সেন্সরের আগে সিনেমা মুক্তি, বিচারের দাবি সোহেল রানার
বিনোদন ডেস্ক : নিয়মের তোয়াক্কা না করেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে হিন্দি সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। সাফটা চুক্তির ভিত্তিতে আমদানিতে শুক্রবার (৩১ মে) বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা।
জানা গেছে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সেন্সর হওয়ার ২ দিন আগে সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান জানায়, গেল ৩০ মে সিনেমাটি সেন্সর হয়েছে।
তার একদিন পর শুক্রবার (৩১ মে) সিনেমাটি হলে মুক্তি পেয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ২ দিন পর রবিবার (০২ জুন) সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। সেন্সর সনদেও ২ জুন রয়েছে।
সেন্সর বিধিবহির্ভূত ভাবে সিনেমাটি মুক্তি পাওয়ায় অন্যায়কারীদের বিচার চেয়ে ক্ষোভ প্রকাশ করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, পরিচালক, প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে তিনি লেখেন, সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে আর সিনেমা সেন্সর হবার আগেই মুক্তি পেয়ে যায়। এদের বিচার হওয়া দরকার।
সোহেল রানা বলেন, সিনেমা সেন্সর হয়েছে ২ জুন আর রিলিজ আগে দেওয়া হয়েছে। দেখে নিন জিরো টলারেন্সের দেশে এখনো কি করে এসব ক্রিমিনালরা ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে আর কেউ কোনদিন আইন মানবে না।
বিষয়টি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং চলচ্চিত্রের দুই সমিতি পরিচালক ও শিল্পী সমিতির দৃষ্টি আকর্ষণ করেছেন সোহেল রানা।
যদিও এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম ও বাংলাদেশে সিনেমাটির আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুনের দাবি, গেল ৩১ মে সিনেমাটি সেন্সর হয়েছে। সার্টিফিকেটে তারিখ ভুল হয়েছে। তারিখ সংশোধন করে নিচ্ছে।
এদিকে, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমার গল্পে দেখা যাবে, একজন ব্যর্থ ক্রিকেটার মহেন্দ্র (রাজকুমার রাও)। তিনি ডাক্তার মহিমাকে (জাহ্নবী কাপুর) পারিবারিকভাবে বিয়ে করেন। একই ডাকনাম মাহি হওয়ায় তারা একসঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস মাহি হয়ে যায়। পরষ্পরের ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা এবং আবেগ আবিষ্কার করে। মহেন্দ্র তার স্ত্রীর মধ্যে ক্রিকেট প্রতিভা খুঁজে পান এবং তাকে ক্রিকেটার হতে উৎসাহিত করেন এবং তাকে প্রশিক্ষণ দেন।
‘মিস্টার এন্ড মিসেস মাহি’ পরিচালনা করেছেন শরণ শর্মা। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ। এর প্রধান দুই চরিত্রে রয়েছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর।
(ওএস/এএস/জুন ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








