জেরিন খানের বিরুদ্ধে এবার হুমকির অভিযোগ
বিনোদন ডেস্ক : রবিবার (১৭ সেপ্টেম্বর) বলিউড নায়িকা জেরিন খানের বিরুদ্ধে ১২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) প্রতারণার অভিযোগে আনা হয়েছে। শুধু তা-ই নয়, গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শিয়ালদহ আদালত। একাধিক অনুষ্ঠানের জন্য অগ্রিম টাকা নিয়েও প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে উপস্থিত না হওয়ার অভিযোগ ওঠে এ নায়িকার বিরুদ্ধে।
একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নারকেলডাঙা থানা। ২০১৮ সালের দায়ের করা সেই মামলায় জেরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ মানতে নারাজ অভিনেত্রী।
জেরিনের দাবি, তার বিরুদ্ধে আনা সব অভিযোগের কোনো সত্যতা নেই। নিজের আইনজীবীর সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন তিনি, জানান জেরিন। জেরিনের এ মন্তব্যের পর তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ তুললেন সেই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের কর্মী।
অভিযোগকারী বিশাল গুপ্ত জানান, ২০১৮ সালে জেরিনকে কলকাতার অনুষ্ঠানে আনতে তারা ১২ লাখ নয়, প্রায় ৪২ লাখ রুপি খরচ হয়েছিল। বিলাসবহুল হোটেলের বুকিং, বিমানের টিকিটের খরচ ও জেরিনের যাতায়াতের গাড়ি বাবদ বিপুল খরচ করেছিল ওই প্রতিষ্ঠান, এমনটাই দাবি করেছেন বিশাল।
বিশাল আরও বলেন, ‘শুধু যে আর্থিক ক্ষতিই হয়েছিল, তা নয়। জেরিন অনুষ্ঠানে আসেননি, অথচ নিজেকে নিরপরাধ প্রমাণ করতে তিনি আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করেছিলেন, তার জন্য গত পাঁচ বছর ধরে আমি ভুগছি।’ জেরিনের সঙ্গে বিশালের কথাবার্তার রেকর্ডিংয়ে শোনা যায়, বিশালকে রীতিমতো হুমকি দিচ্ছেন তিনি।
জেরিন বলেন, আপনার কারবার যদি আমি বন্ধ না করে দেখাই, তা হলে আমার নামও জেরিন নয়। আপনি যা করেছেন আমার সঙ্গে, ভবিষ্যতে কেউ আর আপনার সঙ্গে কাজ করবে না।
২০১৮ সালে কলকাতা ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন পূজা মণ্ডপ উদ্বোধন এবং ছয়টি অনুষ্ঠান করতে আসার কথা ছিল ‘হাউসফুল-২’, ‘হেট স্টোরি-৩’-খ্যাত অভিনেত্রী জেরিনের। বলিউড অভিনেত্রীকে কলকাতায় আনার দায়িত্ব নিয়েছিল একটি সংস্থা।
কিন্তু সেই সময় কোনো কারণবশত শহরে অনুষ্ঠান করতে আসতে পারেননি নায়িকা। ওই প্রতিষ্ঠানের অভিযোগ, শহরে আসার জন্য জেরিন এবং তার ম্যানেজারকে অগ্রিম হিসেবে প্রায় ১২ লাখ রুপি দেওয়া হয়েছিল। কিন্তু অনুষ্ঠান করতে না আসা সত্ত্বেও তারা ওই টাকা ফেরত দেননি।
যদিও জেরিনের দাবি, বিমানের টিকিট সংক্রান্ত সমস্যার কারণেই নাকি অনুষ্ঠানে আসেননি তিনি। ১২ লাখ রুপি প্রতারণা নিয়ে যদিও এখনো মুখ খোলেননি অভিনেত্রী।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








