E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মা হতে চলেছেন পপ গায়িকা রিহানা

২০২২ ফেব্রুয়ারি ০১ ১৭:৩১:১০
মা হতে চলেছেন পপ গায়িকা রিহানা

বিনোদন ডেস্ক : আমেরিকার বিখ্যাত পপ গায়িকা রিহানা। প্রথমবারের মতো মা হতে চলেছেন এই শিল্পী। প্রেমিক গায়ক এসাপ রকিকে সঙ্গে নিয়ে প্রথম সন্তানের অপেক্ষা করছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই সুখবর।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রেমিক এসাপের সঙ্গে হাতে হাত রেখে ছবি শেয়ার করেছেন এই গায়িকা। রিহানার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট। খোলামেলা পোশাকে তা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। নিউ ইয়র্কের প্রবল ঠান্ডা বাধা হতে পারেনি সেখানে।

ছবি শেয়ারের পর থেকেই তা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলেছেন তারা। কখনো হাত ধরে হাঁটছেন। আবার কখনো রিহানার কপালে চুমু খাচ্ছেন এসাপ। রিহানার গায়ের গোলাপি রঙের ওভারকোট যেন চারপাশে আভা ছড়াচ্ছে।

তাদের বিশেষ মুহুর্তের ছবিগুলো তুলেছিলেন মাইলস ডিগস। ছবি শেয়ারের পর থেকে ভক্ত ও অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন এই জুটিকে।

২০২০ সালের মে মাসে রিহানার সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন রকি। পপ গায়িকাকে তার ‘জীবনের ভালোবাসা’ বলে দাবি করেছেন তিনি।

২০১৯ সালে রিহানা এবং রকি লন্ডনে ফ্যাশন অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন। এমনকি তারা রেড কার্পেটে একসঙ্গে ফটো-অপসের জন্য পোজও দিয়েছেন। ২০১৩ সালে ‘ফ্যাশন কিল্লা’ গানের শুটিং করার সময় প্রথম দেখা হয় এই জুটির। কিন্তু ২০২০ সালের জানুয়ারিতে ডেটিং শুরু করেন তারা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test