োজন।’
জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? উত্তরে নিপুণ বলেন, ‘শিল্পীরা তো বিগত কয়েক বছর (মিশা-জায়েদ প্যানেল) সমিতির কাজ দেখেছেন। তারাই সিদ্ধান্ত নেবেন। আমি শুধু এটুকু বলতে চাই কাঞ্চন ভাইকে (ইলিয়াস কাঞ্চন) দেশের সব মানুষ চেনেন, জানেন তিনি কতটুকু সৎ ও ভালো মানুষ। যে কোনো কাজই তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে করে থাকেন। আর আমাদের পুরো প্যানেলটাই সাজানো হয়েছে এমন সব শিল্পীদের নিয়ে। তাই জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’
(এম/এসপি/জানুয়ারি ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








