E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৩:৫০:৪০
জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জায়েদ খানের করা আবেদন শুনানি নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি হারিয়েছেন পদ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড।

এর আগে নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন নিপুণ। তবে, নিপুণের এই বিজয়কে মেনে নিতে নারাজ জায়েদ খান। তিনি উল্টো দাবি করেছেন, আপিল বোর্ডই অবৈধ। তাই তিনি আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে আসেন। এমনকি শপথগ্রহণ অনুষ্ঠানেও আসেননি গত দুই মেয়াদের এই সাধারণ সম্পাদক।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test