অপু বিশ্বাসকে দেখতে লাখো দর্শকের ভিড়
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামে রাজারহাটে গ্লামার শো-রুমের উদ্বোধন করলেন এপার বাংলার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেশের ইলেক্ট্রনিক্স পণ্য বাজারজাত করার জন্য কুড়িগ্রামের রাজারহাটে গ্লামার শো-রুমদেয়া হয়। কিন্তু উদ্বোধনের জন্য অপেক্ষমান থাকে শো-রুমটি। কয়েকদিন ধরে এ শো-রুম উদ্বোধনের জন্য জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আসার বিষয়টি শো-রুম কর্তৃপক্ষ প্রচার-প্রচারনা চালিয়ে আসছে।
এ উপলক্ষে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে সকল আয়োজন সম্পন্ন হয়। গত শুক্রবার (২৮অক্টোবর) সকাল থেকে অপু বিশ্বাসকে একনজর দেখার জন্য কুড়িগ্রাম ও লালমনিহাট এলাকা থেকে প্রায় ত্রিশ হাজার দর্শক ভিড় জমাতে থাকে। ওই দিন বিকাল ৪টায় অপু বিশ্বাস ফিতা ও কেক কেটে রাজারহাট গ্লামার শো-রুমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন গ্লামার গার্ডেনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হেড অব দ্য সেলস্ আজিজুর রহমান, টিভি ও চলচ্চিত্র অভিনেতা হায়দার আলী, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, উপাধ্যক্ষ সাজেদুর রহমান চাঁদ, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ এনামুল হক, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
সন্ধ্যায় দেশীয় পণ্য গ্লামারের মান নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন অপু বিশ্বাস, গ্লামার গার্ডেনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হেড অব বিজনেস্ মোঃ হাসানুর রহমান, হেড অব দ্য সেলস্ আজিজুর রহমান, টিভি ও চলচ্চিত্র অভিনেতা হায়দার আলী, রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, উপাধ্যক্ষ সাজেদুর রহমান চাঁদ, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। চেয়ারম্যান প্রেসক্লাব রাজারহাটের সাংবাদিকদের বিনোদনের জন্য ৩২ ইঞ্চি গ্লামার স্মার্ট টিভি উপহার দেন এবং একটি প্রাইভেট কারের চাবি শো-রুমের মালিক সাংবাদিক এসএ বাবলু ও রবী রায়ের হাতে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট বাউল শিল্পী চিশতী বাউলসহ জাতীয় ও স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
(পিএস/এসপি/অক্টোবর ২৯, ২০২২)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








