E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কেজিএফ ২’ আইটেম গানে নোরা

২০২২ ফেব্রুয়ারি ০৭ ১৮:২০:৩০
‘কেজিএফ ২’ আইটেম গানে নোরা

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত বলিউড সিনেমা ‘কেজিএফ ২’। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে আসছে ২ এপ্রিল। এ বছর ভক্তদের বড় ধামাকা উপহার দিবে সিনেমাটি।

সিনেমাতে আছেন দক্ষিণী অভিনেতা যশ, বলিউড সঞ্জয় দত্ত ও রাভিনা ট্যান্ডন। এরইমধ্যে সিনেমার আইটেম গান নিয়ে চলছে বেশ আলোচনা। কে থাকছেন গানে?

বলি পারায় শোনা যাচ্ছে আইটেম গানে থাকছেন বলিউডের অন্যতম সুন্দরী ও বেলি ড্যান্সার নোরা ফাতেহি।

এর আগে ‘কেজিএফ ১’- এ একটি আইটেম গান ছিল ত্রিদেবের ‘গালি গালি মে ফিরতা হ্যায়’। এতে যশের সঙ্গে ভক্ত মাতিয়েছেন মৌনি রায়।

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ‘শোলে’- এর চিরসবুজ গান 'মেহবুবা মেহবুবা' 'কেজিএফ- ২'- তে রিমেক হয়েছে। এতে নোরা ফাতেহি থাকবেন।

নোরা মানেই বক্স অফিসে ঝড় বয়ে যাওয়ার মতো। যদিও এটি সম্পর্কে নোরা অফিসিয়ালি কিছু বলেননি। তবে শোনা যায়, নোরা গত বছর হায়দ্রাবাদে গানটির শুটিং করেছিলেন। গানটি ভালোবাসা দিবসে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ ২’ প্রকাশ পাবে ১৪ এপ্রিল ২০২২।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test