শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই : মিলন
বিনোদন প্রতিবেদক : ২৮ জানুয়ারি (শুক্রবার) টেলিভিশন নাটকের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। নির্বাচনে প্রার্থী হয়েছেন একঝাঁক শিল্পী। এবার নেই কোনো প্যানেল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১ জন বিজয়ী হয়ে নতুন কমিটি গড়বেন সংগঠনটির ভবিষ্যতের জন্য। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নাট্যপাড়া মেতেছে তাই ভোট উৎসবে। শিল্পীরা এক হলেই চলছে ভোটের গল্প। চায়ের চুমুকে ভোটের আলাপ জমে উঠেছে। এবার সহ-সভাপতি পদে নির্বাচন করছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি নির্বাচনী প্রচারণায়।
নির্বাচিত হলে শিল্পীদের জন্য কী কাজ করার পরিকল্পনা নিয়েছেন? এর জবাবে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমি সবসময় শিল্পীদের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে সবসময়। তাদের জন্য নির্বাচনে এসেছি। অনেক পরিকল্পনাই আছে, যা শিল্পীদের উন্নয়নে কাজে আসবে। সবার সহযোগিতা পেলে অনেক কিছুই করতে পারবো। কথায় নয়, কাজে প্রমাণ দিতে চাই।’
এই অভিনেতা আরও বলেন, ‘শিল্পীদের সবাইকে অনুরোধ করব- স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে ভোট দিতে আসবেন। আমরাও যারা নির্বাচন করছি সবাই চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে চলতে। সবাই সর্তক থাকলে এই মহামারি থেকে আমরা মুক্ত হতে পারবো।’
বর্তমানে মিলনের হাতে রয়েছে বেশকিছু সিনেমা। এর বাইরে বেশ ব্যস্ত সময় যাচ্ছে নাটকের শুটিং নিয়ে। সম্প্রতি ‘আলপিন’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
মিলন অভিনীত মুক্তির অপেক্ষায় আছে চলচ্চিত্র নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে একে একে চলচ্চিত্রগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
(এম/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








