আবারও স্থগিত চলচ্চিত্র পরিচালক সমিতির ভোট
বিনোদন ডেস্ক : হঠাৎ স্থগিত হয়ে যাওয়া চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আবারও স্থগিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) এই দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারণে পুনরায় স্থগিত হয়েছে।
এর আগে ২৮ ডিসেম্বর এ নির্বাচন এফডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, দুই প্যানেলেই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নেওয়ার কারণেই বার বার স্থগিত হচ্ছে এ নির্বাচন। যদিও প্রকাশ্যে এ কথা কেউ স্বীকার করছেন না। তবে বিষয়টি নিয়ে চলচ্চিত্রপাড়ায় বেশ চর্চা হচ্ছে।
চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আবদুল লতিফ বাচ্চু। কমিশনে সদস্য হিসেবে রয়েছেন এ জে রানা ও বি এইচ নিশান।
এবারের নির্বাচনে দুটি পৃথক প্যানেলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মুশফিকুর রহমান গুলজার-সাফিউদ্দিন সাফি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদপ্রার্থী ছাড়া সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন-আবুল খায়ের বুলবুল (সহসভাপতি), সালাউদ্দিন (উপমহাসচিব), তরিকুল ইসলাম ভূঁইয়া সাইমন তারিক (কোষাধ্যক্ষ), আব্দুর রহিম বাবু (সাংগঠনিক), রফিক শিকদার (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), এসডি রুবেল (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), মুস্তাফিজুর রহমান মানিক (সাংস্কৃতিক ও ক্রীড়া)।
এছাড়া এই প্যানেলে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন যথাক্রমে- শাহ আলম কিরণ, ইফতেখার জাহান, মোস্তাফিজুর রহমান বাবু, বজলুর রাশেদ চৌধুরী, বদিউল আলম খোকন (সাবেক দুই বারের মহাসচিব), গাজী মাহাবুব, আনোয়ার সিরাজী, দেওয়ান নাজমুল, জয়নাল আবেদীন এবং আতিকুর রহমান লাভলু।
অপরদিকে চলতি দায়িত্বে থাকা টানা দুইবারের মহাসচিব শাহীন সুমন এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে। তিনি প্যানেল গড়েছেন শাহীন কবিরকে সঙ্গে নিয়ে। এই প্যানেল থেকে সম্পাদকীয় পদে প্রার্থী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর (সহসভাপতি), কবিরুল ইসলাম রানা (উপমহাসচিব), সেলিম আজম (কোষাধক্ষ), ওয়াজেদ আলী বাবুল (প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি), সাইফ চন্দন (সাংস্কৃতিক ও ক্রীড়া)।
এই প্যানেলে কার্যকরী সদস্যপদে প্রার্থী হয়েছেন- প্রবীণ পরিচালক সাঈদুর রহমান সাঈদ, বিখ্যাত কাহিনীকার ছটুক আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদৎ হোসেন লিটন, পল্লী মালেক, মো. জয়নুল আবেদীন, হাবিবুল ইসলাম হাবিব, এখলাস আবেদিন এবং ডা. বুলবুল বিশ্বাস।
এছাড়া আব্দুল আওয়াল পিন্টু স্বতন্ত্রভাবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩৯৬ জন থাকলেও সম্প্রতি চার নির্মাতার মৃত্যুতে এ সংখ্যা কমে ৩৯২ জনে নেমে এসেছে।
(ওএস/এএস/জানুয়ারি ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত
- সুবর্ণচরে উপহার বিতরণ করলেন মৎসজীবী দল নেতা
- নড়াইলে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
- পদ্মা সেতুর নতুন বাস বে-তে মোবাইল কোর্টে যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত
- হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের চাপ কিছুটা বেড়েছে
- ‘আঙুলে কালির দাগ মুছেনি, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন’
- ঈদে উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া অর্থ বিতরণ
- ওড়াকান্দিতে লাখো কণ্ঠে শ্রীশ্রীহরিলীলামৃত পাঠ
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
- গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
- কারখানায় ইফতার খেয়ে অসুস্থ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন
- মাগুরায় অস্বচ্ছলদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- চারা পেঁয়াজে আগাম ফুল, দুশ্চিন্তায় কৃষকরা
- সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার
- আনকাট সেন্সর পেল ’দম’, দেখতে পারবেন সব বয়সীরা
- ‘সরকার সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে’
- শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে আইনি নোটিশ
- পিএসএলে বাংলাদেশি তারকাদের মেলা, নতুন মুখ শরিফুল
- ট্রেনে ঈদের ফিরতি যাত্রা, ২৮ মার্চের টিকিট মিলবে বুধবার
- যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় দ্বিগুণ যানবাহন পারাপার, ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায়
- ‘নদীর নাব্যতা না ফেরালে খাল খননের সুফল মিলবে না’
- ‘অপরিচিতদের সন্দেহজনক আনাগোনা দেখলে সতর্ক হোন’
- ১ লাখ ডলার পর্যন্ত শিপিং ডকুমেন্ট সরাসরি আমদানিকারকের কাছে পাঠানো যাবে
- ছুটির দিনেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- এবারের ঈদে ঈশ্বরদীর বেনারসী পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
-1.gif)








