তিন ছবির নায়িকা হয়েও ভোটাধিকার হারিয়েছেন অধরা খান
বিনোদন ডেস্ক : আগামীকাল ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঠিক একদিন আগে গুরুতর অভিযোগ আনলেন চিত্রনায়িকা অধরা খান। তিনি কেন ভোট দেয়ার অধিকার পেলেন না তা নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।
অধরা খান লিখেছেন, আসুন শিল্পে বাঁচি, সুরে হাসি, ছন্দে নাচি...শিল্পী সমিতির নির্বাচন এবং একান্তই আমার নিজের কিছু কথা।
আগামীকাল ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবার দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতির সদস্যরা বরাবরের মতো উৎসবমুখর পরিবেশে তাদের মূল্যবান ভোট দিয়ে শিল্পীদের এই প্রাণের সংগঠনের আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন। আমারও নির্বাচনে ভোট দেয়ার কথা ছিল। সমিতির চলমান কমিটি কর্তৃক জেনেছিলাম এবার আমিও ভোটার! তবে ভোটার লিস্ট যখন প্রকাশিত হলো সেখানে আমার নাম নেই এবং ছিল না!
কিন্তু উল্লেখযোগ্য চরিত্রে আমার অভিনীত তিন ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও আমার ভোটাধিকার বাতিল করা হয়েছে। কেন করা হয়েছে, কোন কারণে করা হয়েছে কিংবা কারা করেছে - এই মুহূর্তে সেই বিতর্কে যাচ্ছি না।
তিনি আরও লিখেছেন, শিল্পী সমিতির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ - সত্যিকারের শিল্পীদেরকে আপনাদের নেতা নির্বাচন করুন, যারা ব্যক্তিগত স্বার্থে সুবিধা নিতে নয়, বরং চলচ্চিত্রের সামষ্টিক, সামগ্রিক এবং শিল্পীদের উন্নয়নে কাজ করবেন। সাময়িকভাবে কিছুমাত্র লাভের জন্য ভবিষ্যৎ শিল্পী পরিচয় নষ্ট করবেন না - ছোট্ট অনুরোধ সমিতির বিচক্ষণ ভোটারদের কাছে।
এখনো চাইলে সবাই মিলে এই শিল্পকে অনন্য পর্যায়ে নিয়ে যাওয়া যাবে বলেই বিশ্বাস করি। কিন্তু সাময়িকভাবে নামমাত্র লাভের জন্য আপনার ভুল সিদ্ধান্তের ভোটে ভুল প্রার্থী নির্বাচিত হলে সেটা অনেকখানি সম্ভব হবে না! যারা এই সময়ে অনেকের বাধা - বিপত্তি পেরিয়ে এগিয়ে এসে চেষ্টা করছেন এই সুন্দর জায়গাটাকে আরও সুন্দর করে তোলার, তাদেরকে সহযোগিতা করুন। প্রকৃত শিল্পীদের কাছেই যেন শিল্পী সমিতি পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়, যাদের হাত ধরেই গোটা চলচ্চিত্র শিল্পের উন্নয়নের ফল্গুধারা বইতে শুরু করবে।
অভিনেত্রী অধরা লেখেন, আমি ভোট দিতে না পারলেও ২৮ জানুয়ারি এফডিসিতে গিয়ে সিনিয়র জুনিয়র সব সহকর্মীর সঙ্গে নির্বাচনী উৎসবে সামিল হতাম। এমনটাই ইচ্ছে ছিল! কিন্তু জরুরি কাজে এই মুহূর্তে দেশের বাইরে থাকায় ওইদিন সবাইকে খুব মিস করবো। তবে অবশ্যই চাই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বন্ধুত্বপ্রতীম পরিবেশে শিল্পী সমিতির আগামী দিনের যোগ্য নেতৃত্ব নির্বাচিত হোক। যারা নির্বাচনে জয়ী হবেন, তাদের জন্যে আগাম শুভেচ্ছা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হচ্ছে, তাই সবাই স্বাস্থ্য সতর্কতায় মাস্ক পরিধান করুন এবং নিজে ও অন্যকে নিরাপদ রাখুন।
উল্লেখ্য, অধরা খান অভিনীত নায়ক, পাগলের মতো ভালোবাসি ও মাতাল নামে তিনটি ছবি মুক্তি পেয়েছে। তার হাতে আরও হাফ ডজন ছবি রয়েছে।
(ওএস/এসপি/জানুয়ারি ২৭, ২০২২)
পাঠকের মতামত:
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- গাজী নজরুল ইসলাম এমপির ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় এনসিপির বিক্ষোভ
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ন্যাশনাল আওয়ামী পার্টির
- শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পরিবর্তন
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- একদিকে আনন্দ মিছিল, অপরদিকে বিক্ষোভ-সড়ক অবরোধ
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- ‘ইরানের নতুন অস্ত্র সক্ষমতা দেখে বিশ্ব অবাক হবে’
- ‘সমুদ্র অর্থনীতিতে চীনের সঙ্গে কাজের সুযোগ’
- ‘বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম’
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
-1.gif)








