‘জায়েদ খান পদে বহাল থাকলে এফডিসি অশান্ত হবে’
বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। তার বিরুদ্ধে আলোচনা-সমালোচনা শেষ নেই। জল্পনা-কল্পানার মধ্য দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয় গত ২৮ জানুয়ারি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন। শতকরা হিসেবে ভোট পড়ে ৮৫ দশমিক ২৮ শতাংশ। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ২৯ তারিখ। ফলাফল ঘোষণা নিয়েও রয়েছে নানা রকমের বির্তকির্ত মন্তব্য। নির্বাচন কমিশানর পীরজাদা হারুণ অর রশিদ ছিলেনে প্রধান নির্বাচন কমিশনার। তার বিরুদ্ধে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণকে ভোটের দিন চুমু খাওয়ার অভিযোগ উঠেছিল।
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জায়েদ খান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার জয়ী হওয়ার বিষয়ে বিরোধীতা করে আপিল বোর্ডের কাছে অভিযোগ করেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করেন। এরই মধ্যে শপথ নিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ। কিন্তু বিধিবাম! একদিন না যেতেই স্থগিত করা হলো নিপুণের পদটি। জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।
ঘটনার যখন নানা ভাবে বির্তকিত মন্তব্য চলছে ঠিক সেই সময় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদে বহাল থাকা নিয়ে মন্তব্য করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, এই একটি মাত্র লোক যে পুরো শিল্পী সমিতিটাকে শেষ করে দিয়েছে। একক ভাবে প্রভাব বিস্তার করে আসছে এই লোকটি। জায়েদ যদি তার পদে বহাল থাকে তাহলে এফডিসিতে আবার অশান্তি শুরু হবে। তার সাথে কাজ করতে ইচ্ছুক না কেউই। আমি মনে করি তার মত লোকের এখানে বসার যোগ্যতা নাই।
তিনি বলেন, প্রথম থেকে এই যুদ্ধটা ছিল এফডিসি কেন্দ্রিক, এক নায়েক তন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্রের জায়গাতে আসার একটি যুদ্ধ ছিল। এখন এই ঘটনাটি এমন ভাবে ছড়িয়েছে যা, এফডিসি থেকে বাংলাদেশ এরপর বিশ্বে বিতর্কিত হয়েছে। সবার আশা ছিল, ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল বিজয়ী হবে। এই এক নায়েক তন্ত্রের বিদায় ঘটবে এমনটাই ভেবেছিল সকলে। জায়েদ খান এতটাই ক্ষমতাশীল, যার সব খানে প্রভাব রয়েছে। ফাইনালি নিপুণের অভিযোগের ভিত্তিতে আপিল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। একটি মাত্র লোক, জায়েদ খানের জন্য ৪ বছর ধরে এই এফডিসিতে অশান্ত বিরাজ করছে। তার অপছন্দের শিল্পীদের এফডিসিতে ঢুকতে দেয়া হয়না।
খসরু বলেন, আপনারা জানেন, পপির মত একজন শিল্পীকে সদস্য পত বাতিলের চিঠি দিয়েছে। ইচ্ছে করলেই একজন পপি তৈরি করা যায় না।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করে আপিল বোর্ডের নেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্থগিত করা হয়েছে নিপুণের সাধারণ সম্পাদক পদও। জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে এক সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
(এমএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








