মুক্তি পেল চার সিনেমা
বিনোদন ডেস্ক : সারা দেশের প্রেক্ষাগৃহে ঢাকাই তিন সিনেমার সঙ্গে মুক্তি পেয়েছে হলিউডের এক সিনেমা। ধ্রুব হাসানের ‘ফাতিমা’, সফিকুল আলমের ‘সুস্বাগতম’, বাবু সিদ্দিকির ‘ময়নার শেষ কথা’ সিনেমার সঙ্গে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’।
ফাতিমা ও সুবর্ণা নামের দুই মেয়ের জার্নি নিয়ে তৈরি হয়েছে ‘ফাতিমা’র কাহিনি। নির্মাণ করেছেন ধ্রুব হাসান। চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। তখন নাম ছিল ‘দাহকাল’। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন। ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এ সিনেমা দিয়েই ঢালিউডে অভিষেক তার। আরও আছেন তারিক আনাম খান, ইয়াশ রোহান, সুমিত প্রমুখ।
ফারিণের সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখা (বসুন্ধরা, মহাখালী, মিরপুর ও চট্টগ্রাম), লায়ন সিনেমাস (পুরান ঢাকা), শ্যামলী সিনেমা, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট) ও রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)।
রহিমন নামের এক মেয়ে পাইলট হওয়ার স্বপ্ন দেখে। একটি বিমানকে সে মেরামত করে। তবে কিছুক্ষণ ওড়ার পর সেটি পানিতে পড়ে যায়। হাসানের সঙ্গে বিয়ের পর সন্তান প্রসব করার সময় মারা যায় রহিমন। স্ত্রীর ইচ্ছা অনুযায়ী পাইলট বানানোর স্বপ্ন নিয়ে মেয়েকে বড় করে হাসান। এমন গল্পে সফিকুল আলম বানিয়েছেন ‘সুস্বাগতম’। এতে মা ও মেয়ে দুটি চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। চরিত্র দুটির নাম রহিমন ও করিমন। অন্যদিকে, হাসান চরিত্রে অভিনয় করেছেন নিরব। যুবক ও বৃদ্ধ দুই বয়সের চরিত্রেই দেখা যাবে তাকে। অভিনয়ে আরও আছেন নিপুণ আক্তার, মাহমুদুল হাসান মিঠু, আয়েশ, মারুফ আকিব, অলোকা সরকার প্রমুখ।
জানা গেছে, মাত্র ৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এগুলো হলো- ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা), নিউ গুলশান (কেরাণীগঞ্জ), চন্দ্রিমা (সাভার), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), রাজ তিলক (রাজশাহী), মাধবী (টাঙ্গাইল) ও সাধনা (রাজবাড়ী)।
এদিকে, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ময়নার শেষ কথা’। ময়না ও তার ভাইয়ের গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় বাবু সিদ্দিকী। এই সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে বাবু সিদ্দিকীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাখাওয়াত সাগর, সানাই মাহবুব, রাসেল মিয়া, অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, মাহমুদুল ইসলাম মিঠু, ইরা সিকদার প্রমুখ।
জানা গেছে, মাত্র ৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এগুলো হলো-বিজিবি অডিটোরিয়াম (সিলেট), তাজ সিনেমা (নওগাঁ), মিলন সিনেমা (মাদারীপুর), রাজ সিনেমা (কুলিয়াচর) ও সোনালী সিনেমা (ঘোড়াঘাট)।
অন্যদিকে, স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের ‘ফিউরিওসা: আ ম্যাড ম্যাক্স সাগা’। এক তরুণী ফিউরিওসাকে ঘিরে সিনেমাটি আবর্তিত হবে, যাকে গ্রিন প্লেস অব মেনি মাদারস থেকে ফেলে দেওয়া হয়েছে এক ভয়ংকর নারকীয় জগতে। পৃথিবীতে পরিবেশ বিপর্যয় নেমে আসার পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। কিন্তু সে হাল ছাড়ে না। বিপজ্জনক শত্রুদের বিপক্ষে অসীম সাহসের সঙ্গে লড়াই করে। তার ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
(ওএস/এসপি/মে ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- তিয়েনআনমেন স্কয়ারে চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তিতে ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি
- বিশ্বজয় করতে ফিরছে নতুন ‘বাহুবলী’
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- বিশ্ব শিক্ষক দিবস আজ
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
-1.gif)







