কাঞ্চন-নিপুণ প্যানেলের ২২ দফা ইশতেহার ঘোষণা
বিনোদন প্রতিবেদক : নির্বাচন ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে চলচ্চিত্রের আঁতুড় ঘর এফডিসিতে। এবার নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপরীতে লড়ছে মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল। এরই মধ্যে মিশা-জায়েদ জয়ী হলে কী করবেন তার ইশতেহার ঘোষণা করেছেন ক’দিন আগে। এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ তাদের ইশতেহার ঘোষণা করলেন।
আজ মগবাজারস্থ একটি রেস্তোরাঁয় আয়োজিত পরিষদের পরিচিত পর্বে সংবাদকর্মীদের সামনে ২২ দফা ইশতেহার তুলে ধরেন প্যানেলে সভাপতি ইলিয়াস কাঞ্চন। বেলা ১টায় আয়োজিত এ অনুষ্ঠানে পদপ্রার্থী ২১ জনের মধ্যে উপস্থিত হলেন শুধু সাংগঠনিক পদের পাঁচজন ও দুইজন কার্যকরী সদস্য। ছিলেন সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন, সহ-সভাপতি রিয়াজ, ডি এ তায়েব, কোষাধ্যক্ষ আজাদ, কার্যকরী পদের ফেরদৌস, কেয়া ও সিমান্ত।
বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আর একদিন বাদেই আমাদের নির্বাচন। তাই আমরা কাজ ভাগ করে করছি। অনেকেই উপস্থিত হননি।’
এদিকে, ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই অভিনেতা ২২ দফা ইশতেহার মধ্যে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এফডিসিতে আনা এবং শিল্পীদের প্রোফাইল তৈরিসহ কয়েকটি দিক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা প্রথমেই চাই বঙ্গবন্ধুর তৈরি বিএফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে। এছাড়াও শিল্পীদের জন্য তৈরি কল্যাণ ট্রাস্টের ব্যবহার, চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে এটি নির্মাণে ঋণের ব্যবস্থাও করতে চাই।’
২২টি ইশতেহারের মধ্যে উল্লেখযোগ্য হলো- বিএফডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনা, শিল্পীদের জন্য তৈরি কল্যাণ ট্রাস্টের ব্যবহার, চলচ্চিত্রের সার্বিক অবস্থা তুলে ধরে এটি নির্মাণে ঋণের ব্যবস্থা, বাতিল ও স্থগিত বা ভোটাধিকার বঞ্চিত শিল্পীদের তা ফিরিয়ে দেওয়া, শিল্পীদের মর্যাদা রক্ষায় কেউ একবার সদস্য হলে আজীবন সদস্য থাকবে, যেকোনো দুর্যোগ শিল্পীদের পাশে দাঁড়াবে সমিতি, সহায়তা গ্রহণকারীদের ছবি ও ভিডিও প্রকাশ না করা, পার্শ্ববর্তী দেশের শিল্পী সংগঠনের মধ্যে চুক্তি করে দেশের শিল্পীদের কর্মসংস্থান তৈরি করা, ওয়েবসাইট উন্নয়ন, শিল্পীদের প্রফাইল তৈরি করা, বিশেষ করে নৃত্য ও অ্যাকশন শিল্পীদের প্রফাইল তৈরি করে বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতি পাঠানো, সভাপতিকে পদাধিকার সেন্সর বোর্ড বা তথ্য-সম্প্রচার বা সংস্কতি মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় অধিষ্ঠিত করা।
(এম/এসপি/জানুয়ারি ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








