আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যাচ্ছে নিরবের ‘কসাই’
বিনোদন ডেস্ক : বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। গতকাল বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বলেন, ‘কিসি কা ভাই কিসি কি জান সিনেমা আমদানির অনুমতি পেয়েছি আমরা। সিনেমাটির পরিবর্তে বাংলাদেশ থেকে ভারতে যাবে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘কসাই’।
চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে।
ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।
ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পায় সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। যার মধ্যে শুধু ভারতেরই ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর সিনেমাটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলেছে প্রতিদিন।
দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।
(ওএস/এসপি/জুন ০১, ২০২৩)
পাঠকের মতামত:
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সংখ্যালঘু অধিকার ও ঐক্যের বার্তা নিয়ে বগুড়ায় ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সামাজিক প্রতিহিংসার শিকার এক অসহায় নারীর ঘর ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা
- পদ্মার স্রোতে ভেসে গেল ঈদের আনন্দ, ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
- আমেরিকা এটিকে ‘জোকস’ হিসাবে নিলে ভালো!
- ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- যৌতুকের টাকার দাবিতে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া, স্বামী-ননদ গ্রেপ্তার
- কুড়িগ্রাম কারাগারে বন্দীদের বর্ণিল ঈদ উৎসব: খাবারে রাজকীয় মেন্যু
- শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
-1.gif)








