E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

করোনায় আক্রান্ত রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া

২০২২ ফেব্রুয়ারি ০২ ১৬:২৯:২৪
করোনায় আক্রান্ত রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : মহামারি করোনার কবলে ভারতে একের পর এক অভিনেতা-অভিনেত্রীরা আক্রান্ত হচ্ছেন। এবার আক্রান্ত হলেন দক্ষিণী অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া। তিনি মঙ্গলবার (১ফেব্রুয়ারি) রাতে তার সোশ্যাল মিডিয়ায় নিজেই এ খবর দেন।

হাসপাতাল থেকে নিজের একটি ছবি শেয়ার করে ঐশ্বরিয়া লিখেছেন, ‘সবরকমভাবে সতর্কতায় থেকেও পজিটিভ এসেছে। হাসপাতালে ভর্তি হয়েছি।’

এসময় তিনি ভক্তদের উদ্দেশে বলেন, সবাই যেন মাস্ক পরে থাকে। করোনা টিকা যেন নেয়া হয়।

সম্প্রতি ঐশ্বরিয়া ইন্ড্রাস্টিতে বেশ আলোচনায় আছেন। তার কারণ, দক্ষিণী অভিনেতা ধানুশের সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টেনেছেন তারা। ঐশ্বরিয়া রজনীকান্ত একজন পরিচালক এবং প্লেব্যাক গায়িকা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২২)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test