প্লাস্টার হাতে কানে গিয়েছিলেন ঐশ্বরিয়া
বিনোদন ডেস্ক : পারিবারিক জীবনের টানাপোড়েনের মাঝেও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া তার পেশাদারীত্বের পরিচয় দিয়েছেন। এর আগেও তার এমন পরিচয় পাওয়া গেছে। এবার ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার যোগদানের খবর বেশি গুরুত্ব বহন করে। কারণ হাতে প্লাস্টার নিয়ে তিনি এ উৎসবে গিয়েছেন।
জানা গেছে, দিন কয়েক আগেই হাতে আঘাত পান ঐশ্বরিয়া। প্লাস্টার হাতে বেঁধেই উৎসবের লাল গালিচায় হাঁটলেন বছর পঞ্চাশ বছর বয়সী সাবেক বিশ্বসুন্দরী। কান চলচ্চিত্র উৎসব থেকে রবিবার সকালে মুম্বাই ফিরেছেন ঐশ্বরিয়া। এবার তাকে হাসপাতালে যেতে হবে।
ঐশ্বর্যার ঘনিষ্ঠ সূত্রের জানা গেছে, গত সপ্তাহে কব্জির হাড় ভেঙে যায় তার। সে কারণেই প্লাস্টার করতে হয়েছিল। তবে কান চলচ্চিত্র উৎসবের ঐতিহ্যর কথা মাথায় রেখে শারীরিক অবস্থাকে পাত্তা না দিয়েই যান সেখানে। এতে আবারও স্পষ্ট হয়, তিনি কতটা পেশাদার! যদিও কানে যাওয়ার সময় থেকে লাল গালিচায় হাঁটা ঐশ্বরিয়ার ছায়াসঙ্গী ছিল মেয়ে আরাধ্যা।
শোনা যাচ্ছে, ঐশ্বরিয়া চিকিৎসকদের পরামর্শ নিয়েই ফ্রান্সের বিশ্ববিখ্যাত ওই চলচ্চিত্র উৎসবে অংশ নেন। আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
কান চলচ্চিত্র উৎসবে প্রত্যেকবারই নজরকাড়েন ঐশ্বরিয়া। তার পোশাক থেকে মোহময়ী ভঙ্গিমায় হেঁটে যাওয়া, সব কিছুতেই জানান দেয় তিনি সবার সেরা। সম্প্রতি পারিবারিক সমস্যা ও অভিষেকের সঙ্গে দাম্পত্যে ফাটল নিয়ে বার বার তিনি আলোচনায় এসেছেন। এর মধ্যেই হাতে আঘাত পান তিনি। কান যাওয়ার সময় চিত্র সাংবাদিকরা আহত হওয়ার কারণ জিজ্ঞেস করলেও, উত্তর দেননি ঐশ্বরিয়া। আলাদা করে কোনো বিবৃতিও আসেনি তার পক্ষ থেকে।
(ওএস/এসপি/মে ১৯, ২০২৪)
পাঠকের মতামত:
- দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- বাংলাদেশের ‘মহিষকাণ্ডে’ ট্রাম্পের গোস্বা, দিলেন না ঈদের শুভেচ্ছা
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল আজহা উদযাপন
- বাংলাদেশ আর পাকিস্তানের জনগণ একই ছাদের নিচে বসবাস করতে পারে না
- মুক্তিযোদ্ধারা কুমিল্লার সিঙ্গারবিল এলাকায় পাকসেনাদের ওপর এ্যামবুশ করে
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- আট বছর আগে একদিন
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
-1.gif)








