সোহাগের লেখা গানে ফের কন্ঠ দিলেন সঙ্গীত শিল্পী ফাতেমা
আবু নাসের হুসাইন, সালথা : গীতিকার সোহাগ এর লেখা দেশাত্মবোধক গানে ফের কন্ঠ দিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী- ফাতেমা তুজ জোহরা। গানের নাম “ ভালবাসি এসো দেশটাকে, প্রিয় মাতৃভূমি তোমায়”। গানটি সম্প্রতি বাংলাদেশ বেতার ঢাকায় (বাণিজ্যিক কার্যক্রমে) রেকর্ড করা হয়! `ভালবাসি এসো দেশটাকে, শিরোনামের গানটির গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলমগীর হায়াত রুম্মন!
এছাড়াও এর পূর্বে সোহাগের লেখা - `মনেরও আড়ালে তুমি রেখনা চাওয়া, গানটির শিল্পী সামিনা চৌধুরি, `খোলা চুলে আনমনে খোলা জানালায়, গানটির শিল্পী আগুন, গান দুটির সুরকার ছিলেন আলমগীর হায়াত রুম্মন!
আমিতো ভাবিনি ভাবতে পারিনি, গানটির শিল্পী স্বিকৃতি, সুরকার: উজ্জ্বল সিনহা,`আমি যা চেয়েছি তুমি-তা চাওনি' গানটির শিল্পী আফসানা রুনা, সুরকার সজল দাস! `এখনি সময় চল করি এই পণ, গানটির শিল্পী রন্টি দাস ও বাবু সরকার, সুরকার কাজী দেলোয়ার হোসেন! এই গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছে!
ফাতেমা তুজ জোহরা মূলত নজরুল ও আধুনিক গানের শিল্পী, সোহাগের লেখায় বা কথা মালায় রয়েছে কল্পনা মিশ্রিত বাস্তবতা, চমৎকার শব্দ চয়ন, প্রিয় দেশ, মা-মাটির প্রতি প্রগাঢ় ভালবাসা-প্রেম ও শ্রদ্ধা! তার লেখনিতে হৃদয়ের গহীনে মুগ্ধতার পরশ বুলিয়ে যায়-এমনটাই মনে করেন অনেকে! শিল্পী ফাতেমা তুজ জোহরা বিভিন্ন সময়ে নানা সম্মাননায় ভূষিত হয়েছেন। তারমধ্যে সঙ্গীতে অবদানের জন্য একুশে পদক (২০০৬), প্রেস ক্লাব পুরস্কার, নজরুল পুরস্কার, থিয়েটার সম্মাননা, শের-এ-বাংলা স্মৃতি পদক, স্বাধীনতা ফোরাম সম্মাননা,লন্ডন থেকে শুদ্ধ মঞ্চ পুরস্কার, ব্রিটিশ কলম্বিয়া সম্মাননা পুরস্কার, বাংলা একাডেমির ফেলো (২০১৫), নজরুল বিশ্ববিদ্যালয় পুরস্কার (২০১৫), নজরুল ইনিষ্টিটিউট পুুরস্কারে ভূষিত হন!
গানটি প্রযোজনা করেছেন, নুসরাত জাহান সুমী-সহকারি পরিচালক- অনুষ্ঠান! উপ আঞ্চলিক পরিচালক মো. গোলাম রব্বানী ও আঞ্চলিক পরিচালক মো. আনাতোর আমজাদের তত্বাবধানে এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদশ বেতারের পরিচালক- আব্দুল হক!
গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ ১৯৮১ খ্রীষ্টাব্দের ৩ জুলাই ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন, সেনাবাহিনীতে চাকরির পরে ব্যাংকার । সোহাগের বাবা জীবনের মায়া ত্যাগ করে ১৯৭১ সালে বাঙ্গালী জাতীর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন। তার মাতা কহিনূর বেগম জ্যোৎস্না একজন আদর্শ নারী।
গানটির জনপ্রিয়তার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে গীতিকার সোহাগ রেজা বলেন- ‘যেহেতু আমরা সকলেই মা-মাটি ও দেশকে ভালোবাসি তাই এমন সকল শ্রোতাদের কথা মাথায় রেখেই গানটির কথাগুলো সাজানো হয়েছে। বিশেষ করে দেশকে যারা ভীষণ ভালবাসেন, প্রিয় মা-বাবা ও দেশের প্রতি যারা শ্রদ্ধাবোধে সর্বদা মাথা অবনত রাখেন তারা এই গানের কথামালা, সুর, ছন্দে এবং গায়কীর যাদুতে বিমোহিত হয়ে তৃপ্ততার আবেশে মনোমুগ্ধকর অনুভূতির দেশে হারিয়ে যাবেন - এটা আমার দৃঢ় বিশ্বাস।’
(এন/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








