ইয়াং স্টারের চ্যাম্পিয়ন হলেন ঢাকার মেয়ে ইপা
বিনোদন ডেস্ক : অনুষ্ঠিত হয়ে গেলো জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভির আয়োজনে তরুণদের জন্য সংগীত বিষয়ক রিয়েলিটি শো ড্যানিশ প্রেজেন্টস ‘ইয়াং স্টার’ এর গ্র্যান্ড ফিনালে। আয়োজনটির প্রথম আসরে কয়েক হাজার প্রতিযোগিকে পেছনের ফেলে বিজয়ীর মুকুট পড়েছেন ঢাকার প্রতিযোগী রাইশা ফাইরোজ ইপা। পৈতৃক ভিটা তার সিলেটের হবিগঞ্জে। তবে ঢাকার মেয়ে হিসেবেই বেড়ে উঠেছেন তিনি।
এ জয়ের পুরস্কার হিসেবে তিনি পেয়েছে তিন লক্ষ টাকা।
এই আসরে প্রথম রানারআপ হলেন রওনক জাহান রাইসা। তিনি পেয়েছে দুই লক্ষ টাকা এবং দ্বিতীয় রানারআপ হয়েছে পূজা শীল। তিনি পেয়েছে এক লক্ষ টাকা। এর মাধ্যমেই জনপ্রিয় এই রিয়েলিটি শো’র পর্দা নামলো।
গেল ২৭ জানুয়ারি তেজগাঁওয়ে অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় এর গ্র্যান্ড ফিনালের শুটিং সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (এমপি)। বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন (মহাপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস), মো. জসিম (প্রেসিডেন্ট, এফবিসিসিআই, ভাইস চেয়ারম্যান আরটিভি), সাবেরা এইচ মাহমুদ (পরিচালক পারটেক্স স্টার গ্রুপ), মো. মোশারফ হোসেন ভূঁইয়া (জেনারেল ম্যানেজার ব্র্যান্ড, পারটেক্স স্টার গ্রুপ), হুমায়ুন কবির বাবলু (ব্যবস্থাপনা পরিচালক আরটিভি) এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
ইয়াং স্টার-এর প্রধান তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শীর পাশাপাশি উপস্থিত ছিলেন খুরশীদ আলম, শওকত আলী ইমন, এসআই টুটুল, শান্তা ইসলাম, আজিজুল হাকিম প্রমুখ।
সোহাগ মাসুদের প্রযোজনায় এই রিয়েলিটি শো উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।
গতকাল ৮ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে গ্র্যান্ড ফিনালের পর্বটি প্রচারিত হয়েছে।
গ্র্যান্ড ফিনালের শুরুতেই বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী পরিবেশন করেন এর থিম সং ‘গলা ছেড়ে গাও’। গানটি লিখেছেন এ মিজান। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু।
হাজার হাজার প্রতিযোগীদের পেছনে ফেলে উঠে আসা সেরা ছয় প্রতিযোগিদের নিয়ে অনুষ্ঠিত হয় এই গ্র্যান্ড ফিনালে। সেরা ছয়জন প্রতিযোগীদের সঙ্গে দ্বৈতভাবে গান পরিবেশন করেন দেশের জনপ্রিয় ছয়জন শিল্পী। তারা হলেন-আগুন, এস আই টুটুল, তপু, পিন্টু ঘোষ, কাজী শুভ ও ঝিলিক।
সংগীতশিল্পী আগুনের সাথে গান পরিবেশন করেন বিজয়ী ইপা। ‘এখনতো সময় ভালোবাসার’ গানটি গেয়ে তারা মুগ্ধ করেন শ্রোতা দর্শকদের। এস.আই.টুটুলের সঙ্গে প্রথম রানার আপ রওনক জাহান রাইসা পরিবেশন করেন ‘হও যদি তুমি নীল আকাশ’। কাজী শুভ’র সঙ্গে মন পাঁজরে গানটি গেয়েছেন পূজা শীল। ঝিলিকের সঙ্গে ‘বেসামাল’ গানে কণ্ঠ মিলিয়েছেন চতুর্থস্থান পাওয়া লিমন কুমার রায়। পিন্টু ঘোষ গেয়েছেন ‘তোমাকে চাই। তার সঙ্গে গেয়েছেন ৫মস্থান পাওয়া স্বর্গ্য তৈৗহিদ। তপু’র সঙ্গে জুটি বেঁধে গেয়েছেন ৬ষ্ঠ হওয়া মেঘলা রহমান। তারা গেয়েছেন ‘এক পায়ে নূপুর’ গানটি।
ইয়াং স্টারে অংশগ্রহণের জন্য সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগীরা আবেদন করেন। এরমধ্য থেকে নিয়ম অনুযায়ী মোট ৫ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তীতে এর বিচারকরা যাচাই বাছাই করে মোট ১৫০জনকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে শুরু হয় মুল প্রতিযোগিতা। এভাবেই নানান রাউন্ডের মাধ্যমে শেষ হলো এই আয়োজন।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








