E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

২০২২ ফেব্রুয়ারি ০৮ ১৬:১০:২০
‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ

বিনোদন ডেস্ক : ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, মিটু সিকদার কর্তৃক নির্মিত ‘ইয়েস ম্যাডাম’ নামক চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় তা নাকচ করা হলো। আপিল আবেদন নাকচের কারণে চলচ্চিত্রটি সনদপত্রহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test