কাঞ্চন ভাইকে শপথ পড়িয়েছি, নিপুণকে পড়াইনি : মিশা
বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আপিল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিপুণ জয়ী হলেও এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান।এদিকে আজ (৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।
যদিও গতকাল বিএফডিসিতে নিপুণসহ তার প্যানেলের বিজয়ীরা শপথ গ্রহণ করেছেন। মিশা-জায়েদ প্যানেলের একজনই উপস্থিত ছিলেন সেখানে, তিনি মিশা সওদাগর। বিকেল সাড়ে ৫টায় বিদায়ি সভাপতি মিশা সওদাগর শপথ পাঠ করান নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে। পরে সভাপতি শপথ পাঠ করান সাধারণ সম্পাদকসহ অন্যদের।
সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে- তাহলে কি নিপুণকে মেনে নিলেন মিশা?
এ বিষয়ে জানতে কথা হয় সদ্যবিদায়ী শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে।
মিশা সওদাগর বলেন, ‘আমি সভাপতি কাঞ্চন ভাইকে শপথ পড়িয়েছি, নিপুণকে পড়াইনি। কাঞ্চন ভাই নিপুণসহ সবাইকে শপথ পড়িয়েছেন। আমাকে কাঞ্চন ভাই ফোন করেছিলেন। তিনি আমাকে বললেন- নির্বাচন কমিশন নেই, তুমি আসো। তখনও আমি জানতাম না আপিল বোর্ডের সিদ্ধান্ত। এখন জায়েদ কোর্টের রায় নিয়ে এসেছে। বিষয়টি এখন আর আমাদের মধ্যে নেই।’
‘আইনিভাবেই এগুতে হবে’ উল্লেখ করে দেশসেরা এই খলনায়ক বলেন, ‘নিপুণকে বা জায়েদ খানকে মেনে নেওয়ার বিষয় এটি নয়। যে জয়ী হয়ে আসবে সে আগামী দুই বছর সাধারণ সম্পাদক থাকবে।’
তবে চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, শপথ অনুষ্ঠানে মিশা সওদাগর কার্যত নিপুণকে সমর্থন দিয়েছেন। এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘তার (মিশা সওদাগর) অন্তত আমার সাথে যে অন্যায় হয়েছে সেটা নিয়ে বলা উচিত ছিল।’
এ দিকে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।
(এম/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








