এক সাথে ২ ছবির ঘোষণা অপ্সরার
মারুফ সরকার, বিনোদন : ব্যাচেলর ইন ট্রিপ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আসছেন তরুণ অভিনেত্রী অপ্সরা। সিনেমাটি পরিচালনা করছেন গোয়েন্দা গিরিখ্যাত নির্মাতা নাসিম সাহনিক। সোমবার (৩১ জানুয়ারি) রাতে রাজধানী ঢাকার খিলগাঁওয়ে বিগ অ্যাপল রেস্টুরেন্টে অপ্সরার জন্মদিনে এই ঘোষণা দেন পরিচালক।
এ সময় চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য সাইনিং করানো হয় অপ্সরাকে। সাইনিং এর সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক নির্মাতা নাসিম সাহনিক, চলচ্চিত্রটির প্রযোজক মামুনুর ইসলাম, অভিনেত্রী সুবর্ণা সাঈদ, সামুরেখা ফিল্মসের কর্ণধার ও প্রযোজক এফ এম সাঈদ, অভিনেত্রী অনুপমা জান্নাতসহ চলচ্চিত্রটির বেশকিছু শিল্পী ও কলাকুশলীরা।
অপ্সরা বলেন, ‘গুণি নির্মাতা নাসিম সাহনিক ভাইয়ের কাজ বরাবরই আমার ভালো লাগে। উনার নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র গোয়েন্দাগিরি দেখে আমি ভীষণ মুগ্ধ হই। তখন থেকেই ইচ্ছা ছিল ভাইয়ার সাথে কাজ করবো। এবার এই সুযোগ আসায় আমি বেশ খুশি। এজন্য আমি নাসিম ভাইকে এবং প্রযোজনা প্রতিষ্ঠান আম্মাজান ফিল্মসকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এছাড়া অভিনয়ে জন্য সম্প্রতি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাবিসাস অ্যাওয়ার্ড পেলাম। দর্শকের ভালোবাসার জন্যই এই অ্যাওয়ার্ড পেয়েছি। তাই দর্শকদের জন্য নিয়মিত অভিনয় করে যেতে চাই।’
নির্মাতা নাসিম সাহনিক বলেন,‘দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম নতুন চলচ্চিত্র নিয়ে কাজ করার। কিন্তু করোনার জন্য প্রস্তুতি নিয়েও নতুন চলচ্চিত্রের কাজ শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। তবে এবার আম্মাজান ফিল্মসের অনুরোধে শীঘ্রই শুরু করতে যাচ্ছি নতুন চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’। আম্মাজান ফিল্মসকে ধন্যবাদ আমার উপর আস্থা রাখার জন্য। রোমান্টিক কমেডি টাইপের এই চলচ্চিত্রে মজার একটি চরিত্রে অভিনয় করছেন অপ্সরা। সে প্রতিভাবান অভিনেত্রী। আশা রাখি সুন্দরভাবে সে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারবে।’
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে,শীঘ্রই আম্মাজান ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রের শুটিং হবে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এবং রাঙ্গামাটিতে। ওটিটি প্ল্যাটফর্ম, সিনেপ্লেক্সের মাধ্যমে চলচ্চিত্রটি দেশ ও বিদেশের দর্শকের কাছে পৌছানো হবে বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠান।
(এমএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০২২)
পাঠকের মতামত:
- মুক্তিবাহিনী সাতক্ষীরায় রাজাকারদের আশাশুনি ক্যাম্প আক্রমণ করে
- সুন্দরবনে আশ্রয় নেয়া জেলেবহরে বনদস্যুদের হানা, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ
- হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা, ছেলে হাসপাতালে ভর্তি
- বাগেরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ষাটর্দ্ধো বৃদ্ধ গ্রেপ্তার
- ৮৫৩ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
- রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের
- ২ হাজার চা-শ্রমিক ও পরিবারের দৃষ্টিসেবায় ব্র্যাক ব্যাংক ও ভিশনস্প্রিং
- ‘এমব্রায়োনিক শিফটস’ প্রদর্শনীর উদ্বোধন
- বিশ্বকাপের সাফল্যের ধারাবাহিকতায় নতুন ইপিএল মৌসুমে টফি
- কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল
- পাউরুটি কিনতে গিয়ে ধর্ষণচেষ্টার শিকার দুই শিশু বোন
- নিরাপদ সমাজ গড়তে পুলিশ-জনগণকে একসঙ্গে কাজ করতে হবে: এমপি মহিত
- কুড়িগ্রামে ফের অপসাংবাদিকতা ও সরকারি ঘর বাতিলের দাবিতে বিক্ষোভ মানববন্ধন
- ঈশ্বরদীতে ২৭০০ কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
- গলায় ফাঁস নিয়ে রূপপুর প্রকল্পে কর্মরত সেনাসদস্যের মৃত্যু
- রূপপুর পারমানবিকের প্রথম ইউনিট চালু হলে বছরে সাশ্রয় হতে পারে ১০০ কোটি ডলার
- গোপালগঞ্জে ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস
- আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন শুনানি ২৪ সেপ্টেম্বর
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কাপ্তাইয়ে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
- ‘জনগণের জানার অধিকার রয়েছে সরকার কী করছে’
- ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
- জুনে এমএফএসের মাধ্যমে প্রবাসী আয় কমেছে
- ‘প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে’
- ‘চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রয়োজন’
- রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
- বায়ুদূষণ রোধে ৯ নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন চান হাইকোর্ট
- ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








